300X70
শুক্রবার , ১৭ ডিসেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কালীমন্দিরে নতুন সম্প্রসারিত ভবন উদ্বোধন ভারতের রাষ্ট্রপতির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৭, ২০২১ ১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর রমনা কালীমন্দিরের নতুন সম্প্রসারিত ভবন উদ্‌বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালীমন্দিরে উপস্থিত হন তিনি। এ সময় ভারতের রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতি কোবিন্দ।

এদিকে, কালীমন্দিরের নতুন সম্প্রসারিত ভবন উদ্‌বোধনের পরই রামনাথ কোবিন্দকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় শাঁখ বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। তিনি মন্দিরে প্রবেশ করে কিছু সময় প্রার্থনা করেন। এরপর সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রমনা কালীমন্দির ত্যাগ করেন।

তিন দিনের সফর শেষে আজ শুক্রবার বিকেলেই ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির।

এর আগে গত বুধবার সকালে ঢাকায় পৌঁছান রামনাথ কোবিন্দ। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বাংলাদেশ লাল গালিচা অভ্যর্থনা প্রদান করে। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

কোভিড মহামারি শুরুর পর এটাই ভারতের রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় সফর বলে তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়।

রামনাথ কোবিন্দ, ভারতীয় ফার্স্ট লেডি এবং তাঁদের মেয়ে, ভারতের শিক্ষামন্ত্রী এবং দুজন সংসদ সদস্যসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঢাকা সফরে এসেছেন বলে সময়সূচি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যেরা বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানের অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। সেখান থেকে তাঁকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়।

ভারতের রাষ্ট্রপতি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে ১৯৭১ সালে বাংলাদেশের নয় মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের স্থপতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। ভারতীয় রাষ্ট্রপতি বাংলাদেশ একযোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানে বঙ্গভবনে ভারতীয় রাষ্ট্রপতির সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন।

এ সফরের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ভারতীয় রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত দুটি প্রতিরূপ, রাশিয়ার তৈরি টি-৫৫ ট্যাঙ্ক এবং মিগ-২১ ভিন্টেজ বিমান উপহার হিসেবে প্রদান করবেন। ভারতীয় রাষ্ট্রপতি বঙ্গভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

সফরের দ্বিতীয় দিনে ভারতীয় রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দেন।

বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে এবং বিজয়ের আনন্দ উদযাপনের জন্য ‘মহান বিজয়ের বীর’ শিরোনামে রামনাথ কোবিন্দ একটি অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমন ধানের বাম্পার ফলন আশা করছেন কৃষি উপদেষ্টা

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্যাংকিং খাতে ঝড়ের কারণে ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি, আইএমএফ প্রধানের সতর্কতা

গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল : নেতানিয়াহু

খালেদের বিরুদ্ধে ৫১ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

ইলিশের উৎপাদন বাড়াতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৬০

পাটগ্রাম সীমান্তে বিএসএফে’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আইপিডিসি ও এনরুট গ্রিনারিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের -এর সাথে টেলিনরের পার্টনারশিপ