300X70
শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আ. লীগ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় স্বাস্থ্য খাতকে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২৬, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় স্বাস্থ্য খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গত ১৪ বছরে আমরা স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি।

২৬-২৭ নভেম্বর অনুষ্ঠেয় ১৮তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার ২০২২ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগ সরকার প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছিল। এছাড়াও প্রতিস্থাপনের জন্য অঙ্গ সংগ্রহ, সংরক্ষণ এবং আইনানুগ ব্যবহার নিশ্চিত করতে আমরা ‘মানব অঙ্গ প্রতিস্থাপন আইন, ১৯৯৯’ প্রণয়ন করেছি।

শেখ হাসিনা বলেন, মানব অঙ্গ প্রতিস্থাপন আইনে আমরা মানবদেহের কিডনি, হার্ট, ফুসফুস, অন্ত্র, লিভার, অগ্ন্যাশয়, হাড়, মজ্জা, চোখ, ত্বক ও টিস্যুসহ যেকোনো অঙ্গ বা অঙ্গ প্রতিস্থাপনের বিধান রেখেছি। মৃত ব্যক্তির ক্ষেত্রে যেকোনো আইনি উত্তরাধিকারীর লিখিত অনুমতি সাপেক্ষে অঙ্গ-প্রত্যঙ্গ গ্রহণ করা যাবে।

তিনি বলেন, ২০১৮ সালে ১নং ধারার মাধ্যমে আমরা পূর্ববর্তী আইনসমূহ হালনাগাদ করেছি এবং ‘মানব অঙ্গ প্রতিস্থাপন (সংশোধন) আইন, ২০১৮’ প্রণয়ন করেছি। এছাড়া, আমরা সংশোধিত আইনের অধীনে সংঘটিত অপরাধের তদন্ত, বিচার, আপিল ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য বিধান সংযুক্ত করেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ভূমিধস বিজয়ে নির্বাচিত হওয়ার পর এবং টানা তিনবার, আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি।

প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ১৮,৫০০ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র খুলেছি, যেখানে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ দেয়া হচ্ছে। তার সরকার ‘জাতীয় স্বাস্থ্য নীতি-২০১১’ প্রণয়ন করেছে এবং ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা’ অর্জনকে অগ্রাধিকার দিয়ে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে, বলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, আমি আনন্দিত যে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির (আইএসএন) সিস্টার রেনাল সেন্টার (এসআরসি) প্রোগ্রাম হিসাবে যুক্তরাজ্যের রয়্যাল লন্ডন হাসপাতালের সহযোগিতায় তার ১৮তম বার্ষিক কনভেনশন এবং বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করছে।

তিনি আরও বলেন, আমি জেনে আনন্দিত যে নেপালের ডাক্তার ও নার্সরাও সম্মেলনে যোগ দিচ্ছেন। আমি অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানাই। এই সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে মত ও ধারণা বিনিময় হবে যা আমাদের দেশে কিডনি রোগের ব্যবস্থাপনার উন্নতি ঘটাবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

ড. ইউনূসের আবেদন খারিজ, দিতে হবে দানকর

চামড়ার দাম বাড়ল ৬ শতাংশ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম

রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হচ্ছে :  নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও আরবান ডিজাইনের নতুন অংশীদারিত্ব

দেশে স্টারলিংকের রিসেলার এখন গ্যাজেট অ্যান্ড গিয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির বৈঠক অনুষ্ঠিত

ফের লকডাউন চীনে, আটকা পড়েছে ৮০ হাজার পর্যটক