300X70
বুধবার , ৪ জুন ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গণভবনে হবে হরর মিউজিয়াম : প্রেস সচিব শফিকুল আলম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৪, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিকে গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল এলিট ফোর্স খ্যাত র‌্যাব। তারা ভিকটিম ভেদে গুম করে নৌকায় করে নিয়ে হত্যা করে পেট কেটে নদীতে ফেলে দিতেন। কাউকে গুলি কিংবা ইনজেকশন দিয়ে হত্যা করতেন। কাউকে আবার হত্যা করে ট্রেনে বস্তাবন্দি মরদেহটি ট্রেন লাইনের পাশে ফেলে রাখতেন। ট্রেনের নিচে পিষ্ট হয়ে মরদেহ ক্ষতবিক্ষত হয়ে বেওয়ারিশ হয়ে যেত। আবার কাউকে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হতো।
তিনি বলেন, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুম, খুন ও নির্যাতনের শিকার ভিকটিমদের কল্পনাতীত ভয়াবহ ঘটনা বাংলাদেশ তথা ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে রাজধানীর গণভবনের নির্মিতব্য জাদুঘরের একটি অংশে ‘হরর মিউজিয়াম’ স্থাপিত হবে।
বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনের তথ্য তুলে ধরে এসব তথ্য জানান তিনি।
শফিকুল আলম জানান, গুম সংক্রান্ত কমিশন তাদের দ্বিতীয় মধ্যবর্তীকালের (ইন্টেরিম) প্রতিবেদন আজ (বুধবার) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন।
গুম কমিশনের চারজন সদস্য এসময় উপস্থিত ছিলেন। তারা হলেন- বিচারপতি মইনুল ইসলাম, নুর খান লিটন, সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস।
কমিশন তাদের প্রতিবেদনের বিস্তারিত তথ্য-উপাত্ত প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। প্রতিবেদনের বিস্তারিত শোনার পর প্রধান উপদেষ্টা গুম সংক্রান্ত বিষয়ে আশুকরণীয় কী কী তা জানতে চান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুম কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন যেন দ্রুত দেওয়ার জন্য তাগিদ দেন। তাদের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আইন ও বিচার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
শফিকুল আলম জানান, গুম কমিশনের পূর্ববর্তী প্রতিবেদনে এক হাজার ৭৭০ জন ব্যক্তির গুমের অভিযোগ ছিল। দ্বিতীয় দফার প্রতিবেদনে এ সংখ্যা প্রায় এক হাজার ৮৫০ জন বলে জানানো হয়। গতকাল পর্যন্তও নতুনভাবে গুমের শিকার ভিকটিমের স্বজনদের অভিযোগ পাওয়া অব্যাহত রয়েছে বলে জানান।
তিনি জানান, মোট প্রাপ্ত অভিযোগের মধ্যে এক হাজার ৩৫০টি গুমের অভিযোগ যাচাই-বাছাই করা হয়েছে। গুমের শিকার ব্যক্তির স্বজনরা কমিশনের কাছে সাক্ষাৎকারে বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন।
কারও কারও ক্ষেত্রে দুই-তিন ঘণ্টা আবার কেউবা একাধিক দিন সাক্ষাৎকার দিয়েছেন। গুম কমিশনের সদস্যরা কখনো কখনো গোটা সপ্তাহ ধরেই এ নিয়ে কাজ করছেন। কমিশনের সদস্যরা প্রয়োজনে ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।
শফিকুল আলম জানান, আইনগত কারণে গুম কমিশনের প্রতিবেদনের সবগুলো অধ্যায় প্রকাশ না করলেও তারা সাতটি অধ্যায় প্রেস উইংয়ের মাধ্যমে পর্যায়ক্রমে গণমাধ্যমে প্রকাশ করবেন। প্রতিদিন দুটি করে অধ্যায় প্রকাশ করা হবে।
তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদনে টর্চার কীভাবে হয় এবং কারা কারা অপরাধী ছিল তা উঠে এসেছে। এককভাবে র‌্যাবের গোয়েন্দা ইউনিট সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিকে গুমের সঙ্গে জড়িত ছিল।
কমিশনের প্রতিবেদনে ভিকটিমদের কীভাবে তাদের গুম করা হতো এবং কীভাবে মারা হতো সেই চিত্র ফুটে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, ভিকটিমদের কাউকে নৌকায় নিয়ে যাওয়া হতো, তাকে হত্যা করে পেট কেটে সিমেন্ট করে নদীতে ফেলে দেওয়া হতো, কাউকে গুলি করে, ইনজেকশন দিয়ে হত্যা করা হতো। কাউকে আবার হত্যা করে ট্রেনে বস্তাবন্দি করে ট্রেন লাইনের পাশে ফেলে রাখা হতো, ট্রেনের নিচে পিষ্ট হয়ে হয়ে মরদেহ ক্ষতবিক্ষত হয়ে যেত, কখনো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হতো।
ভিকটিম ও অপরাধের সঙ্গে জড়িতদের জবানবন্দি থেকে গুমসংক্রান্ত কমিশন এ তথ্য জানতে পেরেছে।
প্রধান উপদেষ্টা এসব কথা শুনে বলেছেন, এটি একটি ভয়াবহ বিষয়। এ বিষয়ে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত।
শফিকুল আলম জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গণভবনে একটি জাদুঘর করা হচ্ছে, সেখানে একটি অংশে হরর মিউজিয়ামও রাখা হবে।
যারা এসব অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারা কী কারণে যুক্ত হয়েছেন সেটিও প্রতিবেদনে উঠে এসেছে। দেখা গেছে যে পুলিশের মধ্যে অনেকে ভালো পোস্টিং (ঢাকায়), ভালো পজিশন ও বার্ষিক পুরস্কার (পিপিএম বিপিএম) বাগিয়ে নিতে এসব অপরাধে যুক্ত হন। বিষয়টা এমন ছিল যত অপরাধ করবেন তত আপনার সুনাম বাড়বে। তবে পুলিশের মধ্যে অনেকে এগুলো করতে চাননি এমন আবেদনপত্র ও গণভবন থেকে উদ্ধার হয়েছে। অপরাধের মাত্রা এমন বিস্তৃতি ছিল যা কল্পনাতীত। অপরাধের ভয়াবহ বিস্তার ঘটেছিল।
তিনি জানান, প্রধান উপদেষ্টা গুম সংক্রান্ত কমিশনের সদস্যদের একটি ওয়েবসাইট খোলা ও সেখানে প্রতিটি প্রতিবেদন প্রকাশের পরামর্শ দেন।
শফিকুল আলম আরও জানান, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তারা আমাদের আশপাশেরই লোক। আমাদের মধ্যে কেউ কেউ তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
অধ্যাপক ইউনূস এ সত্যিগুলো বাংলাদেশের সবাইকে জানার সুযোগ করে দেওয়ার কথা বলেন।
তিনি বলেন, গুমের ভয়াবহতার এই ঘটনাগুলো এখন শুধু বাংলাদেশের বিষয় নয় এটি বৈশ্বিক (গ্লোবাল) বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বহু দেশের মানুষ ও অসংখ্য মানবাধিকার সংগঠন শেখ হাসিনার আমলে ভয়াবহ এইসব ঘটনা সম্পর্কে জানতে চায়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভাষাশহীদের প্রতি স্বাচিপের শ্রদ্ধা নিবেদন

ময়মনসিংহে বাসস্ট্যান্ড থেকে পালানোর সময় ব্যাংকার দম্পতি আটক

মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরনো রূপে ফিরবে, আশা তথ্যমন্ত্রীর

রাতে নিখোঁজের মাইকিংয়ের পর সকালে লাশ উদ্ধার, আটক ৩

উদ্ভাবনী নানা প্রযুক্তিই পারে দেশকে উন্নত করতে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্র্যাক ব্যাংকের কম্বল প্রদান

জাতীয় প্রেস ক্লাবকে প্রধানমন্ত্রীর ৫০ লাখ টাকার অনুদান

গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান, দূষণ রোধে কঠোর পদক্ষেপের দাবি বাংলাদেশের

ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিমন্ত্রী জাকির হোসেনকে এবার মন্ত্রী হিসেবে দেখতে চায় কুড়িগ্রামবাসী