300X70
শুক্রবার , ২৩ জুলাই ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অলিম্পিক গেমসের পর্দা উঠছে আজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৩, ২০২১ ১২:৪১ পূর্বাহ্ণ

টোকিও অলিম্পিকে যোগ দিচ্ছে বাংলাদেশ

মাঠে-মাঠে ডেস্ক, বাঙলা প্রতিদিন:
অপেক্ষার পালা শেষে জাপানের টোকিওতে আজ পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের। তাই আসরের নাম করণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। করোনায় এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠছে আজ শুক্রবার (২৩ জুলাই)। আর এ অলিম্পিক গেমসের পর্দা নামবে ৮ আগস্ট। এবারের অলিম্পিকে বিশ্বের ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন।

এরআগে গত ২৫ শে মার্চ থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের ১২১ দিনের টর্চ রিলে বা মশাল দৌঁড়। যা আজ শুক্রবার (২৩ জুলাই) ফুকুশিমায় শেষ হচ্ছে। এতে ১০ হাজার দৌড়বিদ মশাল দৌঁড়ে অংশ নেয়৷

এবছর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কোনো দর্শক ছাড়াই হয় টর্চ রিলের মূল অনুষ্ঠান। ফুকুশিমার উত্তর-পূর্বাঞ্চল থেকে শুরু হয় এই রিলে। বিগত ২০১১ সালে ভূমিকম্প, সুনামিতে ফুকুশিমা পারমাণবিক চুল্লির বিপর্যয়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷

জাপানের ক্রীড়াবিদ আজুসা ইওয়াশিমিজু প্রথম মশাল হাতে নিয়ে দৌঁড়ান। এই অনুষ্ঠানে কোনো দর্শক ছিল না। পুরো অনুষ্ঠানটি স্ট্রিমিং করে লাইভ দেখানো হয়েছে৷

মহামারি করোনাভাইরাসের কারণে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এবারের অলিম্পিক। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত দর্শকদের কোন সুখবর দিতে পারেনি টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দর্শকদের ছাড়াই অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাপান।

শুধুমাত্র টেলিভিশন দর্শকদের মধ্যেই এবারের অলিম্পিক সীমাবদ্ধ থাকলো। সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সেখানকার করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। তবে নির্দিষ্ট কিছু ভিআইপি ও অলিম্পিক অফিসিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বলে জাপানীজ গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে। যদিও অতিথিদের সংখ্যাটি একেবারেই কমিয়ে আনা হয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিনিধি, বিদেশী ডেলিগেট, পৃষ্ঠপোষক ও গেমস সংশ্লিষ্ঠ আরো কিছু ব্যক্তি আজ শুক্রবার (২৩ জুলাই) টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন। মহামারির কথা চিন্তা করে অলিম্পকে অংশ নিচ্ছেন না অনেক নামিদামি তারকারাও।

এবারের অলিম্পিকে কোভিড নিয়ম না মানলে শুধুমাত্র এবারের গেমস ভিলেজ থেকেই নয়, ভবিষ্যতের অলিম্পিকেও জায়গা হবে না বলে অ্যাথলেটদের হুঁশিয়ার করে দিয়েছে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ।

টোকিও অলিম্পিক শুরু হবার পাঁচ সপ্তাহে আগে সকল অ্যাথলেটের জন্য নিয়মের তালিকা করে ৭০ পাতার একটি ‘রুল বুক’ প্রকাশ করেছে অলিম্পিক কমিটি। সেই বইতে সব নিয়ম তুলে ধরা হয়েছে।

তবুও ঝুঁকিতে টোকিও অলিম্পিক। ক্রমেই বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এবার অলিম্পিক ভিলেজেই একেরপর এক অ্যাথলেট ও অফিসিয়ালদের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস।

এদিকে ‘নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা’- এই স্লোগানকে সামনে রেখে এবার টোকিও অলিম্পিকে গেছে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা খুলনার ছেলে আরচার রোমান সানাকে ঘিরেই এমন স্বপ্ন দেখছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। এমনটা জানিয়েছেন টোকিও অলিম্পিক গেমস বাংলাদেশ দলের ‘সেফ দ্য মিশন’ এবং বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।

দেশ ছাড়ার আগে বিওএর সহ-সভাপতি বশির আহমেদ মামুন আশাবাদী কণ্ঠে বলেন, রোমান সানা সরাসরি কোয়ালিফাই করায় আমরা তাকে নিয়ে গর্বিত। রোমান এক্সেপশনাল গিফটেড খেলোয়াড়। আমরা আশাবাদী ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবার ভালো একটা সম্ভাবনা আছে। আশা করি, এমন কিছু একটা করবে, যাতে আমরা গর্ববোধ করতে পারি।

রোমান ছাড়াও আরেক আরচার দিয়া সিদ্দিকী গেছেন টোকিওতে। শ্যুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকী, অ্যাথলেটিকসে জহির রায়হান, সাঁতারে আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ তাদের সঙ্গী। এবার সাঁতারু আরিফুল ইসলামের হাতে থাকবে বাংলাদেশের পতাকা।
সব মিলিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বিওএর সহ-সভাপতি বলেন, আমাদের সবারই লক্ষ্য ভালো করা। আমরা এর আগে শ্যুটিংয়ে ভালো করেছি। বাকী আন্তর্জাতিক মানের শ্যুটার। তার যে স্কোর, সে ভালো করতে পারে। দিয়াসহ অন্যরা নিজেদের সেরাটা দিতে পারলে আশা করছি ইতিবাচক ফল হবে।

জাপানে বর্তমানে জরুরি অবস্থা চলছে। পুরো গেমসই জরুরী অবস্থার মধ্যে পরিচালিত হবে। গত ১২ জুলাই থেকে শুরু হওয়া জরুরী অবস্থা চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। অলিম্পিক গেমস ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হচ্ছে। এরপর শুরু হবে প্যারালিম্পিক গেমস।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সুস্থ সমাজ গঠনে অপ্রয়োজনীয় শব্দ করা বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী

খাবার টেবিলে বাগবিতণ্ডা থেকে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আবদুল গাফ্ফার চৌধুরীর  মরদেহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

মাসিকের সময়ে স্বাস্থ্য ঠিক রাখতেই ‘ফ্রিডম ভেন্ডিং মেশিন’

ইসলামী ব্যাংক খুলনা জোনের উদ্যোগে শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

যারা গণবিরোধী রাজনীতি করে, জনগণ তাদের পাশে থাকে না : তথ্যমন্ত্রী

১০ প্রতিষ্ঠান পেলো চাল আমদানির অনুমতি

সবসময় এজেন্ট অ্যাপের মাধ্যমেই ই-মানি গ্রহণ এবং ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন বিকাশ এজেন্টরা

দেশে আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হল ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩ এর আবেদন