300X70
শনিবার , ১২ জুন ২০২১ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

করোনা সফলভাবে মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করলো ইউএনডিপি এবং আইওএম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১২, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ সফলভাবে মোকাবেলা করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করলো ইউএনডিপি এবং আইওএম (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) । আজ ইউএনডিপি’র আয়োজনে “ইনক্লুডিং মাইগ্রেন্টস এন্ড কমিউনিকেশনস ইন দ্যা সোসিও-ইকোনোমিক রিকভারি: এক্সপেরিয়েন্স ফ্রম দ্যা আইওএম-ইউএনডিপি পার্টনারশিপ অন দ্যা কোভিড-১৯”শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ প্রশংসা করা হয় ।

বাংলাদেশ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন অনুষ্ঠানে অংশগ্রহণকালে কোভিড-১৯ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ সমূহ উপস্থাপনকালে উল্লেখ করেন, বাংলাদেশ সরকার নগদ টাকা ও খাবার সরবরাহের মাধ্যমে সাত কোটি মানুষকে মানবিক সহায়তা প্রদান করেছে । মানুষের জীবন-জীবিকার সহায়তার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান করেছে । সরকার ৮ লক্ষ ৮৪ হাজার দুর্যোগ সহনীয় ঘর নির্মাণপূর্বক বাস্তুচ্যুত এবং গৃহহীন মানুষের পূনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে যার বাস্তবায়ন চলমান ।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দুর্যোগ ঝুঁকি হ্রাস-কল্পে সরকারের গৃহীত নানামুখী উদ্যোগে বাংলাদেশ বিগত দশকে উন্নয়নের সুবিধা অর্জন করতে পেরেছে এবং জিডিপির প্রবৃদ্ধি প্রায় ৭.৫ পার্সেন্ট অব্যাহত রাখতে পেরেছে । কোভিড বৈশ্বিক মহামারী সময়েও গত অর্থবছরে বাংলাদেশ ৫.২৪ পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে ।

বাংলাদেশ সরকার গত বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ুগঠিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বিষয়ক জাতীয় কৌশলপত্র প্রণয়ন করেছে এবং তদনুযায়ী কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ চলমান । ইউএনডিপির প্রতিনিধি David Khoudour বাংলাদেশ সরকারের এই কৌশলপত্রের ভুয়সী প্রশংসা করেন ।

আইওএম’র মহাপরিচালক অ্যান্তোনিও ভিটোরিনো(Antonio Vitorino) কুড়িগ্রাম জেলায় কোভিড-১৯ এর সময়ে বাস্তুচ্যুত মানুষের গন্তব্য নির্ধারণে যে পদ্ধতির পাইলটিং করা হয়েছে তার প্রশংসা করেন । তিনি এ পদ্ধতি অন্যান্য স্থানেও বাস্তবায়ন করার বিষয়ে তাঁর মতামত ব্যক্ত করেন । আইওএম ও ইউএনডিপির যৌথ উদ্যোগে পাইলটকৃত এ বাস্তুচ্যুতি ট্র্যাকিং পদ্ধতি বাস্তুচ্যুত মানুষের গতিবিধি এবং তাদের প্রয়োজন নিরূপণ করতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন ।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে ইউএনডিপি প্রধান Achim Steiner এবং আইওএম মহাপরিচালক Antonio Vitorino ছাড়াও কিরগিস্তানের সাবেক প্রেসিডেন্ট Ms. Rosa Otunbaeva ও ইউএনডিপির লেসোথো’র আবাসিক প্রতিনিধি Ms. Betty Wabunoha অংশগ্রহণ করেন ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০০ জনে

নিরবচ্ছিন্ন মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠিত হলো বিকাশের ‘বি-একাডেমি’

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়নের ফের সভাপতি সাহেব আলী ও সম্পাদক রফিকুল

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এবিবি’র নবনির্বাচিত নেতাদের সাক্ষাৎ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

চলমান প্রকল্প সম্পন্ন করা এবং ভবিষ্যত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস জাপানের

আজ গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা

‘তরুণ প্রজন্ম হবে বিজ্ঞান চেতনায় শিল্প-সাহিত্য চর্চায় অসাম্প্রদায়িক নাগরিক’

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২