300X70
বুধবার , ১২ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১২, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব ও রাশিয়া সরবরাহ কমানোয় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আগের ক্ষতি পোষানোর জন্য জ্বালানি ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর এই কৌশল গ্রহণ করে।

ডলারের বিনিময় হার হ্রাসের প্রভাবও জ্বালানির দামে পড়েছে। খবর রয়টার্সের। গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৩ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ৯২ ডলারে ওঠে। সেই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ৩২ সেন্ট বেড়ে পৌঁছেছে ৭৩ দশমিক ৩১ ডলারে।
আগস্টে মাসে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়া সরবরাহ কমাবে—এ খবরে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে। সেই সঙ্গে ডলারে বিনিময় হার হ্রাস সহায়ক ভূমিকা পালন করেছে। ডলারের বিনিময় হার কমার কারণে আমদানিকারী দেশগুলোয় তেলের চাহিদা বেড়ে যায়।

বিশ্লেষক এডওয়ার্ড ময়া রয়টার্সকে বলেন, বর্তমানে তেলের বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই স্থিতিশীলতা বিনষ্টের একটিই কারণ আছে, সেটা হলো, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার বাড়লে যদি দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও নীতি সুদহার বৃদ্ধি করে দেশটিকে মন্দার দিকে নিয়ে যায়, তাহলেই কেবল তা হতে পারে।

যদিও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতির রাশ টানতে ফেডারেল রিজার্ভ আবারও নীতি সুদহার বাড়াতে পারে; তা সত্ত্বেও অনেক কর্মকর্তা এত দিন যেভাবে বলেছেন অর্থাৎ নীতি সুদহার বৃদ্ধির চক্র শেষ হয়ে আসছে, সেই কথা থেকে বাজার কিছুটা স্বস্তি পেয়েছিল।

এ ছাড়া চীন প্রবৃদ্ধির পালে হাওয়া দিতে আরও অনেক ব্যবস্থা নেবে—এমন আশাও করছেন অনেকে। অর্থাৎ চীনের জ্বালানি চাহিদা বাড়লে তেলের দাম আরও বাড়বে। এই সপ্তাহে বাজারে তেলের চাহিদা পরিমাপ করার জন্য ইউএস কনজ্যুমার প্রাইজ ইনডেক্সের তথ্য ও চীনের অর্থনৈতিক প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।

এদিকে সৌদি আরব গত সপ্তাহে বলেছে, দৈনিক ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের যে সিদ্ধান্ত তারা নিয়েছে, তা অন্তত আগামী আগস্ট মাস পর্যন্ত চালিয়ে নেওয়া হবে। এ ছাড়া রাশিয়া আগামী মাস থেকে দিনে পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দেয়।

যদিও অনেক বিশ্লেষক মনে করেন, সৌদি আরব যতই চেষ্টাচরিত্র করুক না কেন, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে উঠবে না।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়: আসক

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Future Ready with Tahsan Khan” প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতি বছর দেশে চায়ের চাহিদা ৫-৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

আবদুল আউয়াল পাট গবেষণার নতুন মহাপরিচালক

‘রাষ্ট্র সংস্কারঃ প্রেক্ষিত সিভিল সার্ভিস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

আফছারুল আমীনের আসনে ভোট ৩০শে জুলাই

চলতি বছর মন্দায় পড়তে পারে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ: আইএমএফ