300X70
বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আজীবন সম্মাননায় ভূষিত হলেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৪, ২০২২ ১:৫০ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য বালিপাড়া ফাউন্ডেশনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য বালিপাড়া ফাউন্ডেশন কর্তৃক বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনকে ‘বাংলাদেশ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (বাংলাদেশ আজীবন সম্মাননা পুরস্কার) প্রদান করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত ১০তম বালিপাড়া ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস ২০২২ এ জনাব গোলাম মইন উদ্দীন এই পুরস্কার গ্রহণ করেন। গত রোববার (১১ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হওয়া ১০তম ইস্টার্ন হিমালয়ান ন্যাচারনমিক্স ফোরাম এর অংশ হিসেবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী এমপি; ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর পরমাণু ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জনাব শ্যাম শরণ এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য জনাব রাম মাধব।

জনাব গোলাম মইন উদ্দীন আন্তরিকতা ও একাগ্রতার সাথে ২০০৮ সালের আগস্ট থেকে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নেতৃত্বদানের ক্ষেত্রে তিনি প্রশংসনীয় ও অনুকরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর অনন্য নেতৃত্ব প্রদানের ধারাবাহিকতায় দেশজুড়ে জমিতে গাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে তিনি ১৯৮০ সালে বনায়ন কার্যক্রমের সূচনায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। জলবায়ু সঙ্কট মোকাবেলাসহ স্থানীয় সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষরোপন প্রকল্পের শুরু থেকেই তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। এ প্রকল্পের ৪২তম বছরেও তিনি একই উদ্দীপনায় কাজ করে চলেছেন।

তাঁর নেতৃত্বে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত দেশজুড়ে ২২টি জেলার বিভিন্ন সুবিধাভোগীদের বিনামূল্যে ১২ কোটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ ধরনের একটি ফলপ্রসূ প্রকল্পের মাধ্যমে বৈশ্বিক সঙ্কট মোকাবিলায় তাঁর দূরদর্শী পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ এবং এ সংক্রান্ত কাজে তাঁর সারাজীবনের প্রতিশ্রুতির জন্য জনাব গোলাম মইন উদ্দীনকে বাংলাদেশ আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

এক বিবৃতিতে মইন উদ্দীন বলেন, “আজীবন সম্মাননা গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আমরা যখন বৃক্ষরোপণ প্রকল্পটি শুরু করি, তখন আমাদের অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। এর মধ্যে অন্যতম ছিলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম ও বৃক্ষরোপণ নিয়ে মানুষের মাঝে সচেতনতার অভাব। পরিবেশ সংরক্ষণ ও জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য অর্থপূর্ণ কিছু করার প্রয়াসে আমরা সেই প্রতিকূলতার মধ্য দিয়ে বিভিন্ন উপায়ে কাজ করেছি। এ সম্মাননা পরিবেশ রক্ষা ও এক সবুজ আগামী নির্মাণে আমাদের ধারাবাহিক প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।”

বালিপাড়া ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত বাংলাদেশ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিকে প্রদান করা হয়। এ পর্যন্ত এ ফাউন্ডেশন কর্তৃক ১২১ জন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। বালিপাড়া ফাউন্ডেশন বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য নিরলস কাজ করে যাচ্ছে, যা প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পূর্ব হিমালয়ের অপরূপ সৌন্দর্যের পূর্ণ গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অংকন শিল্পী থেকে রেহানা এখন সফল সিরামিক্স উদ্যোক্তা

করোনা ভ্যাকসিনের প্রাপ্যতার ক্ষেত্রে দেশবরেণ্য গুণী সংস্কৃতিসেবীদের অগ্রাধিকার দেয়া হবে : কে এম খালিদ

শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসা ও মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করে দেয়ার অভিযোগ

ভাগ্য নির্ধারণে বিশেষ কমিটিতে যাচ্ছে ১৩৩ অধ্যাদেশ

ভাসানচরে তৃতীয় দফায় ১৭৭৬ জন রহিঙ্গা এসে পৌঁছেছে

মাধ্যমিক স্কুলে বার্ষিক পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু

রাইট টক বাংলাদেশ এর পক্ষ থেকে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজ পবিত্র ঈদুল ফিতর

মহীয়সী বেগম ফজিলাতুন্নেছা মুজিবঃ শাশ্বত বাঙালি মায়ের মায়াবী মুখের প্রতিচ্ছবি

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট