300X70
শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বর্ণাঢ্য কুচকাওয়াজ, নানান আনুষ্ঠানিকতা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন এবং পুনর্মিলনী অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে দরবার নেন।

প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে; যাঁর অবিসংবাদিত নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা। আরও স্মরণ করেন জাতীয় চার নেতা, ভাষা শহিদ, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং দুই লাখ নির্যাতিত মা-বোনকে। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর জন্ম। বঙ্গবন্ধু শেখ মুজিব একটি পেশাদার, প্রশিক্ষিত ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে প্রয়াসী হন।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের মাধ্যমে বাহিনীগুলোর আধুনিকায়ন, সম্প্রসারণ ও উন্নয়ন অব্যাহত রয়েছে।

স্মৃতিচারণ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই রেজিমেন্টের সাথে রয়েছে আমার আত্মিক এবং পারিবারিক সম্পর্ক। আমার দুই ভাই শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এবং শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল এই রেজিমেন্টের অফিসার ছিলেন। শহিদ ক্যাপ্টেন কামাল সিনিয়র টাইগার্স (১ ইস্ট বেঙ্গল) এবং শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল জুনিয়র টাইগার্স (২ ইস্ট বেঙ্গল) এ কর্মরত ছিলেন। ”

সৌম্য, শক্তি, ক্ষিপ্রতা’- এ মূলমন্ত্রে দীক্ষিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস অত্যন্ত গৌরবময় এবং ঐতিহ্যপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী এ রেজিমেন্টের ইতিহাস আমাদের সেনাবাহিনীর চেয়েও পুরোনো, যার সূচনা ব্রিটিশ উপনিবেশিক যুগে’’। এ সময় তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আনন্দ ও উৎসবমুখর পুনর্মিলনীতে আগত অবসরপ্রাপ্ত এবং চাকুরিরত সদস্যদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করেন।

মাননীয় প্রধানমন্ত্রী দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গর্বিত সদস্য ক্যাপ্টেন শেখ কামাল ও লেফটেন্যান্ট শেখ জামালের ইতিহাস সম্বলিত কর্ণার পরিদর্শন এবং ঐতিহাসিক ব্রতচারী নৃত্য উপভোগ করেন। এছাড়াও ১০ম টাইগার্স পুনর্মিলনীতে উপস্থিত সকল সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ড্যান্ট ও পাপা টাইগার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মাননীয় প্রধানমন্ত্রীকে কর্ণেল অব দি রেজিমেন্ট ও শার্দূল পরিবারের পক্ষ হতে ধন্যবাদ স্মারক প্রদান ও শহিদ পরিবারের সদস্য হিসেবে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দু’দিন ব্যাপী ১০ম টাইগার্স পুনর্মিলনী ও দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্লাটিনাম জুবিলী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কর্নেল অব দি রেজিমেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

প্রথমদিন (১৫ ফেব্রুয়ারি) দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রাক্তন ও বর্তমান সামরিক সদস্যদের উপস্থিতে অনাড়ম্বর এই অনুষ্ঠান চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত ইবিআরসি প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক মহা মিলনমেলায়।

প্রধান অতিথি ইবিআরসি’র এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এসবিপি, বিএসপি, এনডিসি, পিএসসি, এমফিল; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি তাঁকে অভ্যর্থনা জানান। এই অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দি প্রিমিয়ার ব্যাংকের উত্তরাসহ দুইটি নতুন শাখার উদ্বোধন

ঢাকায় সাকিব-মোস্তাফিজ

সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে ডিজিটাল বাংলাদেশ মেলায় হুয়াওয়ে

আসলে বিএনপি নেতারা চায় না বেগম খালেদা জিয়া মুক্তি পাক : তথ্যমন্ত্রী

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী অলির মুক্তির দাবিতে নেপালে বিক্ষোভ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি খুন

কাজীরহাটে আটকা পাঁচ শতাধিক ট্রাক, ৬ কিলোমিটার যানজট

ড. মো. আব্দুল্লাহ আল মামুন জনতা ব্যাংকের নতুন ডিএমডি