300X70
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রি লাভের সুযোগ পাচ্ছেন এইচএসসি শিক্ষার্থীরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৭, ২০২৩ ১:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশে ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সক্লুসিভ পার্টনার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) গত আগস্ট ২৬, ২০২৩ তারিখে ওপেন ডে শীর্ষক এক আয়োজন করে, যাতে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিকসের ড. জেমস অ্যাবডে। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য তরুণ মেধাবী শিক্ষার্থী। অনুষ্ঠানে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইউসিবি’তে চালু হতে যাওয়া তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ ইউকে ডিগ্রি প্রোগ্রাম প্রসঙ্গে আলোচনা করা হয়।

ওপেন ডে’র আয়োজনে শিক্ষার্থীরা ইউসিবি’তে একাউন্টিং এন্ড ফিন্যান্স, বিজনেস এন্ড ম্যানেজমেন্ট, ইকোনমিকস, এবং ফিন্যান্সের উপর বিএসসি ডিগ্রি নিয়ে পড়াশোনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন, যার সুফল ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী তাদের ক্যারিয়ারে উপভোগ করছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিকসের প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনায় বাংলাদেশে এই ডিগ্রিগুলো পরিচালিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশে থেকেই ইউসিবি’র মাধ্যমে তিন বছরে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জন করতে পারবেন। ইউসিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার, যারা দেশে ও/এএস/এ লেভেলস এবং এইচএসসি সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অফ লন্ডনে উচ্চ শিক্ষা প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করছে।

অনুষ্ঠানে লন্ডন স্কুল অফ ইকোনমিকস এন্ড পলিটিক্সের ড. জেমস অ্যাবডে’কে স্বাগত জানান ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর ড. হিউ গিল। তিনি বলেন, “দেশের শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত প্রথম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রোগ্রাম সুবিধা দানকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্য দেশের মেধাবী শিক্ষার্থীদের সামনে ব্যয়সাশ্রয়ী উপায়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পথ গড়ে দেয়া। ইউনিভার্সিটি অফ লন্ডনের সহযোগীতায় ইউসিবি একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে দেশে বিশ্বমানের উন্নত মানব সম্পদ গড়ে ওঠে এবং বাংলাদেশ দ্রুত উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপ নেয়ার সক্ষমতা অর্জন করে। আমরা জাতীয় শিক্ষাক্রম এবং আন্তর্জাতিক শিক্ষাক্রম – দুই ধারার শিক্ষার্থীদের জন্যই সেরা মানের প্রোগ্রাম নিয়ে এসেছি, যার মাধ্যমে শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ একটি সুন্দর ভবিষ্যত গড়ার পথে ব্যয়সাশ্রয়ী উপায়ে এগোতে পারবেন। আশা করছি, ওপেন ডে’র এই আয়োজন দেশের তরুণদেরকে, বিশেষত জাতীয় শিক্ষাক্রমের আওতাধীন শিক্ষার্থীদেরকে ইউসিবি’র হাত ধরে ইউনিভার্সিটি অফ লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করেছে”।

লন্ডন স্কুল অফ ইকোনমিকসে ইউওএল প্রোগ্রামসের অ্যাসোসিয়েট অ্যাকাডেমিক ডিরেক্টর ড. জেমস অ্যাবডে বলেন, “এলএসই’র দিকনির্দেশনায় বাংলাদেশে প্রথম ইউওএল প্রোগ্রাম পরিচালনা করছে ইউসিবি। ঢাকায় তাদের আয়োজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মেধাবীদেরকে নিজ দেশে বসেই এলএসই প্রণীত কারিকুলামে নিজেদের প্রাতিষ্ঠানিক দক্ষতাকে শানিত করতে সহযোগীতার লক্ষ্যে আমরা যে উদ্যোগ নিয়েছি, এটি নিঃসন্দেহে সেটিকে আরো এক ধাপ এগিয়ে নেবে। আমাদের প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্নকারী তরুণেরা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে ক্যারিয়ার গড়েছেন। অনেকে এলএসই কিংবা বিশ্বের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশে সহযোগী হতে পেরে আমরা গর্বিত”। তিনি আরো বলেন, “আমার ও আমার লন্ডনের সহকর্মীবৃন্দের পক্ষ থেকে ইউসিবি’কে অভিনন্দন। বাংলাদেশে উদ্ভাবনী ও সাফল্যের সাথে তারা চমৎকার সব প্রোগ্রাম পরিচালনা করে যাচ্ছে, যা এইচএসসি পাস শিক্ষার্থীদেরকে দেশে বসেই ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়তে অনুপ্রাণিত করছে”।

অনুষ্ঠান চলাকালীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ ইউনিভার্সিটি অফ লন্ডনে ভর্তি ও অধ্যয়ন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। উপস্থিত অনুষদ সদস্যবৃন্দ তাদের প্রশ্নের উত্তর দানের পাশাপাশি সেরা মানের শিক্ষা গ্রহণ ও উন্নত ক্যারিয়ার গঠনের জন্য ইউসিবি’তে ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীরা যে ভিন্ন ভিন্ন এডুকেশন পাথওয়ে ও ডিগ্রির সুবিধা লাভ করেন, সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। উপস্থিত শিক্ষার্থীরা ইউসিবি’র অনন্য মানের ক্যাম্পাস ঘুরে দেখার এবং ড. জেমস অ্যাবডের সাথে সরাসরি আলাপচারিতার সুযোগ পান।

প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, ইউসিবি’র ডিন অফ অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স, বলেন, “শিক্ষার্থীদেরকে দেশে থেকেই ইউনিভার্সিটি অফ লন্ডনের মত আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা লাভের সুযোগ দিচ্ছে ইউসিবি। দেশের যেকোনো স্কুল এবং কারিকুলামের আওতাধীন শিক্ষার্থীরা এখন ঢাকাস্থ ইউসিবি ক্যাম্পাসের মাধ্যমে যুক্তরাজ্যের এই প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি অর্জনের সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারেন। আশা করছি আমাদের এই যাত্রায় অনেক মেধাবী তরুণদের অংশগ্রহণ দেখতে পাব”।

বাংলাদেশে ইউসিবি পরিচালিত ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – https://www.ucbbd.org

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহ শিক্ষক আটক

সাংস্কৃতিক মুক্তি ব্যতীত রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী

কুমিল্লায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

পলিথিন বিরোধী অভিযানে ৮৮ হাজার টাকা জরিমানা, ৯৩৬ কেজি পলিথিন জব্দ

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের ইন্তেকালে জাহাঙ্গীর কবির নানকের শোক

নভেম্বরে প্রায় ১৮৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ ট্রাকচালক নিহত

শেখ হাসিনার উন্নয়ন-অর্জন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে : আমিনুল ইসলাম

পুত্র ঈশানকে ভক্তদের সামনে আনলেন নুসরাত

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে ভূমি মন্ত্রণালয়