300X70
মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গণভোট ছাড়া সংস্কারের কোনো বিকল্প নেই : শারমীন এস মুরশিদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২০, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোট ছাড়া সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, রাতের অন্ধকারে ভোট বন্ধ করতে চাই,গুম, খুন বন্ধ করতে চাই, আইনের শাসন চাই তাহলে আমার বিপুল অবকাঠামো পরিবর্তন করতে হবে। এই জন্য জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন করে বাংলাদেশ গড়তে হবে। সুষ্ঠু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে গণভোটের প্রচার প্রচারণা তৃণমূল পর্যায়ে বিশেষকরে দেশের ৫২ শতাংশ নারীর কাছে হ্যাঁ ভোটের মেসেজ সহজে বুঝানোর জন্য যার যার আঞ্চলিক ভাষায় সরকারের পাশাপাশি সমাজে সকল স্টেকহোল্ডার, এনজিও ফাউন্ডেশন কর্মীদের প্রতি আহ্বান জানান।
মূল শক্তি জনগণের অংশগ্রহণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, নারী, শিশু, প্রতিবন্ধী ও সমাজের সকল স্তরের মানুষের নিরাপদ ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথভাবে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি গতকাল ঝিনাইদহ জেলায় জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ, বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থার
কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা, এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীবৃন্দ হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা বিষয়ের উপর চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিভিন্ন দিক তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোট চলাকালীন সময়ে সমাজের ঝুঁকিপূর্ণ ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিতকরণ, নারী ভোটারদের নিরাপদ অংশগ্রহণ, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তা প্রদানসহ সার্বিক সামাজিক নিরাপত্তা জোরদারে দুই মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ও প্রবীণ ভোটারদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা গ্রহণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীভুক্ত জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনকালীন সময়ে জরুরি সহায়তা প্রদানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারী ভোটারদের অংশগ্রহণ উৎসাহিত করা, ভোটকেন্দ্রে নারী ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা, সম্ভাব্য সহিংসতা বা হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, সারাদেশে প্রায় ১ কোটি ৩০ লক্ষ সামাজিক নিরাপত্তা ভাতাভোগী মোবাইল গ্রাহককে ‘গণভোটে ভোট দিন, দেশ গঠনে অংশ নিন’ এ স্লোগান ডিজিটাল ও মোবাইল ক্যাম্পেইন এর মাধ্যমে এসএমএস প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়াও ১০০টি সেবা ও সাহায্য কেন্দ্র হতে প্রতিবন্ধী ব্যক্তিগণকে গণভোট বিষয়ে সচেতনতামূলক ব্রিফ এবং তথ্যাদি সরবরাহ করা হচ্ছে। ৭২ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা এবং ৪ হাজারের অধিক ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত এতিমখানাকে এই সচেতনতা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে। কেন্দ্রীয় মনিটরিং কমিটি এবং দশটি বিভাগীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে।
উপদেষ্টা বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। গুম, হত্যা ও নির্যাতনের শিকার পরিবারগুলো ভবিষ্যতের জন্য আমাদের উপর বড় দায়িত্ব অর্পণ করেছে- যেন আর কোন মায়ের বুক খালি না হয়। শুধু জুলাই-আগস্ট নয়, গত ১৬ বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য পরিবার চরম কষ্টের মধ্যে দিয়ে গেছে।এই আত্মত্যাগের বিনিময়ে আজকের অবস্থান।
তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে বারবার নির্বাচন ও আন্দোলন হয়েছে, ত্যাগ এসেছে কিন্তু প্রতিশ্রুত রাষ্ট্র গড়তে গিয়ে বারবার ব্যর্থতা দেখা গেছে। এই তরুণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ এবং নারীর নিরাপত্তা ও শিশুদের নিরাপদে বেড়ে ওঠার জন্য এবং ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলায় এখন প্রধান দায়িত্ব।

বিকালে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধ করনের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে অংশগ্রহণ করেন। সভায় চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি : শেখ রবিউল আলম
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এইচবিএল বাংলাদেশের করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মঈন উদ্দিন লতিফ হাসান

পূবালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের ‘১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন’ অনুষ্ঠিত

টাঙ্গাইলের শরীফ কটন মিলে আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর তৎপরতা

আইসিএবি’র সাটির্ফিকেট অব মেরিট অর্জন করেছে জনতা ব্যাংক

কুমিল্লায় সংস্কৃতি কর্মীদের আনন্দ সমাবেশ

অ্যাম্বুলেন্সে শ্যামলীর ধাক্কা, ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

৮ম ঢাকা ব্যাংক লিমিটেড বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রাইম ব্যাংক ও পোর্টোনিক্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

গোপালগঞ্জে ঈদের দিনে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার-১

জাতীয় পাটি মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছে : জিয়াউদ্দিন আহমেদ বাবলু