300X70
বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এসএফআইএল হতে চায় সর্বোচ্চ আস্থার আর্থিক প্রতিষ্ঠান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল) তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে। বুধবার রাজধানীর একটি হোটেলে জমকালোভাবে পালন করে দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির গ্রাহক, অংশীদার ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে জানানো হয়, এসএফআইএল যাত্রা শুরুর মাত্র চার মাসের মাথায় লাভের মুখ দেখেছে। এভাবে হাঁটি হাঁটি পা পা করে পরিণতির দিকে এগুতে থাকা প্রতিষ্ঠানটি পা রাখল তৃতীয় বর্ষে। ‘স্বচ্ছতার বন্ধন’ স্লোগান সামনে রেখে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পরিচালন দক্ষতা, স্বচ্ছতা ও গ্রাহকসেবার ক্ষেত্রে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমানত সংগ্রহ ও ঋণ বিতরণের ক্ষেত্রেও মিলেছে কাঙ্ক্ষিত সাফল্য।

অনুষ্ঠানে আরও জানানো হয়, দুই বছরে প্রতিষ্ঠানটির পোর্টফোলিও বেড়ে হয়েছে ৪৮২ কোটি টাকা। এ সময় বিনিয়োগ করেছে ২১৬ কোটি টাকা। ২০২০ থেকে ২০২১ সালে আর্থিক প্রতিষ্ঠানটির নিট লাভ ২৭৩ শতাংশ। পরিচালন মুনাফা বেড়েছে ২৭৫ শতাংশ। অতি সতর্কভাবে ঋণ বিতরণ করায় প্রতিষ্ঠার দুই বছর পরও বিতরণকৃত ঋণের এক টাকাও খেলাপি হয়নি প্রতিষ্ঠানটির।

এসএফআইএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান বলেন, ‘উদ্ভাবন ও প্রযুক্তিকে পাথেয় করে অচিরেই দেশের সবচেয়ে আস্থার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেতে চাই আমরা। আমরা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নানা উদ্ভাবনী সেবা নিয়ে কাজ করছি। আশা করছি দ্রুতই আমরা একটি টেকসই প্রবৃদ্ধির মুখ দেখব।

‘আমরা গৃহঋণ, গাড়ির ঋণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, কর্পোরেট লোনসহ নানা ধরনের ঋণ দিয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠানটি নতুন হলেও ইতোমাঝে উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি হয়েছে। লক্ষণীয় মাত্রায় ঋণ-আমানত আনতে পেরেছি। এছাড়া আমরা জিরো এনপিএল পোর্টফোলিও বজায় রেখেছি।’

তিনি বলেন, ‘আমাদের ৯৮ শতাংশ শেয়ারহোল্ডার প্রাতিষ্ঠানিক। এর মধ্যে ৫০ শতাংশ কানাডা ও আমেরিকার সরাসরি বিনিয়োগ (এফডিআই) রয়েছে। বাকি ২ শতাংশ ব্যক্তিকেন্দ্রিক। ফলে সুশাসন ও ব্যবস্থাপনা পরিধি নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়। এটা আমাদের শক্তি। আমানতকারীদের আস্থা বাড়ানোর ক্ষেত্রে এটি একটি ভালো উদাহরণ।’

এসএফআইএল’র এমডি আরও বলেন, ‘ঋণ বিতরণে আমরা অনেক সতর্ক। ভালোভাবে গ্রাহক যাচাই করে ঋণ দিয়েছি। দুই বছরে আমাদের নন-পারফর্মিং লোন (এনপিএল) শূন্য। আমরা দেখেশুনে একটু বেশি সতর্কতা অবলম্বন করছি।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহসানুল কবির বলেন, ‘এসএফআইএল অতীতের মতো ভবিষ্যতেও উদ্ভাবন, প্রযুক্তি, টেকসই ব্যবসায়িক অনুশীলন, সবুজ উদ্যোগ এবং কর্মীদের কল্যাণে বিনিয়োগ করে যাবে। এর মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারব বলে আমার বিশ্বাস।’

দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে এসএফআইএল উদ্বোধন করে ‘এসএফআইএল কানেক্ট অ্যাপ’। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মোবাইল অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে নিমেষে খুলে ফেলতে পারবেন ডিপিএস ও টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও ডিপোজিটের টাকা বা ঋণের কিস্তি মুহূর্তেই শোধ করা যাবে এবং অ্যাকাউন্ট বিষয়ক তথ্য পাওয়াও অনেক সহজ হবে এই অ্যাপের মাধ্যমে।

উল্লেখ্য, এসএফআইএল বাংলাদেশের একমাত্র জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম- যাদের রয়েছে কানাডা, আমেরিকা ও বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ধাওয়া খেয়ে যুবকের মৃত্যু: দুই পুলিশকে গণপিটুনি দিলো জনতা

হঠাৎ পেঁয়াজের বাজারে আগুন, আরও দাম বাড়ার আশঙ্কা

হুন্ডির টাকা অবৈধ বলবো না, সেটি কালো টাকা: অর্থমন্ত্রী

বিষপানে মায়ের মৃত্যুর পর চলে গেল ছেলেও

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল : ডা. জাহিদ

‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাইকার মধ্যে কারিগরি সহায়তা প্রকল্প স্বাক্ষর

বর্ষীয়ান রাজনীতিবীদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না : তথ্যমন্ত্রী