300X70
বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ওমিক্রন ও ডেলটায় সুনামির মতো কোভিড সংক্রমণ, উদ্বিগ্ন ডব্লিউএইচও

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩০, ২০২১ ১০:২৫ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছেন—ডেলটা ও ওমিক্রন ভেরিয়্যান্ট মিলে কোভিড-১৯ সংক্রমণের বিপজ্জনক সুনামি বইয়ে দিচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বুধবার বলেছে—ডেলটা ও ওমিক্রনের প্রকোপে রেকর্ড সংখ্যক সংক্রমণ হতে পারে। এর প্রভাবে হাসপাতালে ভর্তির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। সংস্থাটি বলছে—ওমিক্রন ও ডেলটা কোভিড-১৯ আছড়ে পড়তে পারে সুনামির মতো। গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বুধবার সতর্কবার্তায় এমন কথাই জানিয়েছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, ‘আমরা অত্যন্ত উদ্‌বিগ্ন যে, ওমিক্রন অতিমাত্রায় সংক্রামক হওয়ায় এবং ডেলটার সংক্রমণের সময়েই ওমিক্রন ছড়িয়ে পড়াটা আক্রান্তের সংখ্যার সুনামির দিকে নিয়ে যাচ্ছে। এর ফলে স্বাস্থ্যকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছে। ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা, বাড়ছে চাপ। করোনার দুই ধরনের জন্য বিশ্বব্যাপী মৃত্যুও বেড়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘নতুন কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিপুল স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে অসুস্থ হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টির অন্যতম কারণ। যারা টিকা পায়নি, তাদের সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে নতুন করে আক্রান্তের সংখ্যা গোটা বিশ্বে বেড়ে গেছে প্রায় ১১ শতাংশ। যুক্তরাষ্ট্রে ও ফ্রান্সে গতকাল বুধবার করোনায় রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এ ছাড়া বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে সারা বিশ্বে প্রতিদিন গড়ে নয় লাখ নতুন সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হয়তো আগামী বছর করোনার তীব্রতা কিছুটা কমতে পারে। তবে, সবটাই নির্ভর করছে টিকা কতজনকে দেওয়া হচ্ছে, তার ওপর। ডব্লিউএইচও চাইছে, প্রত্যেক দেশের ৪০ শতাংশ মানুষ যেন পুরোপুরি টিকা পান। ২০২২ সালের মাঝামাঝি এ সংখ্যা যেন ৭০ শতাংশ হতে পারে।

জাতিসংঘ প্রকাশিত সাপ্তাহিক মহামারি সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ নতুন করোনা কেস বা রোগী পাওয়া গেছে। ইউরোপেও আগের সপ্তাহের তুলনায় তিন শতাংশ করোনায় আক্রান্ত রোগী বৃদ্ধি পেয়েছে। প্রতি এক লাখের মধ্যে ৩০৪ জন করে নতুন করে আক্রান্ত হচ্ছে। যা যেকোনো অঞ্চলের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের হার।

এ ছাড়া ডব্লিউএইচও বলছে—যুক্তরাষ্ট্রে শনাক্তের হার ৩৯ শতাংশ বেড়ে গেছে। আফ্রিকাতেও নতুন আক্রান্ত প্রায় সাত শতাংশ বেড়ে দুই লাখ ৭৫ হাজার হয়েছে। ওমিক্রন বৃদ্ধি পাওয়াতেই সংক্রমণ এমন বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে, গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু কমেছে প্রায় চার শতাংশ।

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ। বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব মতলবের ইফতার ও নবীন বরণ

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ,এম বদরুদ্দোজা চৌধুরী আর নেই

সেনাবাহিনী প্রধানের সাথে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

হজরত শাহজালালের থার্ড টার্মিনাল এক নজরে

১৩৮০ গ্রাম গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ কর্মী গ্রেপ্তার

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন কাদের

সকলের প্রচেষ্টায় কমেছে নগরবাসীর জলজটের ভোগান্তি : মেয়র আতিক

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে

নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় সোনারগাঁয়ে অর্থদণ্ড

দুই দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি