300X70
বুধবার , ২৭ এপ্রিল ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এবছরের প্রথম তিন মাসে ৩,৬৩৩.৫২ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৭, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ

নেটওয়ার্কে বিনিয়োগ ও আধুনিকায়ন উদ্যোগ
ত্বরাণ্বিত করার ফলে ইতিবাচক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ২০২২ সালের প্রথম তিন মাসে ৩,৬৩৩.৫২ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা আগের বছরের একই সময়ের তুলনায় তুলনায় ৪.৪ শতাংশ বেশি। প্রথম তিন মাসে ৫ লাখ নতুন গ্রাহক গ্রামীণফোনের সাথে যুক্ত হয়েছেন, ফলে এ বছরের প্রথম প্রান্তিকের শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৭ লাখ। গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৩.২ শতাংশ বা ৪.৪৬ কোটি গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করেন, গত বছরের একই সময়ের তুলনায় যা ৬.৮ শতাংশ বেশি।

গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “চলতি বছরের প্রথম প্রান্তিক গ্রামীণফোনের জন্য বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ ছিলো। গত ২৬ মার্চ গ্রামীণফোন বাংলাদেশে এর পথচলার ২৫ বছর পূর্তি উদযাপন করেছে। সুদীর্ঘ এ পথচলায় সমাজের ক্ষমতায়ন ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

গত মার্চে নিয়ন্ত্রক সংস্থা দেশের সর্ববৃহৎ তরঙ্গ নিলামের আয়োজন করে, যেখানে গ্রামীণফোন অংশ নিয়ে ২.৬ গিগাহার্টজ ব্যান্ডে সর্বোচ্চ বরাদ্দকৃত ৬০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করে। সম্প্রতি, দেশে প্রথমবারের মতো ই-সিম উন্মোচন করে গ্রামীণফোন। এর ফলে গ্রাহকরা তাদের হ্যান্ডসেটে প্রচলিত সিম কার্ড ছাড়াই ই-সিমের মাধ্যমে মোবাইল কানেক্টিভিটি সুবিধা পাবেন।”

তিনি আরো বলেন, “কোভিড-১৯ বৈশ্বিক মহামারির তৃতীয় বছরে আমরা প্রবেশ করেছি; বাংলাদেশে কোভিডের অবস্থা স্থিতিশীল রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি গতিশীল হয়েছে। কারণ, বাংলাদেশে কোভিড শনাক্তের সংখ্যা অনেক কমে গেছে। এ প্রান্তিকে গ্রাহকদের উন্নত ও গুণগত মানের সেবা প্রদানের লক্ষ্যে আমরা নেটওয়ার্ক উন্নীত ও তরঙ্গ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছি। এর ফলে, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে আমাদের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৭ লাখ।

আমরা আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে চলমান মডার্নাইজেশন ও ট্রান্সফরমেশনের ফল দেখতে পাচ্ছি, যা আমাদের দক্ষতা, সক্ষমতা, ট্যুলস ও পার্টনারশিপ এর সমন্বয়ে একটি ভবিষ্যত উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে এবং সামনের দিনগুলোতে আমাদের প্রবৃদ্ধির জন্য চালিকা শক্তি হিসেবে কাজ করবে।”

গ্রামীণফোন লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার বলেন, “ইবিআইটিডিএ’র ধারাবাহিক প্রবৃদ্ধির সাথে ২০২২ সালে প্রথম তিন মাসে সামগ্রিক ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে। মোট রাজস্বে বছরপ্রতি ৪.৪ শতাংশ সামগ্রিক প্রবৃদ্ধি নিয়ে এ প্রান্তিকে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৬৩৩.৫২ কোটি টাকা। গত বছর একই সময়ের তুলনায় সাবস্ক্রিপশন ও ট্র্যাফিক রাজস্ব বেড়েছে ৪.৬ শতাংশ। বছরপ্রতি ডেটা রাজস্ব বেড়েছে ৭.৫ শতাংশ ও ডেটা ব্যবহার বেড়েছে ৭৬.৮ শতাংশ।”

তিনি আরও বলেন, “প্রথম প্রান্তিকে ইবিআইটিডিএ গত বছরের একই সময় থেকে ১.৭ শতাংশ বেড়েছে এবং ইবিআইটিডিএ মার্জিন দাঁড়িয়েছে ৬১.১ শতাংশ। আধুনিকায়ন ব্যয় ও মুদ্রার অবমূল্যায়নের কারণে কর পরবর্তী মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে; যা গত বছরের একই সময় তুলনায় ৯.১ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮০৯.৮২ কোটি টাকা। ২০২২ সালের প্রথম প্রান্তিকে নিট মুনাফা মার্জিন দাঁড়িয়েছে ২২.৩ শতাংশ।”

২০২২ সালের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন ৩৯১.৯৪ কোটি টাকা নেটওয়ার্ক কাভারেজ ও বিস্তৃতিতে বিনিয়োগ করেছে। এ প্রান্তিক শেষে গ্রামীফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাড়িয়েছে ১৮,৭২৪। প্রতিষ্ঠানটি ২০২২ সালের প্রথম তিন মাসে কর, ভ্যাট, শুল্ক, ফি, ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ বাবদ ২,৩০০ কোটি টাকা সরকারি কোষগারে জমা দিয়েছে, যা এর মোট রাজস্বের ৬৩.৩ শতাংশ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কঠোর স্বাস্থ্যবিধি শর্ত সাপেক্ষে দোকান ও শপিং মল চালু

বাতাসের মান ‘অস্বাস্থ্যকর, তালিকার ১০ম ঢাকা

১৩ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ চীনা প্রতিনিধিদলের

প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা নেই জলবায়ু সম্মেলনে, ফিরে গেলেন মন্ত্রী

গ্লোবাল ইসলামী ব্যাংকের দুইটি উপশাখা উদ্বোধন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্টার্টআপ ইকোসিস্টেমে ৩ বছরে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে

এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব কীভাবে প্রত্যাখ্যান করি : ড. ইউনূস

খালেদা জিয়ার থাকার কথা কারাগারে : তথ্যমন্ত্রী