300X70
শনিবার , ২১ জুন ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অ্যান্ড্রয়েড ডেভলপারদের নিয়ে ঢাকায় চলছে ‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’ সম্মেলন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২১, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বৈশ্বিক অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেটের আকার বছরের পর বছর বেশ বড় আকারে বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালে বিশ্বজুড়ে ১৩৭.৮ বিলিয়ন অ্যাপ ও গেমস ডাউনলোড করা হয়। ২০৩০ সালের মধ্যে এই বাজারের আর্থিক মূল্য ৬২৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বিশ্বজুড়ে অ্যাপ ডেভলপারের সংখ্যা ৫.৯ মিলিয়নের বেশি। বাংলাদেশি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপারের সংখ্যা বৈশ্বিক তুলনায় বেশ কম।

বাংলাদেশের অ্যাপ ডেভলপারদের দক্ষতা ও বৈশ্বিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে ঢাকায় চলছে দুইদিনের অ্যান্ড্রয়েডের আন্তর্জাতিক সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ’। অ্যান্ড্রয়েড বিষয়ক বৈশ্বিক সবচেয়ে বড় সম্মেলনের মত বাংলাদেশে ‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’ আয়োজন করা হয়েছে। রাজধানীর ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ক্যাম্পাসে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। শুক্রবার, ২০ জুন সম্মেলনের প্রথম দিনে হয়েছে একাধিক কী-নোট বক্তৃতা, কারিগরি সেশন যেখানে প্রযুক্তি সংশ্লিষ্টরা নানা বিষয় তুলে ধরছেন।

দুই দিনের এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। প্রযুক্তি দুনিয়ার ২৫ জন আন্তর্জাতিক বক্তা এই সম্মেলন অংশ নিচ্ছেন। দুদিনের সম্মেলনে ২০টিরও বেশি কারিগরি সেশনের মাধ্যমে অ্যাপ ডেভলপমেন্ট ও ক্যারিয়ার বিষয়ক নানা বিষয় আলোচনা করা হচ্ছে।

 বিভিন্ন বিষয় কী-নোট বক্তৃতা, লাইটনিং টক ও প্রযুক্তিনির্ভর নানান বিষয়ে মুক্ত আলোচনায় দেশের প্রযুক্তিখাত সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। সম্মেলনে অংশ নেয়া জেলেফের ভাইস প্রেসিডেন্ট আনাম আহমেদ জানান, ‘প্রযুক্তি দুনিয়া কল্পনার চাইতেও বেশি গতিতে বদলে যাচ্ছে। আমরা আগে কোডিং ও প্রোগ্রামিংকে গুরুত্ব দিতাম। সামনের একটা সময় আসবে যখন এআই প্রজন্ম হিসেবে বিবেচিত হবে মানুষ। সেই সময়কার প্রযুক্তি দুনিয়ার ভাবনা ও আগামী কেমন হবে তা জানার দারুণ সুযোগ মেলে এই সব আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার মাধ্যমে।’

আগামীকাল ২১ জুন, শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে অ্যান্ড্রয়েড নিরাপত্তা, মোবাইল টেস্টিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম ও ইঞ্জিনিয়ারিং নেতৃত্ব নিয়ে আলোচনা থাকবে। এবারের আয়োজনে জেটব্রেইনস, নেটিভওয়েবস, ওল্ট, ব্রেইন স্টেশন ২৩, চেক, পাঠাও ও জেলেফের মতো দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশ্লেষক, প্রযুক্তিবিদ, প্রোগ্রামাররা অংশ নিচ্ছেন।

২০১৭ সালে ঢাকায় সর্বশেষ ড্রয়েডকন আয়োজন করা হয়েছিল। এবছর ঢাকাসহ বিশ্বের অন্য সব জায়গার মধ্যে বার্লিন, সান ফ্রান্সিসকো, লন্ডন ও নাইরোবির মতো শহরে ড্রয়েডকন অনুষ্ঠিত হচ্ছে।ড্রয়েডকন বাংলাদেশের আয়োজক অস্ট্রিয়ার নেটিভ ওয়েবসের সিনিয়র অ্যান্ড্রয়েড প্রকৌশলী মহি-উস-সুন্নাত বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে নবীন ডেভলপারদের দক্ষতা কোন ক্ষেত্র বাড়ানো প্রয়োজন তা জানার সুযোগ তৈরি হচ্ছে। নবীন ডেভলপার ও আগামীতে যারা অ্যাপ ডেভলপমেন্টে ক্যারিয়ার গড়বেন তাদের দক্ষতা বাড়াতে এই আয়োজন। বৈশ্বিক হিসেবের সঙ্গে তুলনা করলে আমাদের দেশে অ্যাপ ডেভলপারদের সংখ্যা কম। আবার দক্ষতারও ঘাটতি রয়েছে। এই বিষয়কে নবীনদের সামনে তুলে ধরছি আমরা।’ সম্মেলনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবী, স্টার্টআপে আগ্রহী তরুণ, ডেভেলপার, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী, বিভিন্ন টেক কোম্পানির প্রতিষ্ঠাতা, হায়ারিং ম্যানেজার ও প্রযুক্তিখাতে আগ্রহীরা অংশ নিচ্ছেন।

এবারের সম্মেলনের মূল পৃষ্ঠপোষক ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ব্রেইন স্টেশন ২৩ এবং চেক। কমিউনিটি পার্টনার হিসেবে থাকছে বিডিঅ্যাপস, জেটব্রেইনস ও অ্যাজাইল বাংলাদেশ। সম্মেলনের ভেন্যু সহযোগী হিসেবে থাকছে আইইউবি আইইইই বাংলাদেশ শাখা এবং আইইউবির কম্পিউটার ও প্রকৌশল বিভাগ (সিএসই)। সহ-আয়োজক হিসেবে থাকছে টেকবাইট সলিউশনস। আয়োজক হিসেবে থাকছে সুন্নাত৬২৯ ডেভ (Sunnat629 Dev)।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পহেলা বৈশাখ উদযাপনে শিল্পকলা একাডেমির নানান আয়োজন

সিদ্ধিরগঞ্জ ও দক্ষিন কেরাণীগঞ্জে হেরোইন, গাঁজা ও ইয়াবসহ ৭ জন গ্রেফতার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আরো ২টি উপশাখার উদ্বোধন

সুপ্রিম কোর্টে ফের আওয়ামী লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতি

ঝিকরগাছায় পোষা ছেলে বিরুদ্ধে সম্পতি আত্মসাতের অভিযোগ

কবিতার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছে পৌঁছানো যায়: প্রধানমন্ত্রী

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা, অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : অর্থমন্ত্রী

পিআইবিতে ‘ফ্যাক্টচেক’ প্রশিক্ষণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত ভাঙ্গন কবলিত মানুষের খোজ খবর নিচ্ছেন : জাহিদ ফারুক

র‌্যাব-১০ এর অভিযান: দক্ষিন কেরানীগঞ্জে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার