300X70
মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আগামী বৃহস্পতিবার গয়না নৌকা ভাসছে সংসদ ভবন লেকে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৩, ২০২০ ৩:৫১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক: প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ২৭ ফুট লম্বা এবং ৫ ফুট চওড়া আয়তনের দুটি গয়না নৌকা জাতীয় সংসদ ভবনের লেকে ভাসতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) নৌকা দুটি ভাসাবে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

সংশ্লিষ্টরা জানান, সংসদ ভবনের লেকে ভাসমান নৌকায় চড়তে কোনো টাকা লাগবে না, তবে তা সাধারণ মানুষের জন্য নয়, ভিআইপি ও বিদেশি পর্যটকরা কোনো টাকা খরচ না করেই ভ্রমণ করবেন সংসদ ভবনের লেক।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের লেকে নৌকা দুটি ভাসানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গয়না নৌকার কৃষ্টি-কালচার ও ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে নৌকার ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জ অঞ্চলের মাঝারি আকৃতির এই নৌকা এক সময় হাওড় অঞ্চলে মূলত যাত্রী পারাপারের কাজেই ব্যবহার করা হতো। একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০ জন পর্যন্ত যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে এই নৌকার। তবে রাজশাহী অঞ্চলে গয়না নৌকা বেশ বড় আকারে তৈরি করা হয়। আকারে যেমন বড় তেমনি এই নৌকায় বেশি সংখ্যক যাত্রীও উঠতে পারতো। বর্তমানে এই ধারার নৌকা বিলুপ্তির পথে। তবে জাতীয় সংসদ ভবনে গয়না নৌকা আগামী ৫ নভেম্বর থেকে দেখতে পাবেন দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ ও বিপণন) মো. জিয়াউল হক হাওলাদার বলেন, নৌকা দুটি আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) উদ্বোধন করা হবে। নৌকা দুটি দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবে। একই সঙ্গে বিদেশি পর্যটকরা ইচ্ছে করলে নৌকায় পড়ে জাতীয় সংসদ ভবনের লেক ঘুরতে পারবেন। অনেক বিদেশি পর্যটক ও দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গয়না নৌকা দেখেনি। তারা সহজেই যেন গয়না নৌকা দেখতে পায়, সেজন্য সংসদ ভবনের লেকে গয়না নৌকা ভাসানোর ব্যবস্থা করা হয়েছে।

তবে বাংলাদেশ নদী মাতৃক দেশ হলেও দিনদিন যেমন নদীর সংখ্যা কমেছে, তেমনি কমেছে নৌকার সংখ্যাও। দেশের ১৭৯ রকমের নৌকার মধ্যে মাত্র ৬০ থেকে ৭০ রকমের নৌকা এখন নদীতে দেখা যায়। সেজন্য নতুন প্রজন্মের কথা চিন্তা করে জাতীয় জাদুঘরের ১২ নম্বর গ্যালারিটি সাজানো হয়েছে ৬০টি রকমের নৌকার মডেল দিয়ে। পানসী, সাম্পান, রপ্তদী, লক্ষ্মীবিলাস, বজরা, বাছারি, সুড়ঙ্গা, এক মালাইয়া, বালাসী নৌকা, পঞ্চবটি, জং, দোসাল্লাই, পাকালিয়া নৌকা, পাতাং, ঘাসী, গয়না, সথুরা গড়, পাতিলা, পলারী, বিলাসী নৌকা, বেলাল, করপাইয়া বাচারি, বিল্পী, লাকালিয়া, তালের নাও কোন্দা, লম্ব-পদি, নায়রি, ফেটি, বালার, বানকি, গোঘী, জাইলা ডিঙি, পিনাশ, রপতানি বা পালটাই, কেরায়া ইত্যাদি নৌকার মডেল। ছোট বা বড় সব ধরনের নৌকারই বিভিন্ন অংশের আলাদা আলাদা নাম রয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

মুগদায় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের পাশাপাশি সচেতনতা জরুরি : বাণিজ্যমন্ত্রী

যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করেছে ফায়ার সার্ভিস

মিরপুরে মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় ৬ জন ৫ দিনের রিমান্ডে

আইজিসিএসই ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ সাফল্য উদযাপন করছে ডিপিএস এসটিএস স্কুলঢাকা

শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ

বছরের প্রথম নয় মাসে মুনাফা বেড়েছে ১৬ শতাংশ