300X70
শুক্রবার , ২২ জানুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আয়োডিনের দাম কমালো বিসিক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২২, ২০২১ ১১:২০ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক : আয়োডিনযুক্ত লবণের প্রধান উপাদান পটাসিয়াম আয়োডেটের (আয়োডিন) দাম কমিয়ে পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে গত ২০ জানুয়ারি ২০২১ তারিখে অখিল রঞ্জন তরফদার, বিসিক মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক, সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরি কার্যক্রমের মাধ্যমে আয়োডিনের ঘাটতি পূরণ (সিআইডিডি) প্রকল্প স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পটাসিয়াম আয়োডেটের (আয়োডিন) দাম কমিয়ে পুনঃনির্ধারণ করার বিষয়টি বিসিকের ৮ টি লবণ জোনে কর্মরত কর্মকর্তা ও লবণ মিল মালিকগণকে জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য খাবার লবণ আয়োডিনযুক্তকরণে ব্যবহৃত হয় পটাসিয়াম আয়োডেট। পটাসিয়াম আয়োডেট বাংলাদেশে উৎপাদিত হয় না। বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রতি টন লবণ পরিমিত মাত্রায় আয়োডিনযুক্ত করতে ৭০-৯০ গ্রাম পটাসিয়াম আয়োডেটের প্রয়োজন হয়। প্রতিবছর লবণে আয়োডিনযুক্তকরণে কমবেশি প্রায় ৩০ মেট্রিক টন পটাসিয়াম আয়োডেট ব্যবহৃত হয়।

একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিদেশ থেকে পটাসিয়াম আয়োডেট আমদানি করে লবণ কারখানার চাহিদা অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পটাসিয়াম আয়োডেট সরবরাহ করে বিসিক।

২০১৭-১৮ অর্থবছরে পটাসিয়াম আয়োডেটের দাম প্রতিকেজি ৪৭০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা নির্ধারন করা হয়। বর্তমান পরিস্থিতে লবণ কারখানা সমূহকে সহায়তার অংশ হিসেবে পটাসিয়াম আয়োডেটের দাম আরেক দফা কমিয়ে প্রতিকেজি ২৫০০ টাকা মূল্যে লবণ কারখানা সমূহকে সরবরাহের নির্দেশ প্রদান করেন বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এনডিসি।

দেশের লবণ শিল্পকে বাঁচাতে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে এটি একটি অন্যতম পদক্ষেপ। ১০০ ভাগ মানুষকে পরিমিত মাত্রায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের প্রত্যয় নিয়ে কাজ করছে বিসিক। পটাসিয়াম আয়োডেটের মূল্যহ্রাস লবণ শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে। লবণ কারখানা মালিকগণ স্বপ্রণোদিত হয়ে পরিমিত মাত্রায় ( উৎপাদনকালে ৩০-৫০পিপিএম/ প্রতি কেজিতে ৩০-৫০ মিলিগ্রাম ) লবণে আয়োডিন মিশ্রণ নিশ্চিত করবে বলে বিসিক কর্তৃপক্ষ বিশ্বাস করে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিক কর্তৃক বাস্তবায়নাধীন সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরি কার্যক্রমের মাধ্যমে আয়োডিনের ঘাটতি পূরণ (সিআইডিডি) প্রকল্প একটি জনস্বাস্থ্য প্রকল্প। সিআইডিডি প্রকল্পের সার্বিক সহায়তায় ভোক্তাপর্যায়ে পরিমিত মাত্রায় আয়োডিনযুক্ত লবণ সরবরাহ নিশ্চিত করা হয়। পরিমিত মাত্রায় আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও নায্যমূল্যে ভোক্তা পর্যায়ে সরবরাহ নিশ্চিতকল্পে ০১ জানুয়ারি ২০২১ হতে প্রতি কেজি পটাসিয়াম আয়োডেটের মূল্য ৩০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য জাতীয় লবণনীতি অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় বিসিক লবণ শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। কক্সবাজারে অবস্থিত বিসিকের লবণ শিল্পের উন্নয়ন কর্মসূচি কার্যালয়ের আওতাধীন ১২টি লবণ কেন্দ্রের মাধ্যমে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণ চাষে সার্বিক সহায়তা প্রদান এবং নিয়মিত ভাবে লবণ উৎপাদন ও মজুদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে থাকে । পাশাপাশি বিসিক সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরি কার্যক্রমের মাধ্যমে আয়োডিন ঘাটতি পূরণ (সিআইডিডি) প্রকল্পের মাধ্যমে দেশের লবণ প্রক্রিয়াজাতকরণ মিলসমূহকে ৮টি লবণ জোনে ভাগ করে লবণমিল সমূহ হতে নিয়মিতভাবে তথ্য সংগ্রহসহ সার্বিক কার্যক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফের ৪৮ ঘণ্টার অবরোধে চলছে পরিবহন,সর্তক পাহারায় আ’লীগ

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত

উপহার নিয়ে আর ভিক্ষা করে করোনা ভ্যাকসিনের চাহিদা মিটানো সম্ভব নয় : জিএম কাদের

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীর শোক

গণঅভ্যুত্থানের নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

রাজধানীর কচুক্ষেতে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৫

সাইদুল ইসলাম খান পলের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

ভূমির অবক্ষয় রোধে সমন্বিতভাবে কাজ করছে সরকার : পরিবেশ মন্ত্রী

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না : উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রিটেনে সাম্প্রদায়িক দাঙ্গা