300X70
সোমবার , ২৩ মে ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কোরবানি ঈদে চাহিদা মেটাবে দেশি পশু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৩, ২০২২ ১২:৫৯ পূর্বাহ্ণ

* গৃহস্থ ও খামারিদের কাছে পশু কিনছেন ব্যাপারীরা
* অস্বাভাবিক হারে বেড়েছে গো-খাদ্যের দাম
* এবার চড়া হতে পারে কোরবানির পশুর বাজার
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেড় মাস আগে থেকেই কোরবানি ঈদের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন পশুর ব্যাপারী ও খামারিরা। ব্যাপারীরা দেশের বিভিন্ন এলাকায় ঘুরে গৃহস্থ ও খামারিদের কাছ থেকে গরু কিনছেন।

অনেক গৃহস্থ ও খামারি সরাসরি হাটে নিয়ে গরু বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন। দুই-তিন সপ্তাহ পর থেকেই জমে উঠবে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুরহাট। প্রাণিসম্পদ অধিদফতর বলছে, দেশে এবারও পশুর সংকট নেই, আমদানির প্রয়োজন হবে না। তবে অধিদফতরের মতো খামারি-ব্যাপারীরাও বলছেন, পশুর দাম এবার কিছুটা চড়া থাকবে।

তারা বলছেন, ছয় মাস আগে গো-খাদ্যের যে দাম ছিল, তা এখন বেড়ে দ্বিগুণ হয়েছে। গত সাড়ে পাঁচ মাসে গো-খাদ্যের দাম ধীরে ধীরে বাড়লেও সবশেষ ১৫ দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।

বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্বাভাবিক হারে বেড়েছে অধিকাংশ গো-খাদ্যের দাম। ঈদের আগে এই একমাসের মধ্যে গো-খাদ্যের দাম আরো বাড়তে পারে। ফলে এবার চড়া হতে পারে কোরবানির পশুর বাজার।

খোঁজ নিয়ে জানা যায়, সবশেষ ১৫ দিনে গো-খাদ্যের দাম মণপ্রতি ২শ টাকা পর্যন্ত বেড়েছে। গরুর অন্যতম খাবার গমের ভুসি। গত তিনদিনের ব্যবধানে এ ভুসির ৩৭ কেজির বস্তার দাম বেড়েছে ৪শ টাকা। আগে এক বস্তা ভুসির দাম ছিল ১৮শ টাকা।

দাম বেড়েছে ধানের কুড়া ও গমের ছালেরও। বস্তাপ্রতি এ দুই ধরনের গো-খাদ্যের দাম বেড়েছে ৫০ টাকা। সরিষার খৈল, ছোলার ভুসি, খেসারি, মাষকালাইয়ের ভুসিরও দাম বেড়েছে। গত শনিবার বাজারে সরিষার খৈল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকা, ছোলার ভুসি ৫৫, খেসারি ৫৬-৫৭ টাকা দরে।

ছয় মাসের ব্যবধানে মাষকলাইয়ের ভুসির দাম বেড়েছে বস্তাপ্রতি ২০০-২৫০ টাকা। আগে এক বস্তা মাষকলাইয়ের ভুসির দাম ছিল ১১শ টাকা থেকে ১২শ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১৪শ থেকে ১৪শ ৫০ টাকা।

ছয় মাস আগে সরিষার এক বস্তা খৈল বিক্রি হতো দুই হাজার ৫শ টাকা থেকে দুই হাজার ৬শ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে তিন হাজার ৩শ টাকা থেকে তিন হাজার ৪শ টাকা। একই সময়ে অ্যাংকর ডালের ভুসির ৩৫ কেজির বস্তার দাম ছিল ৮শ টাকা, যা এখন বেড়ে হাজার টাকা ছাড়িয়েছে।

ব্যাপারীরা জানিয়েছেন, বর্তমানে বাজারে গরুর মাংসের কেজি ৬শ টাকা। সেই হিসাবে তিন মণ ওজনের একটি গরুর দাম পড়ছে ৭২ হাজার টাকা।

তবে ঈদুল ফিতরের আগে থেকে গরুর মাংসের বাজার ওঠানামা করছে। ঈদের আগে গরুর মাংসের কেজি ৭শ টাকা ছাড়িয়ে যায়। ৭শ টাকা কেজি ধরলে তিন মণের গরুর দাম পড়বে ৮৪ হাজার টাকা। অর্থাৎ কেউ তিন মণের একটি গরু কিনতে চাইলে ১২-১৩ হাজার টাকা বেশি গুনতে হতে পারে।

২৮ বছর ধরে গরুর ব্যবসা করছেন কুষ্টিয়ার নাসির উদ্দিন। কয়েক মাস ধরে তিনি এলাকায় ঘুরে ঘুরে গরু কিনছেন। ঈদের আগে তিন-চার মাস খাইয়ে হৃষ্টপুষ্ট করে বিক্রি করবেন লাভে। ইতোমধ্যে দুই শতাধিক গরু কিনেছেন তিনি।

নাসির উদ্দিন বলেন, দেশে গরু আছে। গরুর সংকট নেই। যে গরু আছে, তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব। তবে দামটা একটু বেশি পড়বে। গত বছর কোরবানিতে সর্বোচ্চ ৬শ টাকা কেজি মাংস ধরে গরু কিনেছি। এবার সেটা বেড়ে ৭শ টাকা কেজিতে ঠেকেছে।

মাংসের দাম হয়তো আরো বাড়বে। কেজিতে যদি একশ টাকা করে বাড়ে, তাহলে মণপ্রতি বাড়ছে চার হাজার টাকা। চার মণ ওজনের একটি গরুর দাম ১৬-১৮ হাজার টাকা এবার বেশি পড়বে।

গো-খাদ্যের দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, গরুর খাদ্যের দাম খুব বেশি বেড়েছে। তিন মাস আগে যে ভুসির দাম ১৪শ টাকা ছিল, তা এখন ২২শ টাকায় কিনতে হচ্ছে। খৈল, ধানের কুড়া, ভুসির দাম বাড়লে গরুর দামও বাড়বে। এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি ২শ গরু কিনেছি।

এখন খামারে রেখে খাওয়াচ্ছি। প্রতিদিন খাবারের পেছনে তো খরচ হচ্ছে। গরুর এ খরচ তো আমাকে গরু থেকেই ওঠাতে হবে। খরচ তুলে দুই টাকা লাভের আশা তো করা অপরাধ না। গরুর খাদ্যের দাম যদি আরো বাড়ে, দামটা বেশি ধরতেই হবে। তখন হাটে গরু বেচতে গেলে ক্রেতাদের সঙ্গে খুব বচসা হবে। তারা তো বুঝবে না খরচটা কত হলো।

ব্যাপারীদের পাশাপাশি অনেক খামারি নিজেরাই গরু হাটে নিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। ‘সাদিক অ্যাগ্রো’ নামে একটি খামার রয়েছে ঢাকার মোহাম্মদপুরে। এ খামারে আসন্ন কোরবানির ঈদ ঘিরে দেড় হাজারের বেশি গরু প্রস্তুত করা হয়েছে। এখানে দেড় লাখ থেকে ৪০ লাখ টাকা দামের গরু রয়েছে। ১৪শ কেজি ওজনের ব্রাহমা জাতের একটি গরুর দাম হাঁকা হচ্ছে সর্বোচ্চ।

বড় শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব গরু কেনা হয় বলে জানিয়ে সাদিক অ্যাগ্রোর ইনচার্জ মো. মাঈনুল ইসলাম তিনি বলেন, কোরবানির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা বড় গরু সংগ্রহ করেছি।

তবে এবার দাম একটু বেশি পড়েছে। আমাদের খামারে আনার পরও খরচ বেশি পড়ছে। গো-খাদ্যের দাম বেশি, গরুর পেছনে খরচ বেড়েছে।

কোরবানির পশুর চাহিদা ও প্রস্তুতি নিয়ে এ বছর এখনো স্পষ্ট তথ্য নেই প্রাণিসম্পদ অধিদফতরের কাছে। মাঠপর্যায়ের তথ্য পেতে অধিদফতর থেকে চিঠি পাঠানো হয়েছে। তবে সার্বিক তথ্যের ভিত্তি অধিদফতরের কর্মকর্তাদের দাবি, দেশে প্রস্তুত হওয়া পশু দিয়ে এবারও কোরবানির চাহিদা মেটানো সম্ভব।

অধিদফতরের তথ্যানুযায়ী, গত কোরবানির ঈদে সারাদেশে পশুর সংখ্যা ছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার। যার মধ্যে গরু-মহিষ ছিল ৪৫ লাখ ৪৭ হাজার, ছাগল-ভেড়া ছিল ৭৩ লাখ ৬৫ হাজার ও অন্যান্য পশু ছিল চার হাজার ৭৬৫টি। ওই বছর করোনার প্রকোপ থাকায় কোরবানির পশু বিক্রি কিছুটা কম ছিল।

তবে এবার করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় গত কোরবানির ঈদের তুলনায় পশুর চাহিদা ১০ শতাংশ বাড়তে পারে। মাঠপর্যায় থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। গত ১০ মে এ চিঠি দেওয়া হয়। চিঠির উত্তর এলে কোরবানির পশুর সংখ্যা ও চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।

প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক জিনাত সুলতানা বলেন, ‘গত ১০ মে জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠিয়েছি। এটা আসতে প্রায় এক মাস সময় লাগবে। তবে এটা স্পষ্ট যে, দেশে কোরবানির গরুর সংকট নেই। দেশে প্রস্তুত করা গরু দিয়ে কোরবানির চাহিদা মেটানো সম্ভব। তবে গো-খাদ্যের দাম বাড়ায় গরুর দামও বাড়তি থাকতে পারে।’

কোরবানির পশুর চাহিদা সম্পর্কে তিনি বলেন, ‘দেশের আর্থিক স্বাস্থ্য এবার ভালো। আশা করছি, গত বছরের তুলনায় ১০ শতাংশ বাড়তি চাহিদা হবে। তবে চাহিদা বাড়লেও গরুর সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। দেশের খামারে পর্যাপ্ত গরু প্রস্তুত আছে। আশা করি, কোরবানিতে চাহিদা মিটিয়েও গরু মজুত থাকবে। কোনোভাবেই বিদেশ থেকে গরু আনার প্রয়োজন হবে না।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে অত্যাধুনিক পরীক্ষা পদ্ধতির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

মার্চে উড্ডয়নের অপেক্ষায় বাংলাদেশে তৈরি প্রথম রকেট

ভারত-চীন দ্বন্দ্বে বানিজ্যিক ক্ষতিগ্রস্থ হচ্ছে নেপাল ও আফগানিস্তান

কাজী ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন

পদ্মা সেতু দিয়ে কোটালীপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে দাতাদের বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি

এসএসসি পাসেই রাজউকে চাকরির সুযোগ!

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিরল সম্মাননা অর্জন

নতুন করে আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রাম টেস্ট টিম টাইগার