300X70
শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এডিসের লার্ভা: ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৪, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ

এএইচএম সাইফুদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, এডিসের লার্ভা উৎপাদনকারী মিরপুর-১ এর ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়েছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে মিরপুরে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটি বাস্তবায়নে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে মিরপুর-১ এর ওয়াসা ভবনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ওয়াসার মতো একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিসের ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন জায়গায় অসংখ্য লার্ভা দৃশ্যমান থাকায় এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত, সরকারী কিংবা বেসরকারী যেকোন ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না, জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর পূর্বে, তিনি বিদ্যমান করোনা পরিস্থিতিতে এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলায় ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পূর্বেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিছন্নতা নিশ্চিত করতে হবে।

ডিএনসিসির মেয়র বলেন, কার‌ও একার পক্ষেই এডিস মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তাররোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

এর আগে মোঃ আতিকুল ইসলাম এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ডেঙ্গুতে যাতে কারও মৃত্যু না হয় সেজন্যই পরিষ্কার-পরিছন্নতার মাধ্যমে সুস্থ্যতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

তিনি বলেন, নিজেদের বাসাবাড়ি কিংবা অফিস কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে একাধিক বাসাবাড়ি পরিদর্শনকালে ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে মিরপুর-১ এর দক্ষিণ বিশিল ৪ নম্বর রোড এলাকায় ফুটপাত ও রাস্থা দখল করে নির্মাণ সামগ্রী রাখার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং সামগ্রীগুলো ৬ হাজার ১৮০ টাকায় স্পট নিলাম করা হয়।

মোঃ আতিকুল ইসলামের নির্দেশনা ও স্থানীয় জনগণের সহায়তায় ফুটপাত ও রাস্থা দখল করে রাখা লৌহনির্মিত বিভিন্ন সামগ্রী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উচ্ছেদ করা হয়।

এসময় তিনি বলেন, সর্বসাধারণের ব্যবহারের জন্য নির্মাণ করা ফুটপাত কিংবা রাস্তা দখলকারীদের কোন ছাড় দেয়া হবে না।
ডিএনসিসি মেয়র আরও বলেন, নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবাই মিলে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশসেরা উদ্ভাবনের জন্য ৭ জনকে এটুআই-এর অর্থায়ন

সেরা কর্পোরেট গভর্নেন্সের জন্য সিলভার আইসিএসবি অ্যাওয়ার্ড পেলো ম্যারিকো

সেনাপ্রধানের সাথে ওয়ার্ল্ড একোয়াটিকস্-এর প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি উদ্ভাবনে জোর দিতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : সালাহউদ্দিন আহমদ

আফগানিস্তানে প্রভাব ফেলবে না পাকিস্তান পরিস্থিতি: তালেবান

চীন থেকে করোনার ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি নিয়ে দেশে ফিরল বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান

কুরআন অবমাননা: সুইডেনের বিরুদ্ধে পাকিস্তানসহ গোটা বিশ্বে নিন্দার ঝড়-বিক্ষোভ

সংখ্যালঘুদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি হিন্দু নেতাদের