300X70
সোমবার , ২৯ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন খেতাবে ভূষিত হল ব্র্যাক ব্যাংক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৯, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : অনন্য উদ্যোগ ও প্রচেষ্টার মাধ্যমে ইউনাইটেড নেশনস সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজিস) পূরণ করায় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ অত্যন্ত মর্যাদাপূর্ণ দু’টি পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

এবারই প্রথম বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম-এর আয়োজনে টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই যুগান্তকারী স্বীকৃতি প্রদান করা হয়। মোট নয়টি ক্যাটেগরির মধ্যে ব্র্যাক ব্যাংক ‘নারীর ক্ষমতায়ন’ এবং ‘সমতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি’ এই দুই ক্যাটেগরিতে জয়ী হয়।

জাতিসংঘের এসডিজি-সমূহ পূরণে লক্ষণীয় ভূমিকা পালনকারী কোম্পানিগুলোর সাফল্য উদযাপন করতে ২৬ মে ২০২৩ ঢাকায় রাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআইএস মোঃ শাহীন ইকবাল, সিএফএ, হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর এবং হেড অব উইমেন ব্যাংকিং ‘তারা’ মেহরুবা রেজা।

২০১৭ সালে নারীদের জন্য অনন্য ও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা ‘তারা’ প্রবর্তন করে ব্র্যাক ব্যাংক। এই নতুন উদ্যোগের অধীনে বর্তমানে দুই লাখেরও বেশি নারী সেবা পাচ্ছেন, যাদের মধ্যে গৃহিণী, ছাত্রী, উদ্যোক্তা, গ্রামীণ নারী এবং সিনিয়র সিটিজেনরাও রয়েছেন। ‘তারা’ এমন একটি প্ল্যাটফর্ম যা নারীদের জন্য সেবা, অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি দেশব্যাপী নারীদের মধ্যে সংযোগ সৃষ্টি করে তাদের আর্থিক এবং জীবনযাত্রার বিভিন্ন চাহিদার উপযুক্ত সমাধান প্রদান করে।

ব্র্যাক ব্যাংকের আরেকটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হলো ট্রান্সজেন্ডার ব্যক্তি এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য ব্যাংকে কর্মসংস্থান সৃষ্টি করে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো দৃষ্টান্ত স্থাপন করা। লিঙ্গ বৈষম্যের মতো পুরোনো ধ্যান ধারণা ভেঙে সাম্যবাদী পদ্ধতি ও নীতি চালু করার মাধ্যমে প্রতিটি মানুষের জন্য উন্নয়নের সুযোগ তৈরি করে দিতে ব্র্যাক ব্যাংক সবসময় সচেষ্ট।

এই পুরস্কার অর্জনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন: “একটি মূল্যভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে ‘কেউ পিছিয়ে থাকবে না’ নীতিতে বিশ্বাস করে। আমরা মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে প্রো-পিপল, প্রো-প্ল্যানেট এবং প্রো-প্রসপারেটি মেনে চলতে বদ্ধপরিকর।

ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে মার্কেট অপারেটর হিসেবে জাতিসংঘের এসডিজি-সমূহ পূরণে আমাদের একান্ত প্রচেষ্টাসমূহ স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সম্মান আমাদেরকে আগামী দিনে জাতীয় এসডিজি’র লক্ষ্য পূরণে এবং দেশের জন্য টেকসই ও দীর্ঘস্থায়ী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিকদের ওপর অত্যাচার সহ্য করা হবে না: আইনমন্ত্রী

করোনায় আরো ৬৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭১০ জন

ফিলিস্তিনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ৪০ দেশের আহ্বান

রূপগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার

নান্দাইলে বিস্ফোরণ ঘটনায় চার জনের নামে মামলা

বসুন্ধরা সিটি-তে Apex উন্মুক্ত করলো দেশের সবচেয়ে বড় ফুটওয়্যার স্টোর

স্বাধীনতার ঘোষণাপত্র মুক্তিযুদ্ধকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিয়েছে : প্রফেসর ড. হারুন-অর-রশিদ

হংকং সিক্সেসে বাংলাদেশের নেতৃত্বে আকবর

বিএনপি-জামায়াতের সঙ্গে বামেরা কীভাবে হাত মেলায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর