বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২৫ এর ইংরেজী পরীক্ষার দিনে (১৮ এপ্রিল শুক্রবার) বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন গোপালগঞ্জের কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন ।
তিনি দেশ ও জাতি গঠনে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা
অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা পরিদর্শন শেষে ড. তুহিন স্থানীয় প্রশাসন, ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও টিউটরদের সাথে বাউবির বৈচিত্রময়ী নানা শিক্ষা প্রোগ্রাম, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, বাউবির মাধ্যমে দক্ষজনশক্তি সৃজন, মানবসম্পদের উন্নয়ন, এবং প্রান্তিক পর্যায় পর্যন্ত বাউবির শিক্ষা সেবা পৌঁছে দিয়ে জনগণকে শিক্ষার মহসোপানে অন্তর্ভক্ত করার বিষয়ে মতবিনিময় করেন।
তিনি বাউবির আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, ই-বুক, ই-লার্ণিং, দূরশিক্ষণ, অনলাইন সার্ভিস, চলমান ভর্তি কার্যক্রম এবং বাউবির বহি:বাংলাদেশ শিক্ষাপ্রোগ্রাম সম্পর্কেও ব্যাপক আলোকপাত করেন।



































