300X70
সোমবার , ১ জুলাই ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আজ ঢাবি’র ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১, ২০২৪ ২:২২ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : পূর্ব বাংলার মানুষের জন্য উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নানা ঘটনা ও ইতিহাসের সাক্ষী হয়ে পদার্পণ করছে ১০৪তম বছরে। জাতির ক্লান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখিয়েছিল আলোর দিশা। বাংলা ভাষাকে নিজের মাতৃভাষা হিসেবে রূপ দিয়ে ঝরিয়েছে রক্ত।

দেশকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী প্রাণ বিসর্জন দিয়েছিলেন। স্বাধীন পতাকা ও মানচিত্র এনে দেওয়া এবং স্বাধীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রহণী ভূমিকা রেখেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই।

স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ গুরুত্বপূর্ণ সকল আন্দোলনের সূতিকাগার ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। অতীতে সোনালী ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে সামনের দিনগুলোতে আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে নেতৃত্ব দিতে হবে এ প্রতিষ্ঠানকে।

বর্তমানে দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বের বুকে দেশকে প্রতিনিধিত্বকারী বিশ্ববিদ্যালয়ও এটি। তবে ছাত্র-শিক্ষক রাজনীতি, তীব্র আবাসন সংকটসহ নানা সমস্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে পিছিয়ে রয়েছে।

ওয়ার্ল্ড র‍্যাংকিংগুলোতে চোখ বুলালে দেখা যায়, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এর করা তালিকায় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৪০তম।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে র‌্যাঙ্কিং করেছিল, সেই তালিকায় শীর্ষ ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম ছিল না। এই ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছিল।

৩০ এপ্রিল প্রকাশিত এশিয়ার ৭৩৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে করা যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’এর সেরা ৩০০ এর মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়নি। যেখানে সেরা ৩০০ তালিকায় ভারতের ৪০টি, পাকিস্তানের ১২টি, মালয়েশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিলো।

এ ছাড়া গত সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান ওয়েবমেট্রিকসের করা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ এক হাজার প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। ৩১ হাজার বিশ্ববিদ্যালয় নিয়ে করা এ র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল যৌথভাবে ১ হাজার ৫১তম।

তবে আন্তর্জাতিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং পিছিয়ে থাকলেও বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থী ও সারাদেশের মানুষের প্রবল আশা ও আকাঙ্ক্ষা রয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো করুক এবং দেশ ও দেশের বাইরে সুনাম অর্জন করুক এই পত্যাশা রাখেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান তারিক বলেন, মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা, দেশ স্বাধীন করাসহ দেশের সকল আন্দোলনের সূতিকাগার হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল মানুষের কাছে গর্বের বিশ্ববিদ্যালয় হিসেবে সমাদৃত। যদিও শিক্ষা-গবেষণায় ঢাবি খানিকটা পিছিয়ে তবুও এটা দেশ সেরাই রয়েছে ৷

আমি চাই ঢাবি জ্ঞান-বিজ্ঞানে আরও উৎকর্ষ সাধন করুন। দেশ ছাড়িয়ে বিদেশেও বাংলাদেশের সুনাম অর্জনে ঢাবি গুরুত্বপূর্ণ অবদান রাখুক। ওয়ার্ল্ড র‍্যাংকিং এ ঢাবির অবস্থান হোক চোখে পড়ার মতো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সারাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সীমিত সম্পদের মধ্যে মানসম্মত উচ্চশিক্ষা প্রসারে সর্বোচ্চ সেবা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শতকে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে৷

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদের বাজারমুখী দক্ষতা যেনো বাড়াতে পারি সেজন্য অনুষদ ভিত্তিক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থা আমরা ভবিষ্যতে করব। যেনো শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরির বাজারে বাড়তি সুবিধা পায়। এটিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল উপজীব্য।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে উচ্চশিক্ষা’ এই উপজীব্যকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে সকল বিভাগের একাডেমিক কারিকুলামকে এমনভাবে সাজানো হয়েছে যে এর ফলে একজন শিক্ষার্থী গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে ‘স্কিলড মেনপাওয়ার’ হিসেবে গড়ে উঠে৷ সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক গবেষণায় আমাদের অনেক অপ্রতুলতা থাকা সত্বেও শিক্ষক-কর্মকর্তাদের বন্ধনটাকে দৃঢ় করে ‘ইন্ডাস্ট্রিয়াল-একাডেমিক কোলাবোরেশান’ বৃদ্ধি করতে চাই এবং ইনোভেশনকে আরও বৃদ্ধি করতে চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে ‘ওয়াল্ড র‍্যাংকিং’ কে মাথায় রেখে যা করা প্রয়োজন সেগুলো করতে আমরা বদ্ধপরিকর। এতসব সীমাবদ্ধতাকে কাটিয়ে আমরা যদি বিশ্ববিদ্যালয়কে আরও বিশ্বমানের করতে পারি তাহলে আমরা যে স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন হবে। ১০৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ‘তরুণ প্রজনোর দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিনটিকে ঘিরে রঙিন আলোয় আলোকিত এবং নানা রঙে সাজবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আয়োজিত হবে আলোচনা সভা ও বণ্যাঢ্য শোভাযাত্রা। এদিন সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র সম্মুখস্থ পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

কর্মসূচি সমূহ: কর্মসূচি অনুযায়ী সেদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। স্মৃতি চিরন্তন চত্বর থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে গমন করবেন।

সকাল ১০টায় পায়রা চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়ানো, কেক কাটা এবং সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের থিম সং ও উদ্বোধনী সংগীত পরিবেশিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য বিষয় ‘তরুণ প্রজন্যের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা’ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তা- কর্মচারীরআ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রকাশিত ‘স্মরণিকা’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক গ্রন্থের ২য় খণ্ডের মোড়ক উন্মোচন করবেন প্রধান অতিথিসহ অতিথিরা।

যান চলাচলে বিধিনিষেধ : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঐদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। এসময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

রঙিন আলো ও রঙে সাজবে বিশ্ববিদ্যালয় : দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কসমূহে আলোকসজ্জা করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে তোরণ নির্মাণ এবং রোড ডিভাইডার ও আইল্যান্ডসমূহে সাজ-সজ্জন করা হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের ১৯ জেলায় বদলি হওয়া জজের তালিকা

কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ প্রভাষকের মৃত্যু

গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই

জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা বাতিলের গেজেট প্রকাশ

বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত

বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে ২৫০ এজেন্সিকে অনুমোদন দিল মালয়েশিয়া

জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

জনতা ব্যাংকের কম্বল বিতরণ

বাউবির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির Digital Object Identifier ইনডেক্সসহ জার্নাল-এর উদ্বোধন