300X70
মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চালু হলো এবি ব্যাংক-বিকাশ টাকা লেনদেনের দ্বিমুখী সেবা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৮, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এবার দেশের প্রথম বেসরকারী ব্যাংক এবি ব্যাংক লিমিটেড-এর সাথে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হলো। ফলে ব্যাংকটির গ্রাহকরা তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে খরচ ছাড়াই টাকা আনতে পারবেন। এছাড়া বিকাশ থেকে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন।

আজ মঙ্গলবার (২৮ জুন) এবি ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সমন্বিত লেনদেন সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ অথবা ‘ট্রান্সফার মানি’ আইকনে ট্যাপ করে ‘ব্যাংক অ্যাকাউন্ট’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ‘এবি ব্যাংক’ নির্বাচন করে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্টের সাথে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর ও বিকাশ নম্বর একই হতে হবে।

লিংক স্থাপন হয়ে গেলে একজন গ্রাহক বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’র মাধ্যমে এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন।

আবার ব্যাংকে না গিয়ে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’র মাধ্যমে ঘরে বসেই নিতে পারবেন।

লেনদেন সম্পন্ন হওয়ার পর গ্রাহক এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

এবি ব্যাংক ১৯৮২ সালের ১২ এপ্রিল কারওয়ান বাজারে প্রথম শাখা খুলে যাত্রা শুরু করে। ভারতের মুম্বাই শহরে একটি বৈদেশিক শাখা সহ এখন পর্যন্ত ব্যাংকটির ১০৫টি শাখা রয়েছে এবং দেশজুড়ে ছড়িয়ে রয়েছে ২৫০টির বেশি এটিএম বুথ ও ১৬৫টি এজেন্ট আউটলেট।

বিকাশের বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে এবি ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৬টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৬ কোটি ২০ লাখ গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। তেমনি বিকাশ থেকে ৯টি ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠানোর সুবিধাও আরো বিস্তৃত হলো।

অ্যাড মানি’র মাধ্যমে এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা এনে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয়, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন, যা তাদের আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত।

পাশাপাশি, ট্রান্সফার মানি’র মাধ্যমে বিকাশ থেকে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সেবাটির মাধ্যমে আর্থিক লেনদেনে গ্রাহকদের জন্য আরো স্বাধীনতা ও সক্ষমতা নিয়ে এলো এই দ্বিমুখী সেবা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইউনিয়ন ব্যাংকে প্রশাসক ও সহযোগী প্রশাসকদের যোগদান ও দায়িত্ব গ্রহণ

উৎসবের আমেজ অফিস আদালতে

বঙ্গবন্ধু দেশে ফিরেছিলেন বলেই জাতি বিজয়ের পূর্ণ আনন্দ পেয়েছিল: বিএসএমএমইউ উপাচার্য

সাবেক আইজিপি ময়নুলকে পোল্যান্ডের রাষ্ট্রদূত নিয়োগ

সেই নারী পত্রিকা বিক্রেতা খুকির অবস্থা সংকটাপন্ন

মহেশপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনিয়মের অভিযোগ পেলেই নির্বাচন বাতিল: কুমিল্লায় সিইসি

মতিঝিল-বাসাবো এলাকায় ৩০ স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত

ইউক্রেন ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ফিরে পাবে, তুরস্কে বললেন জেলেনস্কি