300X70
সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ক্রিকেট তারকার পুষ্টিবিদ প্রেমিকা, বিয়ে এ মাসেই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৬, ২০২৩ ৮:৫৩ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: পারিবারিক কারণে ভারতীয় দল থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল। গুঞ্জন উঠেছে, এই ছুটিতে তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী অবশ্য নতুন কেউ নন। এক বছর আগেই বাগদান সারা হয়ে গেছে অক্ষরের। ২০২২ সালের ২০ জানুয়ারি তাদের বাগদান হয়েছিল।

অক্ষর অবশ্য আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ঘোষণা করেননি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, বাগদানের এক বছর পর জানুয়ারিতেই অক্ষর বিয়ে করছেন। পাত্রীকে নিয়ে অনুরাগীদের মধ্যে নিয়ে আগ্রহের শেষ নেই। অক্ষরের হবু স্ত্রীর নাম মেহা। পদবিতে দুই জনেই এক। মেহার পুরো নাম মেহা প্যাটেল।

গুজরাতের মেয়ে মেহা। পেশায় তিনি পুষ্টিবিদ। দীর্ঘদিন ধরে অক্ষরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ২০ জানুয়ারি মেহার জন্মদিন। যুগলের জীবনেও এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। বাগদানের জন্য প্রেমিকার জন্মদিনকেই বেছে নিয়েছিলেন অক্ষর।

অক্ষরের হবু স্ত্রী খাদ্য এবং পথ্য বিশেষজ্ঞও বটে। তার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন মেহা। মেহা নিজেও অনেক স্বাস্থ্য সচেতন। শরীর সুস্থ, সবল রাখতে কঠোর অনুশাসন মেনে চলেন তিনি। নিয়মিত করেন শরীরচর্চা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মেহা। ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ফেসবুকে প্রায়ই তাকে নানা ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায়। পোস্ট করেন অক্ষরের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবিও। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ২১ হাজারের বেশি।

মেহার ইনস্টাগ্রাম ঘেঁটে জানা যায়, তিনি ঘুরতে ভালোবাসেন। সুযোগ পেলেই বেড়াতে যান। গত বছরই গোয়া থেকে ঘুরে এসেছিলেন। বান্ধবীদের সঙ্গে ছুটি কাটানোর নানা মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিদেশেও ঘুরতে গেছেন অক্ষরের হবু স্ত্রী। ‌আমেরিকা, দুবাই কিংবা স্কটল্যান্ডের মতো দেশ থেকে ঘুরে এসেছেন তিনি। সে ছবিও রয়েছে তার ইনস্টাগ্রামে।

কুকুর খুব ভালোবাসেন মেহা। তার পোষা কুকুরের নাম গুচ্চি। দুই বছর বয়সী এই পোষ্যের সঙ্গে অধিকাংশ সময় কাটান তিনি। বাগদানের পর মেহার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা সবাইকে জানিয়েছিলেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার অক্ষর। সে ছবিতে দেখা গিয়েছিল, একটি মঞ্চের মাঝে দাঁড়িয়ে আছেন অক্ষর, মেহা। তাদের পেছনে বড় বড় করে লেখা ‘ম্যারি মি’ (আমাকে বিয়ে করো)।

ব্যক্তিগত জীবন গোপনেই রেখেছেন অক্ষর। কোথায় বিয়ে করছেন তা জানা যায়নি। কারা তাতে আমন্ত্রিত, তাও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই অক্ষর-মেহার চারহাত এক হতে চলেছে।

বিয়ের জন্য ছুটি নিয়েছেন ভারতীয় দলের আরও এক ক্রিকেটার। তিন বছর প্রেমের পর লোকেশ রাহুল বিয়ে করছেন প্রেমিকা তথা বলিউড অভিনেতা সুনীল শেঠীর কন্যা অথিয়া শেঠীকে। তাদের বিয়েতে তেমন রাখঢাক নেই। জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি রাহুল, আথিয়ার বিয়ে। তার মাঝে মেহার সঙ্গেও বিয়েটা সেরে ফেলতে চলেছেন অক্ষর প্যাটেল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

জনতা ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নির্বাচনে ফাউল করলে খবর আছে : ওবায়দুল কাদের

শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী

করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল : স্বাস্থ্যমন্ত্রী

তৃতীয় প্রান্তিকে প্রায় ৪ হাজার কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন

বিমান বাহিনীর ১০ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ

এপ্রিলে দুর্ঘটনা-আহত কমলেও সড়কে ২২৭ প্রাণ ঝরেছে

মেয়র খালেক ও খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

আগামীকাল প্রকৌশলীদের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ