সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত আবাসিক হোটেল পেনিনসুলার বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



































