300X70
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গ্রামাঞ্চলে আর্থিক সাক্ষরতা বাড়াচ্ছে ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশব্যাপী আর্থিক সচেতনতা ও সাক্ষরতা প্রসারের লক্ষ্যে বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে ‘উঠান বৈঠক’- এর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং।

অক্টোবর ২০২৩- এ, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে ৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারাদেশে, বিশেষ করে স্থানীয় হাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রাহকদের আঙিনায় এই আর্থিক শিক্ষাকার্যক্রম জোরদার করেছে ব্র্যাক ব্যাংক।

২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত- ব্র্যাক ব্যাংক গ্রাহক, এজেন্ট, রেমিট্যান্স সুবিধাভোগী, ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ এবং মাঠ পর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এরকম অসংখ্য সেশনের আয়োজন করেছে, যা ‘উঠান বৈঠক’ নামে বেশ পরিচিত। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ময়মনসিংহ, নেত্রকোনা, শরীয়তপুর, নড়াইল, পাবনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রংপুর, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ এবং ঠাকুরগাঁওসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই দিকনির্দেশনামূলক উঠান বৈঠকের আয়োজন করেছে।

এসব অংশগ্রহণমূলক বৈঠকে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, এফডিআর (FDR) ও ডিপিএস (DPS)- এর মাধ্যমে সঞ্চয়ের সুবিধা, ঋণপ্রাপ্তির ক্ষেত্রে করণীয়, রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে বৈধ চ্যানেল ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উঠান বৈঠক আয়োজন সাধারণত একটি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সমাপ্ত হয়, যেখানে উপস্থিত শ্রোতারা নিজেদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং ব্যাংক কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন।

উঠান বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, “আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক ব্যবস্থার আওতায় নিয়ে আসা। আমরা ‘উঠান বৈঠক’- এর মতো অংশগ্রহণমূলক সেশনগুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ব্যাসিক ব্যাংকিং ও আর্থিক সেবার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। এজেন্ট ব্যাংকিং হলো এমন একটি চ্যানেল, যা প্রান্তিক অঞ্চলের মানুষ এবং সমাজের উন্নতি সাধন করে, তাদের মূলধারার আর্থিক ব্যবস্থার আওতায় নিয়ে আসে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করে। উঠান বৈঠক হলো আর্থিক অন্তর্ভুক্তি বাস্তবায়নে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসা নিয়ে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই উদাহরণ।

ব্যাংকের ১,০৪০টি আউটলেটের ৭৯ শতাংশই গ্রামীণ অঞ্চলে অবস্থিত এবং গ্রামীণ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এজেন্ট ব্যাংকিং চ্যানেল অপরিহার্য। গত ৫ বছরে ব্র্যাক ব্যাংক কর্তৃক আয়োজিত ‘উঠান বৈঠক’ সেশনে ৪০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবে : সমাজকল্যাণ মন্ত্রী

মহামারির আঘাতটা বেশি লেগেছে শিক্ষা খাতে

সিরাজদিখানে গাঁজা ও বিদেশী পিস্তলসহ অস্ত্রধারী সাগর গ্রেপ্তার

চট্টগ্রামে বেড়েছে ইলিশের উৎপাদন

খালেদা জিয়া করোনা থেকে মুক্ত হলেও এখনও ঝুঁকিমুক্ত নন: ফখরুল

সরকার পতনের জন্য রাজনীতিবিদদের ‘ছাগলের’ মতো কেনা হচ্ছে : ইমরান খান

হাতিয়াতে ইয়াবাসহ যুবক আটক

জনগণের কথা চিন্তা করেই আইন তৈরি করতে হবে: আইনমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত