300X70
রবিবার , ২৯ জুন ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

গ্রেপ্তার এড়াতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হুমকি দিয়েছিল শুটার বাপ্পি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৯, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ


বাঙলা প্রতিদিন প্রতিবেদক:
রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দেশ ছেড়ে পালানোর আগে দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের আগে সিলিন্ডারের গ্যাস ছেড়ে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করেন তারা।

ডিবির জালে ধরা পড়ার আশঙ্কায় বাপ্পি অভিনব কৌশল নেয়। সে বাসার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দিয়ে পুলিশকে জিম্মি করার চেষ্টা করে। হুমকি দেয়, যদি তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়, তাহলে তিনি সিলিন্ডার বিস্ফোরণ ঘটাবেন। এতে বাসার শিশু ও নারীদের প্রাণহানি ঘটতে পারে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের লালবাগ বিভাগের একটি দল।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর জেলা ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে বাপ্পিসহ তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

পরে পৃথক অভিযানে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং দেড় শতাধিক গুলি উদ্ধার করা হয়।

আজ রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

নাসিরুল ইসলাম বলেন, গত ১৮ জুন রাত সোয়া ৯টার দিকে রাজধানীর ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে ডিবি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জুন রাতে পল্টনে একটি সিলভার রঙের প্রাইভেটকার থামানোর চেষ্টা করে পুলিশ। তখন গাড়ি থেকে নেমে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ডিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা অন্যদের আটক করে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর বাপ্পিকে গ্রেপ্তারে ঢাকাসহ বরিশাল, সাতক্ষীরা ও যশোরে একাধিক অভিযান চালায় ডিবি।

পরে যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে নজরুল ইসলামের বাড়িতে অবস্থান নেওয়া বাপ্পির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাসাটি ঘিরে ফেলে। গ্যাস বিস্ফোরণের হুমকির মুখেও ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পরদিন শনিবার (২৮ জুন) বাপ্পির দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর ডেমরা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগাজিনসহ মোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, বাপ্পির গ্রুপে অন্তত ২৫ জন সদস্য রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১০ সাল থেকে মাদক কারবারে যুক্ত বাপ্পি

বাপ্পি ২০১০ সাল থেকে মাদক ব্যবসায় সক্রিয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ অন্তত ১১টি মামলা রয়েছে। তার গ্রুপের অন্য সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে বাপ্পি অস্ত্র সংগ্রহের উৎস সম্পর্কে বেশ কিছু নাম জানিয়েছে। এসব তথ্যের ভিত্তিতে ডিবি কাজ করছে।

ডিবি জানিয়েছে, গত কোরবানির ঈদে বাপ্পি তার চক্রের সদস্যদের মধ্যে সাত লাখ টাকার ‘সালামি’ বিতরণ করে। এ সংক্রান্ত একটি তালিকা উদ্ধার করা হয়েছে।

জুট ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে অস্ত্র মজুদ

নাসিরুল ইসলাম জানান, বাপ্পি আশুলিয়ার জামগড়া এলাকায় জুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখতে অস্ত্র সংগ্রহ করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো বেশ দামি। মাদক ব্যবসার আড়ালে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, আমরা কিছু ক্ষেত্রে সংশ্লিষ্টতা পেয়েছি। হাতিরঝিল, ধানমণ্ডি ও মিরপুরসহ বিভিন্ন এলাকার হত্যাকাণ্ড বা গুলির ঘটনায় এদের সম্পৃক্ততা আছে বলে প্রমাণ মিলেছে। যদিও এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

এবার ইরানকে চিরস্থায়ীভাবে সরিয়ে রাখতে যুক্তরাষ্ট্র-ইসরাইলে একমত

শ্রমিক কল্যাণ তহবিলে ৩০.৩১ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

নান্দাইলে কীটনাশক খেয়ে কিশোরীর আত্নহত্যা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

চাকুরীর ৩ বছর পূর্তিতেই শ্রান্তি বিনোদন ভাতা পাচ্ছেন বিআরটিসি’র নবযোগদানকৃতরা

বারি’তে ই-গভার্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী

আড়াইহাজারে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

জনগণের সমর্থন থাকলে, বিদেশি সমর্থনের কোন দরকার নেই : কৃষি মন্ত্রী