300X70
বৃহস্পতিবার , ৯ জুন ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গাইবান্ধায় প্রদীপ জ্বালিয়ে সীতাকুণ্ডে নিহতদের স্মরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৯, ২০২২ ১২:৪৬ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি বিস্ফোরণের ঘটনায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বুধবার (৮ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর পার্কে স্বাধীনতার বিজয়স্তম্ভে এ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ মিয়ার সঞ্চালনায় স্বাধীনতার বিজয়স্তম্ভ পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতিকর্মী, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনাসহ নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়ে জোট নেতৃবৃন্দ বলেন, দুর্ঘটনায় যদি অবহেলা থাকে তাহলে অবহেলাকারীদের দায় নিতে হবে। এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে।

অগ্নিকাণ্ডে যারা নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন ও সম্পদ রক্ষায় আত্মত্যাগ করে জীবন দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে বক্তারা বলেন, সীতাকুণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়ে নিজেরাই জীবন দিয়েছেন।

পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে বিস্ফোরণে পা হারিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে তাদের যে দায়িত্ববোধ, এর প্রতি সম্মান জানাই। পরে স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের স্মরণ ও নীরবতা পালন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে রাজনীতিক ও ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, জেলা উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক চুনি ইসলাম, ফটো সাংবাদিক কুদ্দুস আলম, কবি পিটু রশিদ, নাট্যকর্মী শাহ আলম বাবলু, জুলফিকার চঞ্চল, আরিফুল ইসলাম বাবু, শিরিন আক্তার, সাংবাদিক কায়সার রহমান রোমেল, সংস্কৃতিকর্মী মাসুদুল হক প্রমুখ বক্তব্য দেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত

পলিথিন শপিং ব্যাগ বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং ও এনফোর্সমেন্ট শুরু হবে : পরিবেশ উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন

বিয়ের পর অ্যাসাঞ্জকে নিয়ে যা বললেন স্ত্রী মরিস

বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলার অভিযোগ

মিয়ানমারে সাময়িক যুদ্ধিবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার

জেন-জির লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে জনপ্রিয় হচ্ছে ইনফিনিক্স

ভৈরবে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

দক্ষিণ কেরাণীগঞ্জের পাসপোর্ট অফিসে ১৪ দালালের কারাদন্ড, ১ জনকে জরিমানা