300X70
মঙ্গলবার , ৯ মার্চ ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জনপ্রিয় অভিনেতা শাহীন আলম বনানী কবরস্থানে ভাইয়ের কবরে চিরশায়িত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৯, ২০২১ ৪:০২ অপরাহ্ণ

ধর্মের টানে সিনেমা ছেড়েছিলেন

আনন্দ ঘর প্রতিবেদক: রাজধানীর বনানী কবরস্থানে ভাইয়ের কবরে চিরশায়িত হলেন চিত্রনায়ক শাহিন আলম। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে মারা যান এক সময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক। তাকে শেষ বিদায় জানাতে গিয়েছিলেন তার সহ-অভিনেতা ও বন্ধু ওমর সানি।

ওমর সানি তার ফেসবুকে লেখেন, ‘বন্ধু শাহিন আলমকে ভোরবেলায় বনানী কবরস্থানে শেষ বিদায় দিয়ে আসলাম। বন্ধু অমিত হাসান, মিশা সওদাগর, শাহীন আলম আর আমার একই সময় পথ চলা। তুই ফাঁকি দিয়ে চলে গেলি, অনেক কিছু লিখতে চাইলাম কোথায় যেন আটকে যাচ্ছি। থাক বন্ধু, আল্লাহ তোকে জান্নাত নসিব করুন-আমিন।’

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত অভিনেতা শাহীন আলম দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সর্বশেষ শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

ধর্মের টানে সিনেমা ছেড়েছিলেন শাহীন আলম: সদ্য প্রয়াত এই অভিনেতা ইসলাম ধর্মের অনুশাসন পুরোপুরি পালন করতেই হঠাৎ সিনেমায় অভিনয়কে বিদায় জানিয়েছিলেন। মৃত্যুর কয়েকমাস আগে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি।

ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহীন আলম বলেন, ‘আমি মুসলমান। পরকালে বিশ্বাসী। আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কী জবাব দেব? একটা মানুষ কত দিন বাঁচে? ধরুন খুব বেশি হলে ১০০ বছর বাঁচব। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলব, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছি। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি।’

সিনেমাজগত থেকে সরে আসার আরও তিনটি কারণ জানিয়ে বলেছিলেন, ‘ঢাকাই ছবিতে যখন অশ্লীলতা মহামারি আকার ধারণ করে আর সিনেমাজগতটা নির্মাতার হাতছাড়া হয়ে প্রযোজকদের হাতে চলে যায়। তখন আর অভিনয় চালিয়ে যেতে পারছিলাম না। আমাকে অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া হতো। আমি রাজি না হলে পরে দেখতাম কাটপিস জুড়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমার বড়ভাই হজ পালন করে এসে আমাকে অনুরোধ করেন, সিনেমাজগত ছেড়ে দিতে। আমিও পরে উপলব্ধি করি আর কতো। সিনেমা থেকে নিজেকে গুটিয়ে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানটি দেখাশোনা শুরু করি।’

শাহীন আলমের রূপালি পর্দাকে না বলার পেছনে আরও একটি বড় ঘটনা আছে। তা হলো তার মেয়ের আত্মহত্যার ঘটনা। এসএসসি পরীক্ষায় ভালো ফল না করলে শাহীন আলমের একমাত্র মেয়ে আত্মহত্যা করে। ওই ঘটনার পর পরই বদলে যেতে থাকেন তিনি। নামাজ আদায়ে মনোযোগী হন। আমূল পরিবর্তন ঘটে তার।

২৭ বছরের ক্যারিয়ারে অনেক সিনেমায় অভিনয় করলেও শাহীন আলম সবচেয়ে বেশি আলোচানায় আসেন ‘স্বপ্নের নায়ক’ সিনেমায় অমর নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে। আরও অনেক সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।

তবে করোনাকালে কঠিন অর্থ সংকটে পড়েছিলেন এই নায়ক। উপার্জনের একমাত্র পথ কাপড়ের ব্যবসাটি বন্ধ থাকায় সংসারের সদস্যদের খাবার জোগাড় করতেই হিমশিম খান তিনি। এর সঙ্গে যুক্ত হয় সপ্তাহে একদিন ডায়ালোসিসসহ ওষুধপত্রের খরচ।

১৯৮৬ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে সিনেমায় পা রাখেন শাহীন আলম। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগ বস, বাবা, বাঘের বাচ্চা, বিদ্রোহী সালাউদ্দিন প্রভৃতি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জি২০ সম্মেলনে শুরু যোগ নিলেন শেখ হাসিনা

লিডারশিপ সামিটের ৭তম অধিবেশন অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের জন্মদিন পালন 

দেশে একদিনে আরও মৃত্যু ১০, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ২৬৬০ রোগী

বিমানবন্দরে আটক নুরুল আজিম রনি

ইডেন কলেজে বিষপানে ক্যান্টিন বয়ের মৃত্যু

চোখের আলো ফিরে পেলেন সারা ইসলামের কর্ণিয়া গ্রহীতারা

আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের অভূতপূর্ব সাফল্যঃ সেনাবাহিনী প্রধানের ট্রফি অর্জন

কুমিল্লা ইপিজেডে ৬১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে ডাচ-বাংলা যৌথ মালিকানাধীন কোম্পানি