300X70
শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এইচএসসির সব পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : কোটা আন্দোলন ঘিরে তৈরি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সব এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গ্রেফতার সব পরীক্ষার্থীকে মুক্ত করে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এমনকি পরীক্ষার্থী গ্রেফতারের আরও তথ্য থাকলে তাও জানানোর অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় পরীক্ষার্থীদের পক্ষে আইনজীবীও নিয়োগ করেছে। ইতোমধ্যে চার জন পরীক্ষার্থীর জামিনের ব্যবস্থা করা হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব পরীক্ষার্থীকে নতুন সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।

জানতে চাইলে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের আইনি সহায়তা দিচ্ছি। ইতোমধ্যে চার জনের জামিনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল রাজউক উত্তরা মডেল কলেজের পরীক্ষার্থীর জামিনের ব্যবস্থাও করা হবে।

যে চার জনের জামিনের ব্যবস্থা করা হয়েছে তারা রবিবার মুক্তি পাবে। আরও যারা রয়েছে, তাদের জামিনের জন্য মন্ত্রণালয় সব ব্যবস্থা নিচ্ছে। তাই কোনও ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। সবসময় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। কোনও পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে কারও কাছে যদি এমন তথ্য থাকে তাহলে দ্রুত জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরা চাইবো পরীক্ষার্থীরা কোনও অপপ্রচারে বিভ্রান্ত না হোক। সব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিক।’

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষার্থী ও অভিভাবক সবাইকে বলছি-আমরা যে নতুন রুটিন প্রকাশ করেছি সে অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী পরীক্ষার্থীদের জামিনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আমরা সবার প্রতি আহ্বান জানিয়েছি, সবাই নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে—এটি আমাদের প্রত্যাশা।’

মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাজউক উত্তরা মডেল কলেজ ও বিএফ শাহীন কলেজের পরীক্ষার্থীদের আগামী রবিবার জামিনের ব্যবস্থা করা হবে।

এদিকে, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিভিন্ন কলেজের ব্যানারে পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়ে পরীক্ষার্থীদের বিবৃতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নাম ও যোগাযোগের কোনও তথ্য নেই এসব বিবৃতিতে। কোন কলেজের কত পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে সে তথ্যও দেওয়া হয়নি। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও নিশ্চিত হওয়া যায়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতজন গ্রেফতার হয়েছে।

ঢাকা কমার্স কলেজের বিবৃতিতে বলা হয়, আমরা ঢাকা কমার্স কলেজের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন অন্যায়ভাবে গ্রেফতার করা সব এইচএসসি পরীক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা ঢাকা কমার্স কলেজের কোনও পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবো না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ঢাকা কমার্স কলেজের আট জন পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, হলিক্রস কলেজসহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নামে এরকম বিবৃতি সংক্রান্ত কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিবৃতিগুলোর সবগুলোতেই একই রকম দাবি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি না দিলে পরীক্ষায় অংশ নেবে না তারা।

গ্রেফতার হওয়া পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের ব্যবস্থার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, কোনও এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে helphsc24@gmail.com ইমেইল ঠিকানায় তথ্য পাঠানোর অনুরোধ করা হলো।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাজউক উত্তরা মডেল কলেজ ও বিএএফ শাহীন কলেজের পরীক্ষার্থীদের আগামী রবিবার জামিনের ব্যবস্থা করা হবে। যাদের জামিন হয়েছিল তাদের দুজন ইতোমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছে। বাকিরা রবিবারের মধ্যে মুক্তি পাবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মনের বন্ধু” অ্যাপ-এর উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ : সজীব ওয়াজেদ জয়ের চিন্তার ফসল

ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে পৃথক তিন স্থানে ভয়াবহ অগ্নিকান্ড

জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

থ্রাইভিং স্কিলসের আয়োজনে বাংলাদেশ ব্লকচেইন সামিট ২০২২ অনুষ্ঠিত

বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ: বিশ্বব্যাংক

দেশে একদিনে করোনায় আরও মৃত্যু ২৯, নতুন শনাক্ত ১৭৮৮

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে প্রদর্শিত হলো অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই”

ময়মনসিংহ হাসপাতালে ৮,৮৭০ সিলিন্ডার অক্সিজেন দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী