300X70
সোমবার , ১৭ মে ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হচ্ছে ২৫ মে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৭, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ

প্রতিনিধি, রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে দ্বিতীয় বারের মতো চালু হতে যাচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ সার্ভিস। রাজশাহী থেকে আমচাষি ও ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে রেলওয়ে কর্তৃপক্ষ আগমাী ২৫ মে থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে চাহিদার অপ্রতুলতা থাকলে ২৫ মে’র পরিবর্তে ১ জুন থেকে চালু হবে ট্রেনটি।

গতকাল সোমবার দুপুর ১টায় রাজশাহী রেলওয়ে স্টেশন কনফারেন্স রুমে পশ্চিমাঞ্চলের বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্বিতীয় বারের মতো রাজশাহী অঞ্চলের আম নিয়ে বিশেষ ট্রেন ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাবে।

তিনি বলেন, রাজশাহী থেকে ঢাকা প্রতি টন আম পাঠাতে কুরিয়ার সার্ভিসে যেখানে ২০ হাজার টাকা খরচ হয়, সেখানে ম্যাংগো স্পেশাল ট্রেনে প্রতি টন আম পাঠাতে খরচ হয় মাত্র ১ হাজার ১১৭ টাকা। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আমের ভাড়া লাগবে ১ টাকা ৩১ পয়সা।

এছাড়াও কুরিয়ারে যাওয়ার পথে রাস্তা খারাপের কারণে প্রচুর আম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ট্রেনে নষ্ট হওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না। রাতের মধ্যেই ট্রেনটি ঢাকা পৌঁছানোর কারণে অতিরিক্ত তাপমাত্রায় আম নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে।

করোনাকালীন লকডাউনে অন্য ট্রেন না থাকায় ট্রেনটি কোথাও দাঁড়াবে না এর ফলে অল্প সময়েই ট্রেনটি নির্বিঘেœ ঢাকা পৌঁছতে সক্ষম হবে। পথিমধ্যে চাহিদা মোতাবেক ট্রেনটি চাঁপাই, রাজশাহী, আমনুরা, লাহিরী, মোহনপুর, আব্দুলপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে দাঁড়াবে। রেলওয়ের নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার আগে যে কেউ তাঁদের মালামাল বুকিং দিতে পারবেন।

ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে রাত ২টায় ঢাকা পৌঁছবে বলেও জানান তিনি। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের ৬১টির মধ্যে ৫টি ওয়াগনে (৪৩ টন ধারণ ক্ষমতাসম্পন্ন) ৩০ টন করে প্রতিদিন মোট ১৫০ টন আম বহন করবে। এছাড়াও শাকসবজি, দেশীয় ফলমূল, ডিম ইত্যাদি রেলওয়ে আইনে পার্শ্বেল মালামাল হিসেবে গণ্য, তাই এরূপ সকল মালামালও তারা পরিবহন করবে।

তিনি আরও বলেন, ‘তাঁরা সর্বাত্মক চেষ্টা করবেন স্বাস্থ্যবিধি মেনে পণ্য পরিবহনের। কৃষক, ব্যবসায়ীরা নিরাপদে ও নিশ্চিন্তে আমসহ কৃষিপণ্য পরিবহন করতে পারবেন। তাঁদের এই আশ্বাসটা আমরা দিতে চাই।’ পরবর্তীতে চাঁপাই-খুলনা রুটেও একটি ম্যাঙ্গো স্পেশাল চালানোরও পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার গৌতম কুমার কুণ্ডু, এসিসিএম/আর আব্দুল জব্বার, এসিও উত্তর (পাকশী) সাজেদুল ইসলাম, রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম, টিআই (ঈশ্বরদী) একেএম নুুরুল আলম, শ্রমিক লীগ রাজশাহী ওপেন লাইন শাখার সভাপতি মো. জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তার আলী প্রমুখ।

উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো এই উদ্যোগ সফল হয়েছিল। গত বছরের জুন মাসে ৫৯৮ টন ও জুলাই মাসে ২৬৯ টন আম বহন করেছিল রেলওয়ে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এ “আস্তর্জাতিক নারী দিবস” উদযাপন

রাজধানীর কোতয়ালীতে ৬৬ লাখ টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার-২

করোনায় আরো ৬৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭১০ জন

দেশের বৈদেশিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে পায়রা সমুদ্রবন্দর

শিক্ষকের কাণ্ড দেখে এলাকাবাসী হতবাক!

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ইউরোপ যাচ্ছেন ড. কাজী এরতেজা হাসান

ছাদ বাগান করলেই দশ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ : এলজিআরডি মন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ পূর্ণতা পেয়েছে

মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক আন্দোলন বিকল্প নেই

ডিডিজটাল বাংলাদেশ আর ৪র্থ শিল্পবিপ্লব এক নয় : মোস্তফা জব্বার