300X70
শনিবার , ১১ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

উচ্ছ্বসিত ময়মনসিংহবাসী প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১১, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ

আর.এন শ্যামা, ময়মনসিংহ : আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আসছেন। বিকেলে ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।

জাতীয় নির্বাচনের আগমূহুর্তে দলীয় প্রধানের আগমনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এই বিভাগের আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ। ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করার প্রস্তুতি নিয়ে সব ধরণের আয়োজন করেছে আওয়ামী লীগ এবং মহাজোটবদ্ধ দলগুলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে বিভাগের সর্বত্রই উৎসবের আমেজ বইছে। নগরজুড়ে এখন সাজসাজ রব। দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাতে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড আর সুদৃশ্য তোরণে ছেয়ে গেছে প্রতিটি সড়ক, সড়কদ্বীপসহ অলিগলি ও রাজপথ। সড়ক বিভাজকগুলো নতুন করে রং করা হয়েছে। ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত সার্কিট হাউস মাঠের আশপাশের পুরো এলাকা যেন প্যানা আর পোস্টারে ঢাকা পড়েছে।

এ ছাড়াও জেলার প্রতিটি প্রবেশ পথ বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা থেকে নগরীর বাইপাস মোড় পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার সড়কের দুই পাশ ও মাঝখানের আইল্যান্ডে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে প্যানা ও বিলবোর্ড লাগিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার বিকেলে সভার মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। মাঠও প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করতে সভা মঞ্চের আশপাশের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে মাইক।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে মাঠের পাশে অস্থায়ী টয়লেট ও পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের চারপাশে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরজুড়েও চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর টহল।

এদিকে প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভা উপলক্ষে ময়মনসিংহে ৮ টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। ওই দিন ট্রেনগুলো সকাল সাড়ে ৮টা থেকে ১০ টার মধ্যে সব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষ।
সমাবেশের প্রস্তুতির বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘নৌকার আদলে সমাবেশের মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। সমাবেশ সফল করতে সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং ও প্রচার চলছে। এটিকে স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রূপ দিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। এ ছাড়া নেত্রীর আগমনের খবরে উচ্ছ¡সিত গোটা ময়মনসিংহবাসী।’

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘আমাদের মাতৃতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে এই অঞ্চলের সাংগঠনিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং নেতাকর্মীদের মনোবল চাঙা হবে। যা আগামী জাতীয় নির্বাচনে আমাদের দলকে সুসংগঠিত করা এবং বিজয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি শরীফ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলার সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। এই বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করতে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী সমাবেশ সফল হবে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী যেসকল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ফিরতি নির্দেশনা পেলে তা নিশ্চিত হওয়া যাবে।’

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, ‘প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশে নিরাপত্তায় প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বাইরের জেলা থেকেও এখানে পুলিশ আসবে। প্রধানমন্ত্রীর সমাবেশ মঞ্চের প্রথম সারিতে নিরাপত্তায় থাকবে এপিবিএন। ট্রাফিকের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। সাধারণ মানুষের যেন কোনও ভোগান্তি না হয় সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে দুই ভূয়া ডিবির পুলিশ গ্রেফতার

স্যামসাং প্যণের জাতীয় পরিবেশক বাটারফ্লাই গ্রুপ

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল শিশুর

ফের দাপট দেখাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় আরও ২,৩৯৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায় এক শ্রেণির বুদ্ধিজীবী: প্রধানমন্ত্রী

নারী কর্মকর্তাদের ফোরাম ‘তারা’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ব্র্যাক ব্যাংক

যেসব নতুন ফিচার থাকছে উইন্ডোজ-১১ তে

মঙ্গলবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দ্রুত দেয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর