300X70
শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঘর-সংসার চালাতে বনজঙ্গলের শাকপাতায়ই ভরসা সুখি বেগমের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৬, ২০২০ ১২:০৭ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক: গ্রামের মেঠো পথের পাশে, বিল-ঝিল, বাগান-জঙ্গলের ঢেঁকির শাক, জংলা কচুর লতি, কলমী, হাইচা এসব বুনো শাকসবজি সংগ্রহ করে বিক্রির টাকায় দু’-চার দিন সংসার চলবে ভাল; অসুস্থ্য স্বামীর অষুধ জুটবে, একই সঙ্গে তার অটোরিক্সা চালনার কাজের কিছুটা উপশম হওয়ার প্রত্যাশ নিয়ে চলছে সুখি বেগম।

তিনি এই শীতে কুয়াশা-শীত উপেক্ষা করে বুনো শাক-পাতা খুঁজে ফিরেন। আবার বর্ষায় কাকভেজা বৃষ্টিতে ভিজেও কখনো কখনো বেড়িয়ে পড়েন। বুনো শাকসবজি বিক্রির টাকায় তার হতদরিদ্র সংসারে একটু সুখের ছোঁয়ায় বেঁচে থাকার চেস্টা পটুয়াখালীর বাউফলের মেহেন্দিপুর গ্রামের সুখি বেগমের।

ঝোপ-জঙ্গলের ঢেঁকির শাক, জংলা কচুর লতি, কলার মোচা, পুকুর-ডোবার কলমি, হেলেঞ্চা, হাইঁচার মতো বুনো শাকসবজি বিক্রি করে চলে সংসার। রাস্তার পাশে ঝোপ-জঙ্গলে কিংবা পুকুর-ডোবায় এসব বুনো শাক-লতাপাতা অনেকের কাছে জঞ্জাল মনে হলেও জীবিকার অবলম্বন তা সুখি বেগমের।

প্রতিদিন তাই সে গ্রামের ঝোপ-ঝাড়, বিল-ঝিল ও রাস্তার পাশে ছুটে বেড়ায়; কোথাও উকি দিচ্ছে কি না লতাপাতার ফাকে ঢেঁকির শাক কিংবা কোথাও কলমী-হাইচা শাকের তরতর ডগা বেড়ে উঠছে কিনা কেবল তারই খোঁজে। শহর বন্দরের লোকজনের মতো সার-বিষে ফলানো শাকসবজিতে মুখ ফিরিয়ে প্রাকৃতিকভাবে জন্মানো এসব বুনো শাক-সবজির চাহিদা বেড়েছে এখন গ্রামের মানুষের কাছেও।

গ্রামের ঝোপ-ঝাড় ঘুরে ঘুরে কলাপাতায় মুড়িয়ে ঢেঁকির শাক তুলে এনে শিকদারের বাজার সংলগ্ন খালের পাড়ে অন্যের জমিতে আশ্রয় নেয়া জুপরিমতো ঘরে ফিরে এসে সুখি বেগম জানান, সুখি তার ডাক নাম। কাগজে কলমে ভাল নাম হামিদা বেগম। তবে সুখি নামে সবাই চিনলেও সুখ যেন তার জীবনে সম্পূর্ণই অধরা। ঘরে অটোরিক্সা চালক অসুস্থ্য স্বামী তার। মধ্য বয়স পাড় হয়েছে নিজেরও।

নিয়মিত স্বামীর ওষুধপত্র কেনার টাকা-পয়সা জোটে না। খালের পাড়ে স্থানীয় কাওছার সিকদার নামে একজনের পরিত্যক্ত জায়গায় আশ্রিত হয়ে কোন মতে ভিটি করে মাথা গুজেছেন। জায়গা জমির ছিটেফোটও নেই। বিয়ে করে পৃথক হয়েছে বড় ছেলে জামাল। দ্বিতীয় ছেলে কামাল পেট চালাতে পাড়ি জমিয়েছে রাজধানী শহর ঢাকায়। এরপর মেয়ে মানছুরা স্থানীয় ২৫ নং মেহেন্দিপুর সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। হাটি-হাটি পা-পা করছে ছোট আরো একটি সন্তান মুন্না। সঙ্গে আছেন সত্তোরোর্ধ মা আঞ্জুমন।

তিনি আরো জানান, নিকট আত্মীয় স্বজনদের কুট কৌশল আর যাদুটোনায় শিশু বয়সেই বাবা মমিন উদ্দীন গাজী মারা গেলে রাহী ও শাহীসহ তাদের তিন বোনের অসহায় জীবনের শুরু।

জায়গাজমিও হাতছাড়া হয় ওই আত্মীয়-স্বজন আর স্থানীয় প্রভাবশালীদের কুটকৌশলে। বছর পাঁচেক মামলা চালিয়েও উদ্ধার করা যায়নি বাবার ওই সব জায়গা-জমি। এক পর্যায়ে সব হারিয়ে বাড়ি থেকে বেড় হয়ে পথে নামতে হয় মা আঞ্জুমনসহ তাদের তিন বোনের। ঢাকায় বাসাবাড়িতে ঝি-এর কাজ, গ্রামে স্থানীয়দের বাড়িঘরে ও হোটেল সেস্টুরেন্টে ধোয়ামোছা, পানি বহন থেকে ভিক্ষা ভিত্তিতেও শৈশব কেটেছে।

এর পর জীবন-যৌবন ভালভাবে বুঝে না উঠতেই ঢাকায় একজনের সঙ্গে বিয়ে হলেও সুখের দেখা মেলেনি। ছাড়াছাড়ির পর পূনরায় গ্রামে এলে দু’মুঠো খেয়ে-পড়ে বেঁচে থাকা আর মানসিক সুখের আশায় দ্বিতীয় বারে ঘর বাধেন স্থানীয় অটোরিক্সা চালক লিটু গাজীর সঙ্গে। কিন্তু সুখ যেন অধরাই থেকে যায় তার জীবনে।

পঞ্চাশের কোটা ছুই-ছুই এই বয়সে এসে দুর্বিসহ হলেও কাকডাকা ভোর থেকেই ছুটতে হয় কলার মোচা, কচুর লতি, হেলেঞ্চা, হাইঁচা, কলমি, শাপলা কিংবা ঢেঁকির শাকেরমতো বুনোসব শাকসবজি তুলতে। সংসার চালাতে এসব শাকসবজি তুলতে পাড়ি দিতে হয় তাকে গ্রামের পর গ্রাম।

গ্রামের হাজে-বাজারে এক আটি কচুর লতি (এক কেজি) বিক্রি হয় ১৫-২০ টাকা ও কলমি শাক তিন-চার আটি বিক্রি হয় ১০-১২ টাকায়। দাম একটু বেশি থাকলেও বনজঙ্গল কিংবা ঝোপ-ঝাড় কমে যাওয়ায় আগের মতো মেলে না ঢেঁকির শাক। মেলে না কলার মোচাও। ডোবা-নালায় হেলেঞ্চা কিংবা কলমি শাকও গেছে কমে। এসব শাক-সবজি তুলে এনে স্থানীয় সিকদারের বাজার, মমিনপুর, কালামিয়ার বাজার, রাবাইয়ের বাজার, কেশবপুর চৌরাস্তার বাজারে বিক্রি করেন তিনি।

সুখি বেগম জানান, করোনা কালেও সরকারি ভাতা কিংবা কোন ধরণের সাহায্য জোটেনি তার। সরকারি সাহায্য পেতে নাম অন্তর্ভূক্তিতে ৩ থেকে ৫ হাজার টাকা লাগে। এত টাকা নেই তার। শরীর না চাইলেও শাকপাতার সন্ধানে বের হতে হয় ঝোপ-ঝাড়ে। কিছু টাকা পয়সা হাতে থাকলে অন্যের ক্ষেতের সবাজি কিনে বিক্রির কাজও করেন মাঝে-মধ্যে। তবে করোনা কালে তাও বাজারে বিক্রি করতে দেয়া হয় নি। ওঠ-ওঠ বলে তাড়িয়ে দেয়া হয়েছে।

এক সময় সিকদারের বাজারে পরিচ্ছন্নতার কাজ পেলেও স্থানীয় কয়েকজনের কারসাজিতে সে কাজটিও কেড়ে নেওয়া হয়েছে তার। লজ্জাকাতর নতুন বৌয়ের ঘোমটা পড়ার মতো ঝোপ-ঝাড়ে মাথা নীচু করা বৌ ঢেঁকির শাক ফুটতে দেখলে ভাল লাগে তার। মনে আনন্দের সঞ্চার হয় বিলের পাশের তরতর বেড়ে ওঠা হাইচা-হেলেঞ্চা ডগা কিংবা পানিতে শাপলা ফুটতে দেখলে। তবে এখন এসব বুনো শাকপাতা কমে যাওয়ায় ঘরসংসার চালাতেই অসহনীয় কস্ট হচ্ছে তার। করতে হচ্ছে কৃষিভিত্তিক নানা কাজও। সহোযোগিতা পেলে কম পরিশ্রমের কোন ব্যাবসা কিংবা কাজে জড়িয়ে থাকার ইচ্ছাও আছে।

সুখি বেগম বলেন, ‘প্যাড তো চালান লাগবে। ছোট মাইয়া-পোলা দুইডা আর ঘরে বুড়া মানুষটা আছে না? স্বামী হার্ডের রুগি। দু’মুঠ খাইয়া বাচোন আর একটু সুখের লইগ্যাই হাকপাতা টোহাই।’

স্থানীয় পূর্ব-চাঁদকাঠী ডিএস দাখিল মাদ্রাসার সুপার মো. জাকির হোসাইন বলেন, ‘ঘর-সংসার চালাতে সুখি বেগম বনজঙ্গলের শাকসবজি কুঁড়িয়ে বেড়ায়। আবার তা বেচতে ছুটে আসেন গ্রামের হাটে। আত্ম-সন্মান বোধের কারণে ভিক্ষাবৃত্তিতে জড়াচ্ছেন না। সমাজে তার মতো অসহায় নারীর প্রতি সহোযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।’

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. স্বজল সুখি বেগমের অসহায়ত্তের স্বীকার করে বলেন, ‘রুজিনা নামে তার এক ছেলের বৌ সরকারি সাহায্য ভোগি। পরবর্তিতে কোন ধরণের সুযোগ এলে সরকারি সাহায্য তালিকায় তার নাম অন্তর্র্ভূক্ত করা হবে।’

সূত্র:একুশে টিভি

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ওবায়দুল কাদেরের সৌজন্য সাক্ষাৎ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডির সঙ্গে

বগুড়ায় গুলিতে ৪ জন নিহত: ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত সতর্কবার্তা

জলবায়ু পরিবর্তনসহনশীল ফসলের জাত উদ্ভাবনে সময় কমিয়ে আনতে চাই: কৃষিমন্ত্রী

ঢাকার নদীমুখী গোড়াপত্তন দৃশ্যমান হবে : মেয়র শেখ তাপস

সামনে আরও বড় মহামারি আসতে পারে : ডব্লিউএইচও

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিরতির চূড়ান্ত পর্যায়ে

ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে নারীর আত্মহত্যার চেষ্টা

নিউজিল্যান্ডকে জেতার জন্য ১৩৭ রান করতে হবে

সোনারগাঁওয়ের সেই ওসি-এসআইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি