300X70
রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

উদ্যোক্তাদের পাশে দাড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে : শিল্প উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৩, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বিসিকের আয়োজনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিসিক ঈদ মেলা ২০২৫। রবিবার (২৩ মার্চ) ঢাকায় তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে ঈদ মেলার শুভ উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধন শেষে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

মেলায় বিসিকের উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যজাত, বাঁশ-বেতজাত ইত্যাদি পণ্যের ৩০টি স্টলে বাহারি ডিজাইনের নানান পণ্যের সমাহার। বিসিকের পৃষ্ঠপোষকতায় মেলাটি ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকাল হতে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে।

বিসিকের উদ্যোগে সিএমএসএম শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত : আজ রবিবার ঢাকায় তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএম) শিল্পের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিল্প উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। আমাদের উদ্যোক্তাদের পাশে দাড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।

সেমিনারের আয়োজনের অংশ হিসেবে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা শিল্পখাতের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা শেখ নুরুল হুদা মধু শিল্পের প্রসার ও এর দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ‘মধু বোর্ড’ গঠনের দাবি করেন। তিনি বলেন, ‘দেশের মধু উৎপাদন ও রপ্তানির সম্ভাবনা অনেক, সঠিক নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হতে পারে’।
চামড়া শিল্পের উদ্যোক্তা তাহমিনা শাম্মী চামড়া শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য বৈশ্বিক মানের মার্কেটিং কৌশল গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের চামড়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে পারে, যদি সঠিক বিপণন ও নেটওয়ার্কিং নিশ্চিত করা হয়’।

তাঁত শিল্পের প্রসারে কাজ করা উদ্যোক্তা লাকী ভূঁইয়া বলেন, ‘তাঁত শিল্প বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই শিল্পের বিকাশে আধুনিক প্রযুক্তি সংযোজন এবং তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি’।

বিসিক চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম বলেন, বিসিক ভবনের নিচতলায় একটি স্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যসমূহ নিয়মিত প্রদর্শন ও বিক্রি করা হবে। তিনি আরও বলেন, বিসিক উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস, ঋণ কর্মসূচি, উদ্যোক্তা তৈরির কর্মসূচি, এপিআই শিল্প পার্ক, নতুন শিল্প নগরী গঠন ও সম্প্রসারণের পরিকল্পনা, লবণ শিল্প, মধু প্রক্রিয়াকরণ, চামড়া শিল্পের উন্নয়ন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান বলেন, বিসিক দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা প্রদানের অঙ্গীকারবদ্ধ। উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করতে বিসিক শিল্প নগরীতে সকল ফ্যাসিলিটিজ নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি ও মার্কেটিং এ সহায়তা করতে হবে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: নুরুজ্জামান এনডিসি, অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব রশিদুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও  সিএমএসই ব্যাংকিং বিশেষজ্ঞ  আলী সাবেতসহ বিসিকের উদ্যোক্তা ও চেম্বারের প্রতিনিধিবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভারতীয় সাংবাদিকদের সফর দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে : তথ্যমন্ত্রী

পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংকের চুক্তি হচ্ছে

বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ দিল বিশ্বব্যাংক

রেড হ্যাট অ্যাপাক ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২ পেলো গ্রামীণফোন

বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাখার অভিযোগ, ২ ছেলে ও পুত্রবধূ আটক

স্থানীয় শিল্প অনুরাগীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘বাংলা’ শীর্ষক প্রদর্শনী

বেপজা অর্থনৈতিক অঞ্চলে হংকং (চীন) মালিকানাধীন কোম্পানির ৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

রাজধানীর তুরাগে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : শিল্প ও বাণিজ্য মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে ডিএনসিসি মেয়রের সভা