300X70
মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আফগানিস্তানে অস্থায়ী সরকার গঠন করছে তালেবান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৭, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ

দেশের বাইরে ডেস্ক : বিরোধীদের সবশেষ ঘাঁটি পঞ্জশিরেও নিজেদের পতাকা ওড়ালো তালেবান বিদ্রোহীরা। গতকাল সোমবার উপত্যকা অঞ্চলটিতে সাদা-কালো রঙে কালেমা-খচিত পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তানের নতুন শাসকরা।

এর আগেই অবশ্য আফগানিস্তানের বাকি অঞ্চলের মতো পঞ্জশির প্রদেশেও ‘বিজয়ী’ হওয়ার ঘোষণা দেয় তালেবান। গোষ্ঠীটির প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে গোটা দেশে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানান। তিনি বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে যুদ্ধ থেকে পুরোপুরি বের করে আনা হয়েছে। এবার একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনই তালেবানের লক্ষ্য বলে জানান এ নেতা।

মুজাহিদ বলেন, আপাতত অন্তর্বর্তী সরকার হতে পারে। তাতে সংস্কার, পরিবর্তন ও অন্য মৌলিক পদক্ষেপের সুযোগ থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা নতুন সরকারের ঘোষণা দেখতে পাবো। তবে নির্বাচন আপাতত দৃষ্টিসীমায় নেই। পরের প্রক্রিয়া কীভাবে চলবে তা পরবর্তী সরকারই সিদ্ধান্ত নেবে।

কাবুল থেকে ১২৫ কিলোমিটার উত্তরাঞ্চলীয় পঞ্জশির উপত্যকায় কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) সংঘর্ষের খবর শোনা যাচ্ছে। এটি ছাড়া দেশটির বাকি অঞ্চলগুলো তিন সপ্তাহ আগেই তালেবানের দখলে চলে যায়।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে পশ্চিমাসমর্থিত আফগান সরকারের পতন ঘটে। তবে সরকারপন্থি ও তালেবানবিরোধীদের একটি অংশ পঞ্জশির প্রদেশে গিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এদের নেতৃত্বে রয়েছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং মুজাহিদীন নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ।

সোমবার তালেবান মুখপাত্র দাবি করেছেন, তাদের আক্রমণের মুখে আমরুল্লাহ সালেহ পালিয়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।

এদিকে, তালেবান পঞ্জশিরের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেও তাদের দাবি প্রত্যাখ্যান করেছে এনআরএফ। সংগঠনটির মুখপাত্র আলি মাইসাম বলেছেন, এটি সত্যি নয়। তালেবান পঞ্জশিরের নিয়ন্ত্রণ নেয়নি। আমি তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করছি।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ও ভিডিওতে পঞ্জশিরের প্রাদেশিক গভর্নর ভবনের গেটের সামনে তালেবান যোদ্ধাদের দেখা গেছে।

তালেবানকে বৈধতা দেওয়া এবং তাদের সামরিক ও রাজনৈতিক আস্থা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেছেন এনআরএফ নেতা আহমদ মাসউদ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিওবার্তায় তিনি তালেবানের বিরুদ্ধে ‘জাতীয় অভ্যুত্থান’-এর ডাক দিয়েছেন।

আফগান জনগণের উদ্দেশে মাসউদ বলেন, আপনি যেখানেই থাকুন, (দেশের) ভেতরে বা বাইরে, আমি আপনাকে আমাদের দেশের মর্যাদা, স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য জাতীয় অভ্যুত্থানের আহ্বান জানাই।

সূত্র: বিবিসি, রয়টার্স, আল জাজিরা

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে কাঁপল নেপাল

ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহবান বাণিজ্য উপদেষ্টার

বাংলাদেশে প্রতিটি বিনিয়োগই হবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত : নৌপরিবহন উপদেষ্টা

ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল ঢাকা আইন জেলা ছাত্রলীগ

চার প্রযুক্তিতে সক্ষমতা অর্জনে এখনই কাজ করতে হবে : সজীব ওয়াজেদ জয়

আশুগঞ্জে তালশহর রেলস্টেশনে তিনটি ট্রেনের যাত্রা বিরতি শুরু

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই

টিআইবি’র বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়

ব্যাংক সংস্কার কমিটি গঠনের উদ্যোগ