300X70
শনিবার , ৩০ অক্টোবর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আসিফের ৪ ছক্কায় আফগানিস্তানকে হারাল পাকিস্তান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩০, ২০২১ ৯:১৬ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : ১৩ রানে নেই ২টি। ৭৬ রান তুলতে নেই ৬ টি। পাকিস্তানের বোলারদের তোপে এভাবেই কোণঠাসা হয়ে পড়েছিল আফগানিস্তান। ধারণা করা হচ্ছিল, একশ রানই করতে পারবে না আফগানরা।

কিন্তু সামনে থেকে ঠিকই নেতৃত্ব দিলেন অধিনায়ক মোহাম্মদ নবি। গুলবাদিন নাইবকে সঙ্গে নিয়ে করলেন ৪২ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে ১৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিলেন।

আর সেই লক্ষ্য পেরুতে শেষ দিকে প্রায় হোঁচট খেতে বসেছিল পাকিস্তান। তবে ১৯তম ওভারে করিম জান্নাতকে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আসিফ আলি।

৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান।

১৪৮ রানের তাড়ায় ১৬ ওভার পর্যন্ত ম্যাচেই ছিল পাকিস্তান। ৪৫ বলে ফিফটি হাঁকিয়ে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক বাবর আজম।

জয়ের জন্য বাকি ৪ ওভারে দরকার ছিল ৩৮ রানের তথা ২৪ বলে ৩৮ রান! হাতে ৭ উইকেট, যা হেসেখেলেই করে ফেলা সম্ভব।

কিন্তু ১৭তম ওভারের শেষ বলে গুগলি ডেলিভারিতে চমক দেখান রশিদ খান। ফিরিয়ে দেন বাবর আজমকে।

১৮তম ওভারের পঞ্চম বলে অভিজ্ঞ শোয়েব মালিককে ফেরান নাভেদ। ফলে খেলায় টান টান উত্তেজনা চলে আসে।

১৫ বলে ১৯ রান করেন শোয়েব মালিক।

শেষ ২ ওভারে তথা ১২ বলে পাকিস্তানের প্রয়োজন পড়ে ২৪ রানের। হাতে ৫ উইকেট। ক্রিজে আসিফ আলি। দলকে জেতাতে শেষ ওভারের প্রয়োজন পড়েনি তার।

করিম জানাতের প্রথম বলেই ছক্কা হাঁকান আসিফ। এক বল ডট দিয়ে তৃতীয় ডেলিভারিকে ফের উড়িয়ে সীমানার বাইরে পাঠান।

ফের এক বল ডট দিয়ে শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকান তিনি। এক ওভারেই চার ছক্কায় ২৪ রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আসিফ।

এর আগে দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। শুরু থেকেই তাদের চেপে ধরেন পাকিস্তানি বোলাররা। ১৩ রানের মধ্যে তুলে নেন ২ উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারে ইমাদ ওয়াসিমের শিকার হজরতউল্লাহ জাজাই (০)। পরের ওভারে মোহাম্মদ শাহজাদকে (৮) তুলে নেন শাহিন শাহ আফ্রিদি।

৭ বলে একটি করে চার-ছক্কায় আসঘর আফগান করেন ১০ রান। রহমানুল্লাহ গুরবাজ ফেরেন ১০ রানে।

৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ধরে খেলতে চাইলেও পাক বোলারদের তোপে তা সম্ভব হয়নি আফগানদের। নিয়মিত বিরতিতেই উইকেট পতন ঘটতে থাকে।

১৭ বলে ১৫ করে সাজঘরের পথ ধরেন করিম জানাত, ২১ বলে ২২ আসে জাদরানের ব্যাট থেকে।

এক পর্যায়ে ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান।

এমন বিপদে দলকে দারুণভাবে লড়াইয়ে ফেরান অধিনায়ক মোহাম্মদ নবি আর গুলবাদিন নাইব। সপ্তম উইকেটে তারা গড়েন ৪২ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি। নাইম ২৫ বলে ৩৫ আর নবি ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

যেখানে তিন অঙ্কের ফিগারে পৌঁছানোই অসম্ভব মনে হচ্ছিল, সেখানে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান স্কোরবোর্ডে তোলে আফগানিস্তান।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইমাদ ওয়াসিম। ২৫ রানে ২টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে আজ ভাষণ দেবেন রাষ্ট্রপতি

রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহ : রাশিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা

চবির শাটল ট্রেন লাইনচ্যুত, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা

ইলিয়াসের সঙ্গে সংসার করতে চান সুবাহ, তবে আগে চান শাস্তি

পাঁচ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বিশিষ্ট কবি নূরুল হুদা বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা

কিশোরগঞ্জে মলম পার্টির সক্রিয় দুই সদস্য গ্রেফতার

যেখানে আগুন লেগেছে সেটি কাস্টমস ও বিমানের আওতাধীন : বেবিচক চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধ এলাকায় শুরু হয়েছে মাছ ধরা উৎসব