300X70
রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এমবাপ্পের জোড়া গোল, পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের জয়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩০, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক:
আশানুরূপ শুরু, এগিয়ে যাওয়ার উল্লাস এবং আট মিনিটের মধ্যে জোড়া গোল হজম-সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল রেয়াল মাদ্রিদ। লেগানেসকে হারিয়ে লিগ টেবিলে বার্সেলোনার পাশে বসল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার (২৯ মার্চ) রাতে লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল। তাদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। তার দুই গোলের মাঝে একবার জালে বল পাঠান জুড বেলিংহ্যাম।

গতিময় ফুটবলে শুরু থেকে একের পর এক আক্রমণ শাণাতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রতিবারই শেষটায় গড়বড় করে ফেলছিল তারা। তাইতো প্রথম ২০ মিনিটে প্রায় ৮০ শতাংশ সময় পজেশন রেখেও গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি এমবাপে-দিয়াসরা।

২৩তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে লুকা মদ্রিচের নেওয়া শট রক্ষণে প্রতিহত হয়। পরের মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন ব্রাহিম দিয়াস। এরপর দুরূহ কোণ থেকে এমবাপের শট আটকে দেন গোলরক্ষক। ৩০তম মিনিটে আর্দা গিলের ডি-বক্সে ফাউলের শিকার হলে পথ খুলে যায় রিয়ালের সামনে। পানেনকা স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। পরের মিনিটেই স্বাগতিকদের আনন্দ কেড়ে নেয় লেগানেস। সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দূরের পোস্টে ফাঁকায় পেয়ে অনায়াসে সমতা টানেন দিয়েগো গার্সিয়া।

জালের দেখা পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে প্রথম ২৮ রাউন্ডে মাত্র ৬টিতে জয়ী দলটি। ৪১তম মিনিটে বের্নাবেউকে স্তব্ধ করে দিয়ে এগিয়েও যায় তারা। বাইলাইন থেকে অস্কার রদ্রিগেসের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড দানি রাবা। বেলিংহ্যামের নৈপুণ্যে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে রিয়াল। তার প্রথম জোরাল শট গোলরক্ষক ঝাঁপিয়ে আটকানোর পর, আলগা বল পেয়ে দিয়াসের শট গোললাইনে ঠেকিয়ে দেন এক ডিফেন্ডার। ওই ফিরতি বল পেয়েই স্লাইড করে শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।

ছয় মিনিট পর আবার এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু এমবাপের বক্সের বাইরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, বল তার হাত ছুঁয়ে পোস্টে লাগে। ৬২তম মিনিটে দিয়াস ও গিলেরকে তুলে দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস ও রদ্রিগোকে নামান কোচ। প্রতিপক্ষের ওপর চাপও বাড়ায় তারা। ৭৬তম মিনিটে অসাধারণ এক গোলে দলকে ফের এগিয়ে নেন এমবাপে। ডি-বক্সের একটু বাইরে থেকে বুলেট গতির ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন তিনি। লা লিগায় অভিষেক মৌসুমে ফরাসি তারকার গোল হলো ২২টি। তার চেয়ে একটি বেশি নিয়ে তালিকার শীর্ষে রবের্ত লেভানদোভস্কি।

৮৪তম মিনিটে দূর থেকে চেষ্টা করেন হুয়ান ক্রুস। তবে সোজাসুজি শটে বল গ্লাভসে জমাতে সমস্যা হয়নি রেয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিনের। তিন মিনিট পর দারুণ পজিশনে বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি মুনির। বাকি সময় ঘর আগলে রেখে লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিরলে প্রবল বর্ষনে সেতু ভেঙ্গে চরম দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

নতুন ভ্যাট নীতিতে আরও ক্ষতির সম্মুখীন হবে অর্থনীতি

সিলেট অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী’ উদ্‌যাপন উপলক্ষ্যে সরকারের কর্মসূচি ঘোষণা

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

জাসদের জাতীয় যুব জোটের ৩য় জাতীয় কংগ্রেসের উদ্বোধন

পুলিশের কাছ থেকে মামলার ২ আসামি ছিনতাই

বাংলাদেশী আওফি ফেলোজ ফোরামের ইসলামি অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ এবং শেখ হাসিনা

দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে