300X70
মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কোরবানির পশুর বর্জ্য অপসারণের কর্মযজ্ঞকে সেবা দেওয়ার প্রতিযোগিতায় রূপান্তরিত করেছি : মেয়র শেখ তাপস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৮, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : কোরবানির পশুর বর্জ্য অপসারণের মতো বিশাল কর্মযজ্ঞকে সেবা দেওয়ার প্রতিযোগিতায় রূপান্তরিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এছাড়াও নির্ধারিত সময়ের অনেক আগেই ১ম দিনের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে এবং কোরবানির পশুর ১১টি হাটের মধ্যে ৭টি হাটের বর্জ্য ইতোমধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে ও বাকী হাটগুলোর বর্জ্যও আজ রাতের মধ্যে অপসারণ করা হবে বলে জানান ঢাদসিক মেয়র।

আজ মঙ্গলবার (১৮ জুন) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে উৎপন্ন/সৃষ্ট বর্জ্য অপসারণে সামষ্টিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “১ম দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই সম্পন্ন করেছি।

সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা ১ম দিনে এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি এবং যেহেতু আজকেও কোরবানি হয়েছে, সেজন্য এ কাজ চলমান রয়েছে। ওয়ার্ডভিত্তিক পশুর বর্জ্য অপসারণে সময়ের মানদণ্ডে আমরা ১ম, ২য় ও ৩য় নির্ধারণ করেছি।

এই যে প্রতিযোগিতা তা একটি সুস্থ প্রতিযোগিতা। সুতরাং, বর্জ্য অপসারণের মতো বিশাল কর্মযজ্ঞকে আমরা সেবা দেওয়ার প্রতিযোগিতায় রূপান্তরিত করতে পেরেছি।”

এ সময় কয়েকটি জায়গায় বর্জ্য পড়ে থাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “কোরবানির পশু জবাই বিভিন্ন সময়ে হয়ে থাকে। একেকজন একেক সময়ে তা করে থাকে।

সুতরাং, আমরা পরিষ্কার করে আসার পরে অনেকেই জবাইকৃত সেসব পশুর বর্জ্য বিভিন্ন জায়গায় ফেলে রাখেন। এ ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে। এছাড়াও অনেকেই কোরবানির পশুর বর্জ্যের সাথে হাটের বর্জ্য মিলিয়ে ফেলেন।

তাছাড়া ২য় ও ৩য় দিনেও অনেকেই কোরবানি থাকে। কিন্তু শতভাগ পরিষ্কার হওয়ার পরেই আমরা তা ঘোষণা দেই এবং ১ম দিনের বর্জ্য বেশ কয়েকটি জায়গায় পড়ে ও তা অপসারণ করা হয়নি, সে বিষয়টি সঠিক নয়।”

এ সময় হাটের বর্জ্য অপসারণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এক সময় হাটের বর্জ্য অপসারণে সপ্তাহ লেগে যেতো। আমরা হাটের বর্জ্য অপসারণে আলাদা কর্মপরিকল্পনা নিয়েছি এবং সে কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে ইতোমধ্যে ১১টি স্থায়ী-অস্থায়ী পশুর হাটের মধ্যে ৭টি হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে।

হাটের বর্জ্য অপসারণে ইজারায় সুনির্দিষ্টভাবে শর্তাবলী উল্লেখ থাকলেও অনেকের মাঝে গাফিলতি থাকে। তারপরেও আমরা নির্ধারিত ৭২ ঘন্টা সময়ের পূর্বেই তা সম্পন্ন করতে পারব। ইনশাআল্লাহ, বাকী হাটগুলোর বর্জ্যও আজ রাতের মধ্যে অপসারিত হবে।”

এ সময় তিনি ঢাদসিক’র সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দের সাথে কোরবানির পশুর বর্জ্য ও হাটের বর্জ্য অপসারণ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর নগরী উপহার দেওয়ায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী বিশেষত পরিচ্ছন্নতাকর্মী ও ঢাকাবাসীকে ধন্যবাদ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্যানেল মেয়র ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু প্রমুখ বক্তব্য রাখেন।

কোরবানির পশুর বর্জ্য ও হাটের বর্জ্য অপসারণে ঢাদসিক’র সামষ্টিক কার্যক্রমের সংক্ষিপ্তসার :

১) এবার কোরবানির হাট ও কোরবানি উপলক্ষ্যে জবাইকৃত পশুর বর্জ্য অপসারণে আমরা মোট ১০ হাজার ২৪৭ জন জনবল নিয়োজিত ছিল। এছাড়াও বর্জ্য অপসারণ কার্যক্রমে সর্বমোট ৫৬০টি যান-যন্ত্রপাতি নিয়োজিত ছিল। পাশাপাশি ৪০ টন ব্লিচিং পাউডার, ২২২ গ্যালন স্যাভলন (প্রতি গ্যালনে ৫ লিটার করে) ও ১ লাখ ৪০ হাজার পচনশীল থলে (বায়োডিগ্রেডেবল ব্যাগ) সরবরাহ করা হয়েছে।

২) সার্বিক সমন্বয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সচিত্র তদারকিসহ অন্যান্য কার্যক্রম সুচারুভাবে সম্পাদনে মোট ৪টি কমিটি গঠন করা হয়েছে।

৩) কোরবানির পশুর বর্জ্য অপসারণে ২৪ ঘন্টার লক্ষ্যমাত্রা দেওয়া হলেও ১ম দিনে তা ১০ ঘন্টা ১৫ মিনিটে সম্পন্ন করা হয়েছে এবং ২য় দিনে বিকাল ৫টা পর্যন্ত সময়ে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৯টি ওয়ার্ড হতে কোরবানি উপলক্ষ্যে জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

৪) আজ বিকাল ৫টা পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ট্রিপের মাধ্যমে ১৭ হাজার ৬৯২ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

৫) রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় গতকাল রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মামলায় ৫ মৌসুমে চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা এবং আজ রাজধানীর সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় ৫ মৌসুমী চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ২১ হাজার টাকা ও জয়কালী মন্দির এলাকায় ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সবমিলিয়ে গত ২ দিনে ১২ মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) আওতাধীন পলাশী, ঝিগাতলা, কলাবাগান ও খিলগাঁও এলাকায় অনুমোদনহীন পশুর হাট বসানোয় ২৪ ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ঢাদসিক’র ৪ ভ্রাম্যমাণ আদালত।

৭) অন্যান্য সময় কোরবানির হাটের বর্জ্য অপসারণে অনেক সময় লেগে যেতো। এবার আমরা হাটের বর্জ্য অপসারণের জন্য আলাদা যান-যন্ত্রপাতি ও লোকবল নিয়োজিত করেছি। হাটের বর্জ্য অপসারণে আমরা গড়ে প্রতিটি হাটে ৭০ জন কর্মী নিয়োজিত করেছি। এছাড়াও ১১টি স্থায়ী-অস্থায়ী পশুর হাটের জন্য ৫৭টি ডাম্প ট্রাক, ১২টি পে-লোডার ও ১১টি টায়ার ডোজার সরবরাহ করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যুবরাজ সিং গ্রেফতার

ভ্যাকসিন নিতে হলে যা যা করতে হবে

জনতা ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ছাত্রীকে যৌন হয়রানি : গ্রেফতার হওয়া সেই শিক্ষক বরখাস্ত

বাউবিতে ‘‘বাংলার পার্টিশন কথা: একটি জন গবেষণা প্রকল্পের খোঁজ’’ গ্রন্থ আলোচনা অধিবেশন

সিরিজ জয়ে টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আজ সংগীত শিক্ষক ফেরদৌসী রহমানের ৮০তম জন্মদিন

যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, ৮ শিশুসহ নিহত ১২

নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে “উষ্ণতা” নামে শীতবস্ত্র বিতরণ