300X70
রবিবার , ২৯ আগস্ট ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ছয় বছরেও কষ্টের টাকা ফেরত না পাওয়ায় প্রবাসী দিন মুজুরি করে চলছে সংসার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৯, ২০২১ ১২:০৪ পূর্বাহ্ণ

জাহিদুল ইসলাম, ঝিনাইদহ:
গত বছর ব্যাংকের বিরুদ্ধে মামলা করেন আব্দুল হাই। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। এখনও মামলার শুনানি শুরু হয়নি।
আব্দুল হাই(৪০) জমি বিক্রি করে বিদেশ গিয়েছিলেন। সাত বছর পরিশ্রম করে দেশে নিজ নামের ব্যাংক হিসাবে টাকাও জমিয়েছিলেন। আশা ছিল, দেশে ফিরে এসে সেই টাকায় ব্যবসা করবেন। জীবনের পরিবর্তন ঘটাবেন। কিন্তু দেশে ফিরে ব্যাংকে জমানো টাকা পাননি আব্দুল হাই। ব্যাংকের পক্ষ থেকে জানোন হয়েছে, স্বাক্ষর জাল করে আব্দুল হাইয়ের এক ভাই ওই হিসাব থেকে প্রায় পাঁচ লাখ টাকা উঠিয়ে নিয়েছে।

ওই টাকা পেতে আব্দুল হাই গত ছয় বছর সংশ্লিষ্ট ব্যাংকসহ নানা দপ্তরে ধরনা দিয়েছেন। কিন্তু কোন প্রতিকার মেলেনি। দিনমজুরি করে সংসার চলছে তার। স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে আছেন। গত বছর ব্যাংকের বিরুদ্ধে মামলা করেন আব্দুল হাই। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। মামলার শুনানি শুরু হয়নি আজও।
আব্দুল হাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ধান্যহাড়িয়া গ্রামের মোসলেম আলীর ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ।

আব্দুল হাই বলেন তিনি ২০০৮সালে ২৭ শতক জমি বিক্রি করে সৌদি আরব যান। তখন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চৌগাছা শাখায় একটি হিসাব খোলেন। ব্যাংক থেকে কোন চেক বই উত্তোলন করেননি তিনি। বিদেশ থেকে তিনি এই ব্যাংক হিসাবে ২০১০ সালের ৭ নভেম্বর থেকে ২০১৩ সালের ৫ মে এর মধ্যে ৭ দফায় প্রায় ৫ লক্ষ টাকা পাঠান। ২০১৫ সালে তিনি দেশে ফিরে ব্যাংক থেকে চেক বই উত্তোলন করেন। সেই চেক জমা দিলে ব্যাংক বর্তৃপক্ষ জানান তাঁর একাউণ্ডে কোন টাকা নেই।

আব্দুল হাই ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য উত্তোলন করে দেখতে পান ২০১২ সালের ১৪ আগষ্ট থেকে ২০১৩ সালের ১৭ জুন পর্যন্ত ৮টি চেকের মাধ্যমে ৪ লক্ষ ৩৬৮ টাকা উঠিয়ে নেওয়া হয়েছে।

আব্দুল হাই আরও জানান ব্যাংক কর্তৃপক্ষ বলছে তার এক ভাই জালিয়াতি করে চেক বই উত্তোলন করে টাকা উঠিয়ে নিয়েছে। তারা ভাইয়ের সঙ্গে সমঝোতা করার জন্য বলে দায়িত্ব শেষ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা ফেরতের জন্য তিনি ইসলামী ব্যাংকের ঢাকা অফিস পর্যন্ত গেছেন। লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে তিনি ২০২০ সালে যশোর আদালতে একটি মামলা করেন।

মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ইসলামী ব্যাংক যশোরের চৌগাছা শাখার সাবেক ব্যবস্থাপক শরিফুল ইসলাম ও সাবেক জেষ্ঠ কর্মকর্তা হাফিজুর রহমান।

ওই শাখার বর্তমান ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, অপরাধ করেছেন তার ভাই। আব্দুল হাইয়ের স্বাক্ষর জাল করে এই টাকা ওঠান, যা ব্যাংক কর্তৃপক্ষের চোখে ধরা পড়েনি। তবে তারা বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই যশোর কার্যালয়ের এসআই গৌতম কুমার বলেন তিনি আদালতে নির্দেশ পেয়ে মামলাটির তদন্ত শেষ করেছেন। আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন জমা পড়েছে, এটা তিনি শুনেছেন। তবে করোনার কারণে বিচারকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় মামলাটির তারিখ এখনো ধার্য হয়নি। তদন্ত প্রতিবেদন সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কোভিড-১৯ বাধাগ্রস্ত করছে নারী উন্নয়নকে

দেশ যাতে টিকা না পায়, সেজন্য গোপনে ষড়যন্ত্র করছে বিএনপি : তথ্যমন্ত্রী

৭ দিনব্যাপী নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছ উদ্ধারসহ আটক ৩১৫ জন

৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মতিঝিল যুব উন্নয়ন অধিদপ্তরে মুজিব কর্নার উদ্বোধন

যানজট সমস্যার সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় মিসেস দুলুমা আহমেদ ভাইস চেয়ারপার্সন পুনঃনির্বাচিত

গোবিন্দগঞ্জে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মাসুদা ভাট্টি এবং শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার

অ্যান্ড্রয়েডের ত্রুটি বের করলেই ৭ কোটি টাকা পুরস্কার দেবে গুগল