বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি নির্ভর ও অত্যাধুনিক পরীক্ষা পদ্ধতির ওপর বাউবির টিউটর, সমন্বয়কারী এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ ২৭ ফেব্রুয়ারি২০২৬ শুক্রবার ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক গবেষক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিনের সভাপতিত্বে বাউবির আইসিটি ইউনিটের প্রধান ও আইসিটি কনসালটেন্ট মো: মুমিনুল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি বাউবির পরীক্ষা ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে শিক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র, স্বতন্ত্র হাজিরাশীট, ই-এ্যাটেনডেন্স, ইউজার রিকোয়ারমেন্ট কালেকশন ও সেন্টার মডিউল বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে চমৎকার ভাবে বিস্তারিত আলোপাত করে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন বাউবির সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। প্রশিক্ষণে ২২ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।



































