300X70
রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

খালেদা জিয়া অত্যন্ত জটিল-সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক:
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে শনিবার রাতে দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে এসে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। দীর্ঘ সময় তিনি মায়ের শয্যার পাশে অবস্থান করেন। একজন সন্তান হিসেবে মায়ের প্রতি তার মমত্ববোধ সেখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন রাত ১০টার দিকে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বোর্ডে ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অনলাইনে যুক্ত থাকেন এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত থাকেন। মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে বিষয়টি তদারকি করছে।

ডা. জাহিদ বলেন, এক মাসেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সে কারণে তাকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন।

তিনি বলেন, আজ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলার সুযোগ নেই। তার অবস্থা এখনো অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি যদি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, সেই কামনাই আমরা করছি।

তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য প্যারামেডিকেল স্টাফরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এজন্য তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমানের পক্ষ থেকে ডা. জাহিদ বলেন, এই হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় ভিড় বা অতিউৎসাহী কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার, বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দেশবাসী যে নিয়মিত তার জন্য দোয়া করছেন, সেজন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নবীন শিক্ষার্থীদের গভীর দেশপ্রেমিক ও বিশ্বজনীন হওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

লঞ্চে ভয়াবহ আগুন, আরও একজনের মৃত্যু

গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

এবারের রমজানে খাবার সংরক্ষণে স্যামসাং রেফ্রিজারেটর

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

যৌথ অভিযানে ১৩ টন পলিথিন জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

অভাব, অ্যাসিড খেয়ে আত্মহত্যা!

ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে ফলাফল ভালো হবে না : বিএনপিকে নানকের হুশিয়ারি

কবুতর ফার্মে ৫ হাজার লিটার ভোজ্য তেল, দুই মজুদারকে ৯৫ হাজার টাকা জরিমানা

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন