300X70
মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফায়ার সার্ভিস হবে আধুনিক ও উন্নত বাহিনী ফায়ার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৫, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ

  • # ৪৫ জন অগ্নি বীরকে ৪টি ক্যাটাগরিতে পদক প্রদান

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফায়ার সার্ভিসকে একটি আধুনিক ও উন্নত সেবা বাহিনীতে পরিণত করা হবে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া মিরপুর ট্রেনিং কমপ্লেক্সের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি, সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব বেনজীর আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি গণভবন প্রান্ত থেকে সকাল ১০টায় ভার্চুয়ালি সংযুক্ত হলে প্রথমে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁকে সালাম প্রদান করেন। এরপর প্যারেড কমান্ডার আনোয়ারুল হকের নেতৃত্বে কন্টিনজেন্ট-এর সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে কুচকাওয়াজ শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেন। মোট ১৬ জনকে পদক পরানো হয়।

সেবা কাজে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট ৪৫ জনকে ৪টি ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়েছে। এর মধ্য থেকে ৩ জন কর্মকর্তা এবং বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নির্মম মৃত্যুর শিকার ফায়ার সার্ভিসের ১৩ জন অগ্নি বীরের স্বজনদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পদকপ্রাপ্তরা ক্যাটাগরি ভেদে এককালীন ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা এবং আজীবন প্রতিমাসে ১৫০০ টাকা ও ১ হাজার টাকা করে মাসিক ভাতা প্রাপ্ত হবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ফায়ার সার্ভিসের মানোন্নয়ন, সেবার সক্ষমতা বৃদ্ধি এবং সেবার ক্ষেত্র সম্প্রসারণে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। দেশের সাধারণ জনগণ এখন তার সুবিধা ভোগ করছে।” বর্তমান সময়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে আধুনিক ও উন্নত বাহিনীতে পরিণত করা হবে।

তিনি আরো উল্লেখ করেন, “আমি জানি, সারা জীবন আগুন ও ধোঁয়ায় কাজ করতে হয় বিধায় এই প্রতিষ্ঠানের কর্মীদের অনেকেই অবসর বয়সে নানা রকম রোগ-ব্যাধিতে আক্রান্ত হন। এ কারণে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের আজীবন রেশন প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি।”

মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ সম্মতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানকে বর্ণিল করে তোলেন। এরপর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেক কাটেন। মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় রাষ্ট্রীয় সালাম প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারের সেই নারীকে ‘ধর্ষণ’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনা টিকা পাচ্ছেন সম্মুখসারীর বাংলাদেশিরা

১৭ ডিসেম্বর ১৯৭১ দেশ-বিদেশের গণমাধ্যমে যেমন ছিল বিজয়ের খবর

কারাগারে ২৭ বছরের সাজাপ্রাপ্ত সেই পাপিয়ার পিটুনিতে বেহুঁশ নারী কয়েদি

করোনায় মৃত বেড়েছে, আক্রান্ত কমেছে

মাদক-অপসংস্কৃতি নয়, আমাদের সন্তানেরা খেলাধুলায় ফিরে আসুক: ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস

স্বশরীরে নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করলেন মেয়র শেখ তাপস

চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করলেন নৌপ্রধান

ডিএনসিসি হলিডে মার্কেটে ঈদের কেনাকাটা