300X70
শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কোনো ডিপোজিটর তার ডিপোজিট হারাবে না : গভর্নর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১২, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : যদি কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাপোর্ট দেওয়ার পরও না দাঁড়াতে পারে তাহলে অবশ্যই ডিপোজিটরের স্বার্থ দেখতে হবে মন্তব্য করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগেও বলেছি, এখনও বলছি কোনো ডিপোজিটর তার ডিপোজিট হারাবে না। কোনো ডিপোজিটরই কোনো ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কোনো কারণ নেই। আপনারা থাকুন যেখানে আছেন সেখানেই। আপনাদের দেখার দায়িত্ব সরকারের।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যংকিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। দেশের সব ব্যাংকের অর্থপাচার রোধে নিয়োজিত কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নিতে আসেন গভর্নর। গভর্নর বলেন, ব্যাংকে অতীতে অনিয়ম অনেক রকম হয়েছে। অবাক হওয়ার কিছু নাই। ইসলামী ব্যাংক বাংলাদেশ বিশালভাবে ঘুরে দাঁড়িয়েছে। এখানে ডিপোজিট গ্রোথ খুব ভালো। নতুন যে পর্ষদ দেওয়া হয়েছে তারা কাজ করছে। রেমিট্যান্স প্রবাহ তাদের বাড়া শুরু হয়েছে। আগে এক নম্বরে ছিল। সেটা তারা ধরে রাখতে পারেনি। এখন আবার আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, গ্রাহকদের কনফিডেন্স যদি থাকে কোনো চিন্তার বিষয় নেই। তিনি বলেন, আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই কতিপয় ব্যাংক খুব ভালোভাবেই দাঁড়িয়ে গেছে। তাদের ভিত্তি শক্তিশালী। তাদের কোনো অসুবিধা ভবিষ্যতে আমি দেখছি না। তাদের মনিটরিং করছি। প্রতিমাসে তাদের সঙ্গে বসছি। ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে গভর্নর বলেন, যদি কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকে আমরা সেটা অবশ্যই আমলে নেব। দুদক যদি বলে অমুক কর্মকর্তার হিসাবে ৫০০ কোটি টাকা আছে তাহলে আমি বলবো ধরো। অমূলক তথ্যের ভিত্তিতে কাউকে চাকরিচ্যুত করা বা ওএসডি করে দেওয়ার পক্ষে আমি না। আমাকে কনক্রিট অ্যাভিডেন্স দিতে হবে। যদি সরকারি কর্তৃপক্ষ বলে, এই লোকটা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল এই তার প্রমাণ, আমরা তার বিরুদ্ধে মামলা দিচ্ছি, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। যার বিরুদ্ধে মামলা আছে তাকে কোনো বোর্ডে রাখা যাবে না, যদি মামলা জিতে আসে তখন আবার বোর্ডে থাকতে পারে। এটাই আমাদের পলিসি। চট্টগ্রামে প্রশিক্ষণ কেন্দ্র করার সম্ভাব্যতা যাচাই করছেন জানিয়ে গভর্নর বলেন, বড় পরিসরে আন্তর্জাতিক মানের ব্যাংকিং প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই আমরা। যেখানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সবার আবাসনের ব্যবস্থা থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অবৈধভাবে বিদেশ গমনকালে বঙ্গোপসাগর থেকে ২১৪ জনকে আটক করেছে নৌবাহিনী

বাজেটে পোল্ট্রি খাতের জন্য বিশেষ বরাদ্দ চায় বিপিআইএ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাকে ইউনেস্কো’র ডকুমেন্টারি হেরিটেজে অন্তর্ভুক্ত করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

কঠোর শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্সিয়াল ফ্লাইট পুনরায় শুরু

বুলবুল আহমেদকে হারানোর ১৫ বছর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট

bglow.id Menawarkan Beragam Serum dan Cream Berkualitas untuk Perawatan Kulit Modern

bglow.id Menawarkan Beragam Serum dan Cream Berkualitas untuk Perawatan Kulit Modern

উন্নত ও স্মার্ট দেশ গড়তে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একসাথে কাজ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ৬৬০