300X70
শনিবার , ২৭ জুলাই ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গুজব যাতে না ছড়ায়, চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৭, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিভিন্ন দেশ, জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বিবৃতি ও বক্তব্য দিচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক এ বিষয়ে সরকারকে সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে জানানোর আহ্বান জানিয়েছেন।

সহিংসতা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করা হচ্ছে।

গোটা বিষয়টির দিকে নিবিড় নজর রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে এবং নিচ্ছে। বিদেশিদের কাছে সরকারি ব্যাখ্যা ও ন্যারেটিভ জানানো হচ্ছে। ইতোমধ্যে বিদেশি কূটনীতিকদের জন্য ডিপ্লোমেটিক ব্রিফিং আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া যেসব রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোও বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোকে বাংলাদেশি ডায়াসপোরাদের (বিদেশে বসবাস করা জন্ম বা বংশসূত্রে বাংলাদেশি) মধ্যে যেন গুজব না ছড়িয়ে পড়ে—সেটির বিষয়ে বিশেষ খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোটা দাগে বিদেশিদের সঙ্গে এ ধরনের যোগাযোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকাস্থ যে মিশনগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি এবং ইতোমধ্যে তাদের একটি ডিপ্লোমেটিক ব্রিফিংও করা হয়েছে।

যেসব স্থাপনা ধ্বংস করা হয়েছে সেটিও কূটনীতিকরা সরেজমিন পরিদর্শন করেছেন। এর মাধ্যমে তাদের একটি অনুভূতি তৈরি হয়েছে।

ছবিতে দেখা এবং চাক্ষুষ দেখা, ভাঙা কাচের টুকরো পড়ে রয়েছে, পোড়া গন্ধ এবং এগুলোর একটি প্রভাব তাদের ওপর পড়েছে।’

বিদেশে আমাদের দূতাবাসগুলোকে বৃহস্পতিবার থেকে বিভিন্নভাবে– দিল্লির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে– তাদের সবসময় অবহিত করেছি। দেশের সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রতিক পরিস্থিতি জানাচ্ছি বলে তিনি জানান।

তিনি বলেন, ‘তাদের কাছে প্রধান নির্দেশ হচ্ছে অবশ্যই ডায়াসপোরা যারা রয়েছে তারা যেন বিভ্রান্তি বা গুজবের শিকার না হয়।

এ ছাড়া তারা যেসব দেশে রয়েছে সেসব দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা এবং অন্যান্য যারা রয়েছে, যেমন- অ্যাকাডেমিয়া বা থিংকট্যাঙ্ক বা মিডিয়া– কারণ আমরা আন্তর্জাতিক কিছু মাধ্যমে কিছু পক্ষপাতমূলক রিপোর্ট দেখেছি। সুতরাং এই পক্ষপাত দূর করার জন্য আমাদের বা সরকারের যে ন্যারেটিভ আছে সেটি তুলে ধরবো।’

বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের সামনে অথবা ভিন্ন জায়গায় প্রতিবাদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তাদের কাছে জানতে চেয়েছি তাদের দেশে কারা প্রতিবাদ করছে, কী কী বিষয়ে প্রতিবাদ করছে– এই বিষয়গুলো।’

জেনেভাতে র‌্যাপোর্টিয়ারদের নোটিশ :
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অন্তত দুই জন স্পেশাল র‌্যাপোর্টিয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোটা আন্দোলন সম্পর্কে বাংলাদেশের কাছে জানতে চেয়েছে।

গত মঙ্গলবার এ বিষয়ে জানানো হয় এবং আগামী ৬০ দিনের মধ্যে বাংলাদেশকে উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেনেভাতে নোটিশের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা ধাপে ধাপে সব কিছুর জবাব দেবো। আমাদের নিজস্ব তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে। আমাদের কাছে সব তথ্য-উপাত্ত নেই।’

উল্লেখ্য, গত কয়েক বছরে মানবাধিকার বিষয়ক ৩০টিরও বেশি স্পেশাল র‌্যাপোর্টিয়াররা যা কিছু জানতে চেয়েছে, সেটিরই উত্তর দিয়েছে বাংলাদেশ।

এর কারণ হচ্ছে ওই স্পেশাল র‌্যাপোর্টিয়াররা জাতিসংঘের ‘কান এবং চোখ’ হিসাবে কাজ করেন এবং এদের মতামতকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

নির্দিষ্ট সময় পরে বাংলাদেশ কী জানিয়েছে এবং র‌্যাপোর্টিয়ারদের মতামত সবাইকে প্রকাশ্যে জানানো হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিজয় দিবসে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বাসে আগুন

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

মাদকবিরোধী অভিযানে ২৪ জন গ্রেপ্তার

শীঘ্রই বাংলাদেশের রাস্তায় নামবে বিওয়াইডি সিল

আরো এক ডজন শিপইয়ার্ড গ্রিন শিপইয়ার্ডে পরিণত হচ্ছে : পরিবেশ মন্ত্রী

আগামীকাল ব্যাংকের লেনদেন বন্ধ

স্মার্ট সিটি গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক : স্থানীয় সরকার মন্ত্রী

সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে বিএনপিই বেকায়দায় : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তনের মাধ‍্যমে স্বাধীনতা পূর্ণতা পায় : খালিদ মাহমুদ চৌধুরী

দক্ষিণ কেরাণীগঞ্জে মাদক ক্রিস্টাল মেথসহ ১ জন গ্রেফতার