300X70
শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের আসামি ১১ বছর পর গ্রেপ্তার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ও শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ফরিদপুর জেলার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনিরুজ্জামান শেখ ওরফে মনির (৩৯), পিতা-সামচু শেখ, সাং-গোয়াল পাড়া, থানা-সালথা, জেলা-ফরিদপুর ও একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সত্তার মোল্লা (৩৬), পিতা-কাশেম মোল্লা, সাং-খাগৈর, থানা-সালথা, জেলা-ফরিদপুর’দের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা উক্ত হত্যাকান্ডের সাথে তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়ন চেয়ারম্যান মলয় বোস এর সাথে মনির ও সত্তারসহ তাদের দলের বেশ কয়েকজনের বিবাধের সৃষ্টি হয়।

উক্ত বিবাধকে কেন্দ্র করে মনির ও সত্তারসহ তাদের দলের আরো ২০-২৫ মিলে মলয় বোসকে হত্যার পরিকল্পনা করে।

পরবর্তীতে গত ০৭/০২/২০১২ মলয় বোস নিজস্ব মোটরসাইকেলযোগে ইউনিয়নে যাওয়ার উদ্দেশ্যে তার বাসা থেকে বের হয়।

তার কিছুক্ষণ পর আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রনকাইল গ্রামের নিটকস্থ একটি পাকা রাস্তার উপর পৌছাইলে পূর্ব হতে ওৎ পেতে থাকা মনির ও সত্তারসহ তাদের দলের আরো ২০-২৫ জন লোক পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র (রাম দা, ছ্যান দা, চাপাতি, লোহার রড, লাঠি ইত্যাদি) নিয়ে হত্যার উদ্দেশ্যে মলয় বোস এর উপর আক্রমন করে। অতঃপর মলয় বোস এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে দা, চাপাতি ইত্যাদি দিয়ে এলোপাতারি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে কোতয়ালী থানা পুলিশ মলয় বোস এর মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতলের মর্গে প্রেরণ করে। নৃশংস এই হত্যাকান্ড বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করায় দেশব্যপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

উক্ত হত্যাকান্ডের পর মৃত ইউপি চেয়ারম্যান মলয় বোস এর স্ত্রী ববিতা বোস বাদি হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-০৯/০২/২০১২ খ্রিঃ, ধারা-১৪৩/ ৩৪১/ ৩২৩/৩ ২৬/ ৩০৭/৩০২/১১৪/৩৪ দন্ড বিধি। পরবর্তীতে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলায় ৯ জন আসামীকে মৃত্যুদন্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করে।

গ্রেফতারকৃত মনির ও সত্তার উক্ত হত্যাকান্ডের পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। উক্ত আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) কাজ শুরু করে ও দীর্ঘ প্রায় এক যুগ পর আসামী মনিরুজ্জামান ও সাত্তার মোল্ল্যাকে নারায়ণগঞ্জ এর রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০৩৭ সালে বিশ্বের ২০তম অর্থনীতি হবে বাংলাদেশ: সিবরের প্রতিবেদন

ভরা মৌসুমে দাম চড়া ইলিশের, হতাশ ক্রেতারা

শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ, স্বামী-ভাসুর গ্রেফতার

বাংলাদেশে আবারো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১ হাজার ২৮৩ টাকা

আলজেরিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪ ও ১২ জন আহত

গাজীপুরে আ.লীগের প্রার্থী বিজয়ী করার লক্ষে যুবলীগের প্রস্তুতি সভা

দুর্যোগ ঝুঁকিহ্রাসে সমন্বিত কার্যক্রম গ্রহনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে : দুর্যোগ প্রতিমন্ত্রী

বাংলালিংক ও দেশ টেলিভিশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ককটেল বিস্ফোরণে পৌর যুবদলের সভাপতি আটক

নোয়াখালীতে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু