300X70
শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আজ সােহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১১, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশের প্রথম যুব সংগঠন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সােহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের সহযােগী সংগঠনটি দাবি করেছে, মহাসমাবেশ সফল করতে সারাদেশ থেকে ১০ লাখের বেশি লােক অংশ নেবে। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল-স্লোগান নিয়ে সমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।

সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা জানিয়েছেন, শুক্রবার হওয়ায় সম্মেলনস্থলেই জামাতে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
তারা জানিয়েছেন, ধর্মপ্রাণ মুসলমান শুক্রবার জুমার নামাজ আদায় করেন। সে ক্ষেত্রে সমাবেশে অংশ নিতে আসা বিপুলসংখ্যক মানুষের জন্য নামাজের ব্যবস্থা না হলে জুমার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

বিষয়টি বিবেচনায় রেখে মহাসমাবেশের মাঠেই জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কেউ চাইলে বাইরে গিয়ে তাদের সুবিধামতাে মসজিদে নামাজ আদায় করতে পারবেন। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হােসেন খান নিখিল বলেন, সারাদেশ থেকে আমাদের লাখ লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন। অনেকে সকালেই সেখানে প্রবেশ করবেন। বিষয়টি চিন্তা করে আমরা সমাবেশস্থলেই জুমার নামাজের ব্যবস্থা রেখেছি। অবশ্য যদি কেউ চান বাইরে গিয়ে নামাজ পড়তে, সেই সুযােগও থাকবে।

এদিকে, মহাসমাবেশ উপলক্ষে সােহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বেশ কিছু এলাকার সড়ক বন্ধ থাকবে ও ডাইভারশন দেওয়া হবে।

ফলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরােধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সড়কগুলাের মধ্যে রয়েছে হােটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাঁটাবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং। এ সব সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরােধ জানিয়েছে ডিএমপি।

এ ছাড়া অনুষ্ঠানে আসা গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলাে হলাে- ঢাকা বিশ্ববিদ্যালয় মলচত্বর, হাজী মুহমাদ মুহসীন হল মাঠ, ফুলার রােড সড়কের দুই পাশ, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত সড়কের দুই পাশ, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত সড়কের উভয় পাশ, পলাশী ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং সড়কের দুই পাশ, সবজি বাগান থেকে নেভাল গ্যাপ পর্যন্ত সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত, হলি ফ্যামিলি হাসপাতাল গলি, মিন্টো রােড ক্রসিং থেকে পুলিশ ভবন ক্রসিং, নেভাল গেট এলাকা, হােটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার সড়কের দুই পাশ নির্ধারণ করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পেপারফ্লাই নিয়ে এলো ‘গো অ্যাপ’ ও দেশজুড়ে ডোরস্টেপ পিক-আপ সেবা

শেখ হাসিনার ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ নিয়ে যা বললেন সাক্ষী

প্রধানমন্ত্রীর আশ্বাসে রেলওয়ে স্টাফদের কর্মবিরতি স্থগিত, সিন্ধান্ত মঙ্গলবার

নোয়াখালীতে বিয়েতে ছবি তুলতে বাধা দেয়ায় ১০ জনকে কুপিয়ে জখম ॥ মামলা দায়ের

দুদক মহাপরিচালক মফিজুর রহমান ভুঞার মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ওয়াটারএইড বাংলাদেশ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

সামাজিক সুরক্ষা জোরদার করতে ইইউ, জার্মানির ৮০০ কোটি টাকা সাহায্য

হাজারো কৃষকের স্বপ্ন ভাসছে পানিতে

ইতিহাস গড়ে জিততে হবে বাংলাদেশকে

দর্শক শূন্য মাঠে উদ্বোধন হলো টোকিও অলিম্পিক