300X70
সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আনিতা গাজী রহমান ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ব্র্যাক ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন আনিতা গাজী রহমান। ৩০ জানুয়ারি ২০২৪ এ নিয়োগ কার্যকর হয়েছে। পরিচালনা পর্ষদে মিসেস রহমানের যোগদান পর্ষদে অনেক অভিজ্ঞতা আনয়নের পাশাপাশি এক নতুন দ্বার উন্মোচন করেছে, যা ব্র্যাক ব্যাংককে প্রবৃদ্ধি এবং শ্রেষ্ঠত্বের যাত্রায় এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবে।

আনিতা গাজী রহমান একজন বিশিষ্ট তরুণ আইন-পেশাজীবী, যার রয়েছে আইনি পেশায় ১৯ বছরেরও বেশি পোস্ট-কোয়ালিফিকেশন অভিজ্ঞতা। কোম্পানি আইন, সাধারণ কর্পোরেট আইন এবং বিরোধ নিষ্পত্তিতে বিশেষজ্ঞ জ্ঞানসম্পন্ন আনিতা গাজী রহমান একজন ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের একজন অ্যাডভোকেট।

কর্মজীবনে মিসেস রহমান বেশ কয়েকটি অলাভজনক এবং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের পর্ষদে কাজ করার মাধ্যমে আইন এবং কর্পোরেট খাতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইনকিউবেটর এবং এক্সেলারেটর প্রোগ্রামে পরামর্শদাতা হিসেবে নিজের বিশেষজ্ঞ জ্ঞান প্রদানের পাশাপাশি বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধীন ‘ইনভেস্টমেন্ট কমিটি ইন স্টার্টআপ বাংলাদেশে’-এ কাজ করছেন।

এর আগে মিসেস রহমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি বিকাশ লিমিটেডের পরিচালনা পর্ষদে রয়েছেন। তিনি ল ফার্ম ‘দ্য লিগ্যাল সার্কেল’- এর ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার এবং উদ্ভাবনী ওয়েব-ভিত্তিক লিগ্যাল রিসোর্স প্ল্যাটফর্ম ‘থিংক লিগ্যাল বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যুক্তরাজ্য থেকে এলএলবি (অনার্স) ডিগ্রিসহ মিসেস রহমানের একাডেমিক ক্রিডেনশিয়ালও সমানভাবে মর্যাদাপূর্ণ। লন্ডনের লিঙ্কন’স ইন তাকে ‘বার অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস’ উপাধি দিয়েছে।

জনকল্যাণমূলক কাজের প্রতি অবিচল প্রতিশ্রুতির জন্য পরিচিত মিসেস রহমান তাঁর সময়ের উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার কাজে ব্যয় করেন। সামাজিক কাজের প্রতি তাঁর প্রবল আগ্রহ সাজিদা ফাউন্ডেশন এবং জাগো ফাউন্ডেশনের সাথে তাঁর সম্পৃক্ততা থেকেই স্পষ্ট বোঝা যায়।

পরিচালনা পর্ষদে আনিতা গাজী রহমানকে স্বাগত জানাতে গিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “ব্র্যাক ব্যাংক বর্তমানে প্রবৃদ্ধি-যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

এই সময়ে ব্যাংকে উদ্ভাবনী এবং গতিশীল নেতৃত্ব থাকা অপরিহার্য। আনিতার তারুণ্যশক্তি এবং অপার দক্ষতা ও অভিজ্ঞতা ব্যাংকের পলিসি নিয়ে দিকনির্দেশনা তৈরি করতে এবং ভবিষ্যতের রোডম্যাপ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা নিশ্চিত যে, পরিচালনা পর্ষদে তাঁর যোগদান আমাদের সুশাসনে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ব্যাপকভাবে অবদান রাখবে।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণহত্যা নিয়ে বিএনপি পাকিস্তানিদের ভাষায় কথা বলছে : ওবায়দুল কাদের

‌‘কৃষিতে ব্যবহৃত কীটনাশক হাওর এলাকায় মাছের ক্ষতিকর প্রভাব ফেলছে’

কয়লা আমদানির দরপত্র প্রক্রিয়া স্থগিত রাখতে আইএমইডির নির্দেশনা

সুস্থ, সবল ও মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য : মেয়র আতিকুল

লেনোভো ট্যাব বাংলাদেশের বাজারে নিয়ে এলো সেলেক্সট্রা

তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে: ওয়ারীতে গ্যাসের চুলা ও ধূমপান বন্ধ রাখার নির্দেশ

মৎস্যজীবী আন্দোলনের পুরোধা আনোয়ার সিকদার আর নেই

বাংলাদেশের ১ নাম্বার ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু

বিএফআইডিসির আধুনিকায়ন ও রপ্তানি সম্ভাবনা উন্মোচনে পরিবেশ উপদেষ্টা ও ইউএনসিডিএফ-এর বৈঠক

গাজীপুর-ময়মনসিংহের বিশেষ গ্রাহকদের নিয়ে গ্রামীণফোনের ইফতার