300X70
শুক্রবার , ৫ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

খুলনায় মানব পাচার বিরোধী কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৫, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে খুলনায় ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ৪ মে শহরের হাদিস পার্কে অনুষ্ঠিত কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’। কনসার্টে গানের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার পূনঃপ্রতিষ্ঠা ও তাদের জন্য চলমান সেবা কার্যক্রম বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত একটি প্রামাণ্যচিত্র উদ্বোধন ও প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় কনসার্টটি উদ্বোধন করেন উইনরক ইন্টারন্যাশানালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ্বাস প্রকল্পের টিম লিডার, দীপ্তা রক্ষিত। মানব পাচার রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সাধারণ শ্রোতাদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার কমীর্সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ‘আশ্বাস’ প্রকল্পের সারভাইভারগণ উপস্থিত ছিলেন।

কনসার্টের মাধ্যমে সাধারণ মানুষকে মানব পাচারের বিরুদ্ধে সচেতন করার এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান শ্রোতার। দেশসেরা শিল্পীদের গান উপভোগের পাশাপাশি তথ্যবহুল প্রামাণ্যচিত্রটিও দ্বারা প্রশংসিত হয়। এ সময় শিল্পীদের সঙ্গে তারা মানব পাচারের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।

কনসার্টের শুরুতে মঞ্চে ওঠেন চন্দনা মজুমদার। একে একে তার জনপ্রিয় গানগুলো পরিবেশনার মাধ্যমে ঘণ্টাব্যাপী মুগ্ধ করে রাখেন শো্রতাদের। এরপর ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’ এর জনপ্রিয় গানগুলো শ্রোতাদের মাঝে বাড়তি উন্মাদনা যোগ করে।

প্রসঙ্গত, একই ধরাবাহিকতায় ৭ মে সাতক্ষীরায় সরকারি বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিতব্য কনসার্টে গান পরিবেশন করবেন চন্দনা ও সন্দীপন। এর পরপরই ১০ মে যশোরের টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্টের তৃত্বীয় আয়োজন, সেখানে থাকবেন জনপ্রিয় ব্যান্ড জলের ও গান ও সঙ্গীত শিল্পী সন্দীপন। আগামী ১৪ মে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী বিচে শেষ কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’এবং ‘মাদল’। প্রতিটি আয়োজনেই উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।

সবার জন্য উন্মুক্ত প্রতিটি কনসার্ট বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কনসার্টের বিষয়ে বিস্তারিত জানতে ফেসবুক ইভেন্ট লিংক দেখুন ; https://fb.me/e/16yCr8fpi

Video Live Link:  https://www.facebook.com/events/3584246518474032/?active_tab=discussion 

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে “আশ্বাস” প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির কার্যক্রম ইতোমধ্যে দেশের মানব পাচারের ঝুঁকিপ্রবণ পাঁচটি জেলার ১৫টি উপজেলায় মানব পাচার বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে ২০১৮ সাল থেকে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চাঁদপুরের মেঘনার পাড়ে ১৪’শ কেজি অবৈধ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ

ক্যাসিনো খালেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক সাতার আয়োজনের আহবান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

উপায়ের ফ্রিল্যান্সার মিটআপে ডিজিটাল অর্থনীতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

২০২২ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী মুনাফা ১৩৪ কোটি টাকা

‍‍‍‍পূর্ব প্রস্তুতি থাকলে যেকোনো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : ত্রাণ প্রতিমন্ত্রী

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩, আহত ৪৯

লক্ষ্মীপুর জেলা পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা