300X70
বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘গ্রামীণ নারীরা অর্থনীতিতে সম্পৃক্ত হলে ক্ষমতায়ন ও উন্নয়ন টেকসই হবে’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৮, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, গ্রামীণ নারীদের দেশের অর্থনীতিতে সম্পৃক্ত করে আমরা সত্যিকার অর্থেই একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষে লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের যাত্রা একটি মাইলফলক । গ্রামীণ নারীরা অর্থনীতিতে সম্পৃক্ত হলে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন টেকসই হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আজ “লালসবুজ ডটকম” মার্কেটপ্লেস এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর সার্বিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষে ৬০ লাখ নারীকে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ নারী উদ্যোক্তাগণ সে দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারবেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম সভাপতির বক্তৃতায় বলেন, গ্রামীণ নারী উদ্যোক্তাদের ই-কমার্সে যুক্ত করছে লালসবুজ ডটকম। বর্তমান করোনা পরিস্থিতিতে অনুধাবন করা যায় ই-কমার্স কতটা গুরুত্বপূর্ণ। সারা দেশে ১ লাখ নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের প্রসারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ জাফর উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নূর বিএফটিআই এর পরিচালক মোঃ ওবায়দুল আজম এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শমী কায়সার বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীনা পারভীন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী উদ্যোক্তাগণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

উল্লেখ্য,তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর অন্যতম লক্ষ্য গ্রামীণ নারীদেরকে তথ্যকেন্দ্রের মাধ্যমে ই-কমার্স সহায়তা প্রদান করা।

আর সে লক্ষ্য পূরণের জন্য গ্রামীণ নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের মাধ্যমে তাদের অর্থনৈতিক মুক্তির প্রয়াসে একটি মার্কেটপ্লেস নির্মাণের অভিপ্রায়ে ৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. তথ্য আপা প্রকল্প বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএফটিআই এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

সমঝোতা স্মারক অনুযায়ী গড়ে তোলা হয় “লালসবুজ” (www.laalsobuj.com) শীর্ষক একটি ই-কমার্স মার্কেটপ্লেস, যেখানে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের তৈরি বা সংগৃহীত দেশীয় পণ্য পাওয়া যাবে। তথ্যআপা প্রকল্পাধীন ৪৯২টি তথ্যকেন্দ্র থেকে মোট ১৪৭০ জন ই-কমার্স বিষয়ক প্রশিক্ষিত তথ্যসেবা কর্মকর্তা এবং তথ্যসেবা সহকারীগণ ই-কমার্স মার্কেটপ্লেসে নারী উদ্যোক্তাদের রেজিস্ট্রেশন, তাদের পণ্যের ছবি ও বিবরণী সংযোজনসহ নানাবিধ সহায়তা প্রদান করছেন ।

মার্কেটপ্লেসের পেমেন্ট ও ডেলিভারির ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করেছে তথ্য আপা প্রকল্প এবং বিএফটিআই। ক্রেতার নিকট সঠিক সময়ে ডেলিভারি নিশ্চিত করতে লালসবুজ ডটকমের লজিস্টিক পার্টনার হিসেবে পেপারফ্লাই, রেডেক্স এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশাপাশি রয়েছে ডাকবিভাগের ই-কমার্স ডেলিভারি সেবা ই-পোস্ট।

লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের লিংক: www.laalsobuj.com

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ওসির ১৮ কোটি টাকার সম্পদে ফাঁসলেন স্ত্রী-শাশুড়ি

এক মাসে ‘সবার ঢাকা’ অ্যাপে চার শতাধিক অভিযোগ

সৈয়দ আলমাস কবীর বিএমসিসিআই-এর সভাপতি হিসেবে নির্বাচিত

কাল বিশিষ্ট শিক্ষাবিদ কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী

বাউবি’র নবনির্মিত বিভিন্ন স্থাপনার উদ্বোধন

জ্বালানি সংকটের শঙ্কায় দেশ

বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গণ–অভ্যুত্থানে পটপরিবর্তন বাংলাদেশের জন্য সুযোগ এনে দিয়েছে

প্রথম বিদেশ সফরে সৌদি যেতে পারেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

নতুন মার্কিন ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী মোমেন