300X70
বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জন্ম-মৃত্যু সনদ জালিয়াতিতে জড়িত দালালকে ৪৫ দিনের জেল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১১, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জন্ম-মৃত্যু সনদ জালিয়াতিতে জড়িত এক দালালকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন।

দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুর্জয় ফিরোজ নামক জালিয়াত ওই ব্যক্তিকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ঘটনা পরিক্রমায় জানা যায়, গত ডিসেম্বর মাসে জনৈক আনোয়ারা বেগম নামক এক ভদ্রমহিলার স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ায় মৃত্যু সনদের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে বর্তমানে বসবাসরত ফ্রি স্কুল স্ট্রিটের ঠিকানায় জন্ম সনদের আবেদন করেন। সেজন্য তিনি একজন দালালকে ৬ হাজার টাকা দেন এবং দালাল ব্যক্তি দক্ষিণ সিটি হতে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ না করে অন্য আরেক সিটি করপোরেশনের ভূয়া বর্তমান ঠিকানা দেখিয়ে সে সিটি করপোরেশনের একটি আঞ্চলিক অফিস হতে ভদ্রমহিলার স্বামীর জন্ম নিবন্ধন সনদ সরবরাহ করেন।

জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ পরবর্তী ভদ্রমহিলা নিয়মানুযায়ী মৃত্যু নিবন্ধন সনদের আবেদন করেন এবং সে কাজও করে দেওয়ার লক্ষ্যে দালাল দুর্জয়ের আরেক সহযোগী মলি নামক আরেক দালালকে ৯ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘদিন হলেও মৃত্যু নিবন্ধন সনদ সরবরাহ করতে না পারায় ভদ্রমহিলা আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের দপ্তরে আসেন।

এ সময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ভদ্রমহিলার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন যে, আবেদনে প্রদত্ত ঠিকানা দক্ষিণ সিটির অঞ্চল-১ এর আওতাধীন এলাকা হলেও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হতে সংগ্রহ না করে অন্য আরেকটি সিটি করপোরেশনের একটি আঞ্চলিক কার্যালয় হতে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছেন। ফলে আবেদনকারী দালালকে ১৫ হাজার টাকা দিলেও দীর্ঘদিন ধরে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারেননি।

এমতাবস্থায় দক্ষিণ সিটির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবেদনকারীর নিকট হতে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন এবং দালাল ফিরোজকে ফোন দিতে বলেন। দালাল ফিরোজ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের দপ্তরে আসলে জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সনদ সরবরাহে জড়িত থাকার অপরাধে জনৈক দুর্জয় ফিরোজকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৮ এর ২১(৩) ধারায় ফিরোজকে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

সামগ্রিক ঘটনাবলী সম্পর্কে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, “বর্তমান ঠিকানা আমার আওতাধীন এলাকায় হওয়া স্বত্ত্বেও ভুক্তভোগী নারীকে ভূল বুঝিয়ে এই দালাল বর্তমান ঠিকানাকে স্থায়ী ঠিকানা দেখিয়ে, অন্য আরেকটি সিটি করপোরেশনে ভূয়া বর্তমান ঠিকানা দেখিয়ে সেই অঞ্চলের আঞ্চলিক কার্যালয় হতে জন্ম নিবন্ধন সংগ্রহ করে দিয়েছেন। এক্ষেত্রে বর্তমান/ স্থায়ী ঠিকানার প্রমাণ যাচাই না করে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। সনদ জালিয়াতিতে জড়িত থাকায় দুর্জয় ফিরোজ নামক এক দালালকে ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে দালালের খপ্পরে না পড়তে আহবান জানিয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন আরও বলেন, “আমরা দক্ষিণ সিটির আওতাধীন সকল সম্মানিত বাসিন্দাদেরকে দালালের খপ্পরে না পড়ে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপযুক্ত প্রমাণসহ সর্বোচ্চ ৫০/১০০ টাকা ফি দিয়ে জন্ম-মৃত্য নিবন্ধন সনদ সংগ্রহ ও সংশোধন করার জন্য অনুরোধ করছি।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ময়মনসিংহ-ভৈরব রু‌টে ট্রেন চলাচল বন্ধ

রাণীশংকৈলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার  মৃত্যু 

পুনঃনামকরণে স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের নাম হচ্ছে বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং

ওয়ারিয়র্স বিডি ট্রেইনিং ও রিসডা ইন্সটিটিউট অব টেকনোলজি” এর মধ্যে চুক্তি স্বাক্ষর

বিশ্বকাপে যেন ‘নতুনের মেলা’ বসেছে

শহীদ শেখ জামাল তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন

শুরু হচ্ছে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’র দ্বিতীয় আসর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

জুলাই অভ্যুত্থানের অভীষ্ট লক্ষ্যে সরকার স্থির থাকতে পারছেনা : ড. মোহাম্মদ জকরিয়া