300X70
শনিবার , ২ জানুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাটিভর্তি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২, ২০২১ ১:০০ পূর্বাহ্ণ

প্রতিনিধি, কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ডাম্পারের (পিকআপ) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডাম্পারচালক ও হাসপাতালে নেওয়ার পর একই গাড়ির শ্রমিক নিহত হয়েছে। সংঘর্ষে যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পাশের খাদে নেমে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আরো একজনকে। এ ছাড়াও গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আরো চারজন যাত্রী।

শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী মাদ্রাসা গেট এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা সংঘটিত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত দুই জনেরই বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। নিহত দুজনই মাটি পরিবহনে নিয়োজিত ডাম্পার গাড়ির চালক ও শ্রমিক। অপরদিকে আহতরা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসের যাত্রী।

নিহতরা হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ার শফিউল আব্বাসের পুত্র ডাম্পারচালক মোহাম্মদ মানিক (২৬) ও শ্রমিক মো. তারেকুল ইসলাম বাবু (২২)। তিনি মুরারপাড়ার শাহাব উদ্দিনের পুত্র।
আহতরা হলেন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা পেকুয়ার দক্ষিণ মেহেরনামা বলিরপাড়া আশ্রয়ন প্রকল্পের আবু বক্করের ছেলে মমতাজ আহমদ (২৮), সৌদিয়া বাসের যাত্রী বান্দরবানের লামা উপজেলার জয়ন্তু বড়ুয়ার কন্যা নিশীথা বড়ুয়া (১৮), স্বপন বড়ুয়ার পুত্র অতুল বড়ুয়া (২২), মৃত দুদু মিয়ার স্ত্রী সফুরা খাতুন (৭০) ও অংহ্লা মং এর পুত্র হ্লাচিং মং (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বান্দরবানের লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১৪-২০৭৫) ও কক্সবাজারের পেকুয়া থেকে মাটিভর্তি ডাম্পার (চট্ট মেট্টো-অ-১১৬) গাড়িটি মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাদ্রাসা গেট এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কের উভয়দিকে প্রায় আধঘণ্টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় পতিত ডাম্পার গাড়িটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিছুর রহমান জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় দুইজন মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন যাত্রী। তাদের দ্রুত সময়ে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় ভোটার দিবস আজ

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে মহেশপুর প্রেস ক্লাবের শোক

আগামী ১১ মার্চ পবিত্র শবে মেরাজ

সবচেয়ে লম্বা পায়ের জন্য গিনেস বুকে নাম লেখালেন ম্যাকি কারিন

বাস দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় পরিবহন মালিকের নামে মামলা

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে সন্ধানী দেশব্যাপী মানববন্ধন

আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

মহেশপুরে গ্রামে বাড়িতে বাড়িতে ছর্দি জ্বরের রোগী, মৃত্যু বাড়ছেই

১৬ জানুয়ারি সংসদে যেতে পারবেন তালিকাভুক্ত সাংবাদিকরা

গাছের ফুল গাছেই নিরাপদ